শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

জুলাই অভ্যুত্থানের ছয় মাস পেরোলেও অনিশ্চয়তায় দিন কাটছে অনেক আহতের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

স্বৈরাচারের বিরুদ্ধে তারুণ্যের মিছিলে নেমেছিল ছাত্র-জনতাসহ নানা শ্রেণিপেশার মানুষ। অভ্যুত্থানের ছয় মাস পেরিয়ে গেলেও অনিশ্চিত শঙ্কায় দিন কাটছে অনেক আহতের। বারবার যোগাযোগ করেও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা মিলছে না বলে অভিযোগ আহত পরিবারের। দাবি, তাদের ত্যাগের মূল্যায়ন করা হোক অগ্রাধিকার ভিত্তিতে। ফাউন্ডেশন বলছে, ব্যবস্থাপনায় জনবলের অভাব সত্ত্বেও আহতদের সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, সাধ্যমতো গুরুত্ব বিবেচনা করে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।


গণঅভ্যুত্থানে দ্রোহযাত্রার রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী এই পা। চব্বিশের জুলাইয়ের বয়ানে মিশে আছে এমন অসংখ্য দগদগে স্মৃতি।


স্বৈরাচারের বিরুদ্ধে তারুণ্যের প্রতিজ্ঞা আর প্রলয়ের গল্পে ছিল হাজারো নাম। তাদেরই একজন স্কুলপড়ুয়া আল আমিন।


উত্তাল জুলাইয়ে এই দুই পায়ে ভর করে প্রতিবাদ আর মিছিলে শামিল হয়েছিলেন। কিন্তু কে জানতো রক্তাক্ত সেই জুলাই কেড়ে নেবে তার একটি পা!


আন্দোলনের ছয় মাস পেরিয়েও অনিশ্চিত শঙ্কায় কাটছে আল আমিনের প্রতিটি মুহূর্ত। অগ্রাধিকার বিবেচনায় পাননি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা। হটলাইন নাম্বারে ফোন করেও মেলেনি সমাধান।


রামপুরায় পুলিশের গুলিতে আহত হন গাড়িচালক সুমন হাওলাদার। ৫ মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ফিরতে পারেননি নিজ পেশায়। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে সব ধরনের কাগজপত্র ভেরিফায়েড হলেও এখনও পাননি সহায়তা। চিকিৎসা খরচ মেটাতে গিয়ে সংসার চালাতে হিমশিম অবস্থা তার।


আল-আমিন ও সুমনের মতো হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে ভেঙেছে কর্তৃত্ববাদের শৃঙ্খল। এক দফার মন্ত্রে তারুণ্যের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল সারা বাংলায়। জুলাইয়ের দ্রোহের আগুনে কেউ হারিয়েছেন হাত, কেউ পা, কারও চোখের আলো নিভে গেছে চিরদিনের জন্য।


কিন্তু নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর এই আহতরা কতটা গুরুত্ব পেলেন রাষ্ট্রের কাছে? এখনো দুঃসহ যন্ত্রণাকে সঙ্গী করে দিন কাটছে হাসপাতালের বিছানায়। এমনকি রাজপথে নেমেও কারো কারো ভাগ্যে মেলেনি সহায়তা। নিষ্ফল এই চাহনিতে হয়তো একটাই প্রশ্ন, তবে কি এই ত্যাগের মূল্যায়ন হবে না?


ফাউন্ডেশনের কর্তারা বলছেন, কয়েক ধাপে যাচাই-বাছাইয়ের দীর্ঘসূত্রতা ও দক্ষ জনবলের অভাবেই সময়মতো দেয়া যাচ্ছে না প্রয়োজনীয় সেবা। আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি তাদের।


জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন মানবসম্পদ ও প্রশাসনিক প্রধান সোহেল মিয়া বলেন, ‘ হয়তো প্রতিদিন আমাদের চার-পাঁচজন রিচ করতে পারে নাই তার মানে এই না যে ফোন রিসিভ করি না। প্রতিদিন আমরা আড়াইশ থেকে তিনশ কল রিসিভ করি। ক্যাটাগরি অনুযায়ী আমরা প্রাধান্য দিয়ে থাকি। আমাদের এখানে একটা কুইক রেসপন্স টিম আছে। যে পরিমাণ আমরা কাজ করছি সে তুলনায় লোকবল কম।আমাদের নিজেদের লোক আছে ৩৪ জন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবকদের সাহায্য নিচ্ছি।’


সবশেষ সরকারি গেজেট অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা ৮৩৪ জন। তবে আহতের পূর্ণাঙ্গ তালিকা এখন পর্যন্ত প্রকাশ করতে পারেনি সরকার। তবে ফাউন্ডেশনের তথ্যমতে, আহতের সংখ্যা সাড়ে ১২ হাজারেরও বেশি।


এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, সাধ্যমতো গুরুত্ব বিবেচনা করে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।


প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘আমাদের হয়তো আরো ভালো করার সুযোগ ছিল সেটা করা সম্ভব হয়নি। কারণ প্রথমত আমরা এই ধরনের ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না। কেউই প্রস্তুত থাকে না। পৃথিবীতে এমন ঘটনা খুব বেশি ঘটে নাই। এজন্য হয়তো প্রথম দিকে আমাদের বুঝতে অসুবিধে হয়েছে, সেগুলো থাকতেই পারে, কিন্তু আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও দেশের পুরো স্বাস্থ্য ব্যবস্থা থেকে এ ব্যাপারটায় সর্বোচ্চ সাধ্যমতো চেষ্টা করা হয়েছে।’ 


আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী