শিরোনাম
শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট করিমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ জনতার হাতে আটক -১ লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাহুড়া দারুল আরকাম মাদ্রাসা কেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সংস্কার হচ্ছে রেলপথ,নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
শনিবার ০৭ নভেম্বর ২০২৬
শনিবার ০৭ নভেম্বর ২০২৬

কর্মবিরতির পর রেল সূচিতে গড়বড়

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৯ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

রানিং স্টাফদের কর্মবিরতির পর সারা দেশে ট্রেন চলাচল শুরু হলেও সূচিতে গড়বড় দেখা দিয়েছে।


ঢাকায় কোচ না থাকায় সিলেট রুটের জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুড়িমারী রুটের বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করেছে কর্তৃপক্ষ।


বুধবার ঢাকার কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, বেলা ১০টা পর্যন্ত জয়দেবপুর কমিউটার, রাজশাহী রুটের ধূমকেতু এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেসসহ দশটি ট্রেন ছেড়ে গেছে।


প্রতিটি ট্রেন ছেড়েছে নির্ধারিত সময়ের অন্তত এক ঘণ্টা পর। সবচেয়ে বেশি দেরি করেছে পারাবাত এক্সপ্রেস।


সকাল সাড়ে ৬টায় পারাবাত এক্সপ্রেস ঢাকা ছাড়ার কথা, অথচ ১০টা পর্যন্ত ওই ট্রেন ছাড়েনি।


৮টা ১৫ মিনিটে মহুয়া ৮টা ১৫ মিনিটে মহুয়া কমিউটার, ৮টা ৪৫ মিনিটে চট্টগ্রাম রুটের কর্ণফুলী কমিউটার, ৯টা ১০ মিনিটে রংপুর এক্সপ্রেস ট্রেন ছাড়ার কথা ছিল। তবে বেলা ১০টা পর্যন্ত ট্রেনগুলো ছাড়েনি।


সাড়ে ৭টার দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস কমলাপুর ছেড়ে যায় বেলা ৯টা ৫০ মিনিটে।


স্টেশনে গিয়ে দেখা যায় যাত্রীরা প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায় আছেন। তবে আগের দিন ট্রেন না চলায় ভিড় সেভাবে নেই।


সিলেটের পারাবাত এক্সপ্রেসের যাত্রী রাবেয়া বেগম বলেন, "সাড়ে ৬টায় ট্রেন ছিল। দেরি হবে জেনে সকাল ৮টায় স্টেশনে আসি৷ তবে এখনো ট্রেন ছাড়েনি। বলছে দশটার পরে ছাড়বে।"


পারাবাত এক্সপ্রেসের যাত্রী জয়নাল আবেদীন বলেন, "ভোরে জানতে পেরেছি কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে। আমি ভোর ৫টায় স্টেশনে এসেছি। তবে ট্রেন ছাড়েনি। সেই থেকে অপেক্ষায় আছি।"


কমলাপুর স্টেশনের ম্যানেজার মো. শাহাদাত হোসেন  বলেন, ট্রেনগুলো নির্ধারিত সময়ে ছাড়ার চেষ্টা করছেন তারা। তবে ট্রেনগুলো ছাড়ার আগের প্রস্তুতি নিতে কিছুটা সময় লাগছে।


"ট্রেনের ইঞ্জিন চালু করা, কোচগুলো পরিষ্কার করে রেডি করতে কিছুটা সময় লাগছে। এ কারণে ট্রেন ছাড়তে দেরি হচ্ছে। জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের রেক ঢাকায় নেই, সেগুলো ওই প্রান্তের স্টেশনে আছে৷ ওই রেক এলে সেগুলো ঢাকা থেকে ছাড়া হবে। এজন্য ওই দুটো ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। আশা করছি, আজ দিনের মধ্যে সূচি মেনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসবে।"


গভীর রাতে ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত হওয়ায় যাত্রীদের অনেকে জানতে পারেননি। ফলে বুধবার সকালে যাত্রীদের অনেকেই স্টেশনে এসে ট্রেন ধরতে পারেননি।


কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ১১টি টিকেট কেনা ছিল নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়ার বাসিন্দা মৌসুমী খন্দকারের।  তিনি বলেন, "আমাদের পরিবার ও আত্মীয়সহ মোট ৩১টি টিকেট ছিল কক্সবাজারের। মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত আমরা জানি কর্মবিরতি চলছে। মাঝরাতে তা প্রত্যাহার হয়েছে তা আমরা জানব কী করে?


“যাত্রীদের বিষয়টি জানানো দরকার ছিল। খুব সকালে ট্রেন চলে গেছে, এখন আমাদের টিকেট ফেরত দিক বা যেকোনোভাবে আমাদের কক্সবাজার পৌঁছে দিক।"


রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের পর রেলওয়ের পূর্বাঞ্চলে প্রথম ট্রেন ছাড়ে চাঁদপুর থেকে। মেঘনা এক্সপ্রেস ভোর সাড়ে ৫টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়।


পূর্ব রেলের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম স্টেশন থেকে সকাল ৬টার ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস সকাল ৮টা ১০ মিনিটে, সুবর্ণ এক্সপ্রেস সাড়ে ৭টার বদলে সাড়ে ৮টায়, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ৭টা ৫০ এর পরিবর্তে ৮টা ৫০ এ, চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস সকাল ৮টার পরিবর্তে ৯টা ৩৫ মিনিটে, জামালপুরগামী বিজয় এক্নপ্রেস ৯টার পরিবর্তে সাড়ে ১০টা ও কক্সবাজার স্পেশাল সকাল ৭টার পরিবর্তে ১০টা ০৫ মিনিটে ছেড়ে যায়।


তবে ঢাকাগামী কর্ণফুলী মেইল ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ঠিক সময়ে ছেড়ে গেছে।


চট্টগ্রাম রেল স্টেশনের ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক বলেন, “ট্রেন চালানোর জন্য আগে থেকে কিছু আউটসাইড ওয়ার্ক করতে হয়। গতকাল কর্মবিরতির কারণে কোনো কাজ হয়নি। মধ্যরাতে রার্নিং স্টাফদের অবরোধ প্রত্যাহার হওয়ায় ভোর থেকে কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হয়েছে।”


তবে বেলা সাড়ে ১২টার ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ঠিক সময়ে ছেড়ে যাবে বলে আশা প্রকাশ করেন স্টেশন ম্যানেজার বক্কর।


ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, সকাল থেকে ট্রেন চলাচল শুরু হওয়ায় যাত্রীরা ভোগান্তি থেকে মুক্তি পেয়েছেন। সূচিতে কিছুটা গড়বড় হলেও তা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা।


সকাল সাড়ে ৭টায় ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে চট্টগ্রামগামী ‘ময়মনসিংহ এক্সপ্রেস’, এরপর জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘জামালপুর কমিউটার’ ছেড়েছে, সকাল ৮টায় ভুয়াপুরের উদ্দেশ্য ছেড়ে গেছে ‘ময়মনসিংহ এক্সপ্রেস’, ৮টা ৪০ মিনিটে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে গেছে ‘হাওর এক্সপ্রেস’।


ঢাকাগামী যাত্রী শফিকুল ইসলাম বলেন, “ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয় হচ্ছে। প্রত্যেকটা ট্রেন স্টেশনে আসছে ৩০-৪০ মিনিট দেরি করে। তারপরেও স্বস্তির খবর ট্রেন চলাচল শুরু হয়েছে, সেটা স্বাভাবিক থাকলে আমরা যাত্রীরা খুশি।”


সোমবার মধ্যরাত থেকে রেলের রানিং স্টাফদের অনিদির্ষ্টকালের কর্মবিরতির কারণে মঙ্গলবার সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়।


আরও খবর




শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার

অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর