শিরোনাম
হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

খানসামায় ভুট্টাক্ষেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আলমগীর হোসেন খানসামা, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামের (হাজী পাড়া) এলাকায় ভুট্টাক্ষেত থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

গত মঙ্গলবার ( জানুয়া্রি) সকালে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে জনৈক ব্যাক্তি মরদেহ দেখতে পেয়ে চিৎকার করে এলাকার লোকজন ডেকে পরে পুলিশে খবর দিলে উপজেলার গোয়ালডিহি গ্রামের ইলিয়াস (হাজী পাড়া) এলাকার ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সু্ত্রে জানা যায়, উদ্ধারকৃত তরুণী উপজেলার গোয়ালডিহি গ্রামের ইলিয়াস হাজী পাড়ার মৃত আলম ইসলামের মেয়ে এবং একই ইউনিয়নের দুবলিয়া দোলাপাড়ার মাহফুজ আলমের স্ত্রী আনিছা খাতুন (১৯)
ঘটনার পর থেকেই ওই তরুণীর স্বামী মাহফুজ আলম পলাতক রয়েছেন বলে জানা গেছে।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, বছর খানেক আগে পার্শ্ববর্তী চিরিরবন্দর উপজেলার ফতেজংপুরে এক গার্মেন্টস কোম্পানিতে চাকুরীরত অবস্থায় আনিছা খাতুন (১৯) এর সাথে দোলাপাড়া এলাকার মাহফুজ আলমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্ক থেকে তারা দুজন বিয়ে করেন কিন্তু মাহফুজ আলমের পরিবার রাজি না থাকায় বিয়ের পর থেকেই সে শ্বশুরবাড়িতে স্ত্রী আনিছা খাতুনকে নিয়ে বসবাস করত।
গত - মাস আগে শ্বশুরবাড়ির লোকজনের সাথে সম্পর্কের অবনতি হলে সে অন্যত্র বসবাস করেন। মাঝেমধ্যে এলাকায় গিয়ে স্ত্রী আনিছার সাথে দেখা-সাক্ষাৎ করতেন মাহফুজ আলম।
গত সোমবার ( জানুয়ারি) সন্ধ্যায় স্ত্রী আনিছা খাতুনকে তার বাসায় নেওয়ার জন্য আসেন মাহফুজ আলম।
পরে শাশুড়ি রোকেয়া বেগমের উপস্থিতিতে স্ত্রীকে নিয়ে যান মাহফুজ আলম।
পরদিন মঙ্গলবার ( জানুয়ারি) সকালে ওই এলাকার হাজীপাড়া সংলগ্ন ভুট্টা ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন।
নিহতের মা রোকেয়া বেগম বলেন, "প্রেম করে বিয়ে হওয়ার এক বছর হলেও জামাইয়ের পরিবারকে যৌতুক দিতে না পারায় মেয়ে আমাদের বাসাতেই ছিল। গত সোমবার সন্ধ্যায় জামাই মেয়েকে নিয়ে যাওয়ার জন্য আসলে আমরা পাঠিয়ে দেই কিন্তু পরের দিন সকালে মেয়ের লাশের কথা শুনে হতবাক। কে জানে এমন ঘটনা ঘটবে? তিনি আরও বলেন, আমার সহজ-সরল মেয়ের হত্যার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যেন এমন ঘটনা আর না ঘটে"
বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, "নিহত আনিছা খাতুনের শরীরে আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু নয়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে" এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন জানিয়ে তিনি আরও জানান, "সন্দেহজনক এই মৃত্যুর রহস্য উদঘাটন জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ কাজ করছে"


আরও খবর




গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী