শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

জলজট-যানজটে স্থবির ঢাকা, ভোগান্তি চরমে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্ট লঘুচাপে আশ্বিন মাসেও বর্ষাকালের আবহ তৈরি হয়েছে রাজধানীসহ সারাদেশে। সারারাতের মুষলধারে বৃষ্টির ধারা বজায় রয়েছে সকালেও। ফলে সপ্তাহের শেষ কর্মদিবসের সকাল থেকেই তীব্র যানজট দেখা দিয়েছে ঢাকায়। এতে দুর্ভোগে পড়েছেন রাজধানীবাসী। বিশেষ করে অফিসগামী মানুষ বেশি বিপত্তিতে পড়েছেন।


বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মগবাজার, মালিবাগ, মৌচাকের আশপাশের এলাকা ঘুরে ও গুগল ম্যাপের ট্রাফিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে এমন চিত্র দেখা যায়।


এসব এলাকার অনেক স্থানে বৃষ্টির পানিতে সড়ক ডুবে থাকতে দেখা গেছে। মূল সড়ক ও বিভিন্ন অলি-গলিতে পানি থাকায় সড়কে দেখা দিয়েছে তীব্র যানজট। এতে স্কুল-কলেজ ও অফিসগামী মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।


সাগরে লঘুচাপের প্রভাব গতকাল বিকেল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সকাল থেকেও এ পরিস্থিতি একই রয়েছে। ভোর থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মুষলধারে নামে সকাল ৮টার পর থেকে। এতে ভোগান্তিতে পড়েন ঘরের বাইরে বের হওয়া মানুষ।



বৃষ্টিতে মৌচাক মোড় থেকে মগবাজার ওয়ারলেস পর্যন্ত সড়কে পানিতে তলিয়ে যায়। এ সড়কটি স্বাভাবিক অবস্থাতেই যানজটপ্রবণ। পানি জমার প্রভাবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে।



মগবাজার মোড় থেকে গাড়ির লাইন সিদ্ধেশ্বরী কলেজ এবং মৌচাক মোড়ের জ্যাম মালিবাগ মোড় ছাড়িয়ে শান্তিনগর পর্যন্ত পৌঁছেছে। সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়তে হয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।


সকালে সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী ফয়সাল বলেন, যানজটের কারণে মৌচাক মোড়ে নেমে গেছি। কিন্তু গাড়ি থেকে নেমেই দেখি পুরো সড়ক পানির নিচে। এ অবস্থায় পায়ের জুতা খুলে সড়ক পার হয়ে ফুটপাতে উঠেছি। মাঝে আরও কয়েক দফা পানিতে নামতে হয়েছে।


বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দেওয়ায় মহানগরের অনেক গুরুত্বপূর্ণ পয়েন্টে তীব্র যানজট দেখা গেছে। এই সুযোগে রিকশাচালকরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন। বাধ্য হয়ে অনেককেই ভিজে ভিজে গন্তব্যে যেতে দেখা গেছে।


যাত্রীদের অভিযোগ সুযোগ পেয়ে রিকশাচালকরা দ্বিগুণ ভাড়া দাবি করছেন। মগবাজার মোড় থেকে বাংলামোটরে রিকশার স্বাভাবিক ভাড়া ২০ টাকা। সকালে যাত্রীর চাপ বেশি থাকায় চালকরা ৩০ টাকাও দাবি করছেন। বাংলামোটর অংশে পানি জমায় ভাড়া ৪০ টাকা চাচ্ছেন রিকশাচালকরা।


ওমর ফারুক নামে এক যাত্রী বলেন, আমার অফিস হাতিরপুলে। সাধারণত মগবাজার থেকে রিকশায় বাংলামোটরে যাই। এরপর সড়ক পার হয়ে হেটে অফিসে যাই। অফিস টাইমে তারা ৩০ টাকা ভাড়া দাবি করে। কিন্তু আজ ৪০ টাকার কমে কেউ যাবে না। এ দেশে সুযোগ পেলেই সবাই জালিম হয়ে যায়।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী