শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

কৃষিঋণ বিতরণ কমায় বোরো উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

দশে কৃষিঋণ বিতরণ কমায় এবার বোরো উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা রয়েছে। এমনিতেই আমনের উৎপাদন দুটি বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বোরোয় ওই ক্ষতি কাটিয়ে ওঠার লক্ষ্যে কৃষি খাতে সহজ শর্তে সুলভ ঋণের প্রবাহ বাড়ানোর ওপর বেশি জোর দেয়া হচ্ছিলো। কিন্তু বোরো মৌসুমের আগে দেশের কৃষি খাতে ঋণের প্রবাহ হ্রাস পেয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) দেশের কৃষি খাতে ঋণ বিতরণ ১৪ শতাংশেরও বেশি কমেছে। যার নেতিবাচক প্রভাব বোরো উৎপাদনে পড়ার শঙ্কা রয়েছে। কৃষি অর্থনীতিবিদ, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।


সংশ্লিষ্ট সূত্র মতে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত ব্যাংকগুলো ১৩ হাজার ৮১ কোটি টাকা ঋণ বিতরণ করতে পেরেছে। অথচ গত অর্থবছরের একই সময়ে কৃষি খাতে মোট ঋণ বিতরণের পরিমাণ ছিল ১৫ হাজার ২৮০ কোটি ১২ লাখ টাকা। ফলে অর্থবছরের প্রথম পাঁচ মাসে ১৪ দশমিক ৩৯ শতাংশ কৃষি খাতে ঋণ বিতরণ কমেছে। সব মিলিয়ে চলতি অর্থবছরে দেশের কৃষি খাতে মোট ৩৮ হাজার কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিলো। আর কৃষিঋণ বিতরণ কমলেও অর্থবছরের প্রথম পাঁচ মাসে কৃষি খাত থেকে ঋণ আদায় বেড়েছে। এর সঙ্গে সঙ্গে কৃষি খাতেই সর্বনিম্ন খেলাপির হার।


সূত্র জানায়, গত ২০২৪ সালের শেষার্ধে পরপর দুটি বন্যায় দেশের কৃষি খাত ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়। ফলে শীত মৌসুমের আগেই কোনো কোনো সবজির দাম ব্যাপকভাবে বেড়ে যায়। আর আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় চাষাবাদে বিলম্ব হয়েছে। আবার কোথায়ও পানি জমে থাকায় আবাদ ব্যাহত হয়েছে। তাতে আমনের সার্বিক উৎপাদনেও প্রভাব পড়ে। পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে কৃষির উপকরণ ও উৎপাদন ব্যয়ও বেড়েছে। ফলে আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে কৃষকের ঋণের প্রয়োজনীয়তা। এর মধ্যেই শুরু হতে যাচ্ছে বোরো মৌসুম। কৃষকরা এখন ধানের বীজতলা তৈরি করছে। আর এ মুহূর্তে কৃষিতে ঋণের বিতরণ না বেড়ে উল্টো কমেছে। এ অবস্থায় বোরো মৌসুমে ধানের উৎপাদন কমলে দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।


সূত্র আরো জানায়, গত বছর দুটি বন্যা এবং খরাসহ নানা উপদ্রবে ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি খাত। ফলে এবার বন্যা-উত্তর কৃষি উৎপাদন বাড়াতে আরো বেশি করে ঋণের প্রয়োজন ছিল। কিন্তু ব্যাংকগুলো কৃষিঋণের প্রতি আন্তরিক না থাকায় ঋণের প্রবাহ কমেছে। এমনিতেই দেশে আমনের উৎপাদন কম হয়েছে। আর আগামীতে বোরোর উৎপাদনও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কোনোভাবে দেশে বোরো উৎপাদন কম হলে চালের বাজার নিয়ন্ত্রণে রাখা যাবে না। তাতে আরো বেড়ে যেতে পারে মূল্যস্ফীতি।


এদিকে কৃষি বিশেষজ্ঞ এবং কৃষি অর্থনীতিবিদদের মতে, আগে থেকেই সবজি চাষ, পশুপালন ও মৎস্য চাষের মতো লাভজনক উপখাতগুলোয় মন্দা ভাব ছিলো। পরিস্থিতি উত্তরণে কৃষকের ঋণের প্রয়োজন হলেও ঋণ নিতে ব্যাংককে জামানত দিতে হয়। যে কারণে কৃষকরা এখন ঋণের জন্য এনজিও প্রতিষ্ঠান ও অনেক অপ্রাতিষ্ঠানিক খাতের ওপর বেশি নির্ভর করছে। গত পাঁচ মাসে ঋণের জন্য কৃষকদের এনজিওগুলোর ওপর নির্ভরতা বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে অর্থবছরের প্রথম পাঁচ মাসে গ্রামীণ ব্যাংক এবং বড় ১০টি এনজিও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কৃষি খাতে ১৭ হাজার ৭৪৬ কোটি ১৩ লাখ টাকার ক্ষুদ্র ঋণ দেয়া হয়েছে, যা গত অর্থবছরের তুলনায় ১ দশমিক ৯৪ শতাংশ বেশি। এনজিওগুলো ঋণ বিতরণের প্রভাব ঠিক রাখতে পারলেও দেশের তফসিলি ব্যাংকগুলো পিছিয়ে পড়েছে। তবে বন্যায় অনেক এলাকায় চাষাবাদ ব্যাহত হওয়ায় কৃষিঋণের চাহিদাও কমে থাকতে পারে। আর ঋণ প্রবাহ কমায় অবশ্যই উৎপাদনে প্রভাব পড়বে। কৃষক টাকা না পেলে জমিতে সার দিতে পারবে না। আবার ব্যাংকের নানা শর্তের কারণেও প্রান্তিক কৃষকরা ঋণের প্রতি আগ্রহী হন না। 


অন্যদিকে ব্যাংকারদের মতে, রাজনৈতিক অস্থিরতার কারণেই কমেছে ব্যাংক খাত থেকে কৃষিতে ঋণ বিতরণ। যদিও দেশের ব্যাংক ও আর্থিক খাতে ঋণ পরিশোধে বরাবরই কৃষি খাত থেকে সেরা পারফরম্যান্স আসে। তবুও এ খাতে ঋণ বিতরণ কমছে। প্রতি বছরই  খাতভিত্তিক ঋণ বিতরণের অনুপাতে আদায়ের হারের দিক থেকে শীর্ষে থাকে কৃষির অবস্থান। এবার কৃষি খাতে ঋণ বিতরণ কমলেও ঋণ আদায় আগের বছরের তুলনায় প্রায় সাড়ে ১১ শতাংশ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত কৃষিতে ১৬ হাজার ৬৯ কোটি ৫০ লাখ টাকার ঋণ আদায় হয়েছে। আর আগের অর্থবছরের একই সময়ে ঋণ আদায় হয়েছিল ১৪ হাজার ৪১৮ কোটি ৪৫ লাখ টাকা। গত অর্থবছরের তুলনায় এবার মোট কৃষিঋণ বিতরণে শস্য খাতের অবদান গত অর্থবছরের ৪৫ শতাংশ থেকে কিছুটা বেড়ে ৪৭ শতাংশে উন্নীত হয়েছে। আর দারিদ্র্য দূরীকরণে ঋণ বিতরণের অংশ ৬ শতাংশ নেমে এসেছে ৪ শতাংশে। গত বছরের তুলনায় মৎস্য খাতে ১ শতাংশ বাড়লেও পশুপালন ও পোলট্রি খাতের বিতরণ ১ শতাংশ বেড়েছে।


এ বিষয়ে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম জানান, সময়মতো কৃষিঋণ পেলে নানাভাবে কৃষক সেটা ব্যবহার করতে পারেন। কিন্তু ঋণ প্রাপ্তিতে জটিলতা আছে। আবার যে ঋণ দেয়া হয়, সেটিও পর্যাপ্ত নয়। ব্যাংকের নানা শর্তের কারণে প্রান্তিক কৃষক আগ্রহী হন না। তবে ব্যবস্থাপনা সহজ হলে এটা আরো বাড়বে।


এ বিষয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান জানান, জুলাই-আগস্টে সার্বিক ঋণ প্রবাহ কমে এসেছিল। আবার ১০-১২টি ব্যাংক কিছুটা সমস্যায় পড়েছিল। তারাও তখন ঋণ দিতে পারেনি। তাই সার্বিক কৃষিঋণ বিতরণে এর প্রভাব পড়েছে। কিন্তু কৃষিঋণের টার্গেট দেয়া থাকায় তা ব্যাংকগুলোকে বিতরণ করতেই হবে। আশা করা যায় অর্থবছরের বাকি সময়ে কৃষিতে ঋণ বিতরণ বাড়বে।


সার্বিক বিষয়ে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উলল্লহ মিয়ান জানান, বন্যা-পরবর্তী সময়ে নানাভাবে কৃষকদের প্রণোদনা দেয়া হয়েছে। তাতে রবি মৌসুমের ফলনও ভালো হয়েছে। কিন্তু ঋণের বিষয়টি চাহিদার ওপরও নির্ভর করে। নীতিমালা অনুযায়ী ব্যাংকগুলোকে নির্দিষ্ট পরিমাণ ঋণ দিতেই হবে। তবে এখানে কোনো গ্যাপ তৈরি হয়ে থাকলে বিষয়টি দেখতে হবে এবং প্রয়োজনে পদক্ষেপ নিতে হবে।



আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী