শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

মেডিকেল সরঞ্জামাদির আমদানিনির্ভরতা কমছে না কেন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জামাদির সিংহভাগই প্রতি বছর আমদানি করতে হয়। স্থানীয়ভাবে কিছু সরঞ্জাম উৎপাদন করা হলেও বাজারে রয়েছে আস্থার সংকট। সংশ্লিষ্টরা বলছেন, দেশে উৎপাদিত মেডিকেল সরঞ্জামাদির ওপর আস্থা রাখলে খরচ কমার পাশাপাশি কমবে আমদানি নির্ভরতা, তৈরি হবে নতুন বাজার।


দেশে চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে সাড়ে চার হাজারের বেশি সরঞ্জাম ও যন্ত্রপাতি। যার ৯২ শতাংশই আমদানিনির্ভর।


ছোট-বড় প্রায় ৫০০টি প্রতিষ্ঠান চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি আমদানি করে। মূলত চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ ও যুক্তরাষ্ট্র থেকে আমদানি হয় এসব পণ্য। কিন্তু আমদানিকারকদের ৮০ শতাংশের নেই ওষুধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন।


দেশে মেডিকেল পণ্য ও যন্ত্র তৈরির নিবন্ধন আছে আটটি প্রতিষ্ঠানের। এসব কোম্পানি কিছু কিছু মেডিকেল সরঞ্জাম উৎপাদন করলেও বাজারে রয়েছে আস্থার সংকট। কোম্পানিগুলো বলছে, দেশিয় এসব সরঞ্জাম বিদেশি কোম্পানিগুলোর তুলনায় গুণে-মানে কোনো অংশেই কম নয়। উপরন্তু দামেও সস্তা।


দেশিয় সরঞ্জাম তৈরি করা এক প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, 'আমরা যে ধরনের চাইনিজ অ্যানেস্থেসিয়া মেশিনের সাথে কমপেয়ার করে আমাদের যে মেশিনগুলো করা হচ্ছে তা অত্যন্ত ভালো মানের।'


একজন উৎপাদক বলেন, 'আমার নিজস্ব ফ্যাক্টরি রয়েছে। এবং আমার এটি তৈরি করার অনুমতির সার্টিফিকেট রয়েছে। আমাদের ফ্যাক্টরিতে প্রায় ১৫০ এর বেশি প্রোডাক্ট তৈরি হয়।'


সংশ্লিষ্টরা বলছেন, চিকিৎসা সরঞ্জাম আমদানির নিবন্ধন নিতে ওষুধ প্রশাসনকে লাইসেন্স বাবদ ৫০ হাজার টাকা দিতে হয়। দুই বছর পর পর এই লাইসেন্স নবায়ন করার নিয়ম রয়েছে। মেডিকেল সরঞ্জাম ও যন্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে দরকার সরকারের নীতি ও আর্থিক সহায়তা।


উৎপাদকদের মধ্যে একজন বলেন, 'যদি রপ্তানি করতে হয় সেক্ষেত্রে অবশ্যই সরকারের সহায়তার প্রয়োজনীয়তা রয়েছে। র ম্যাটেরিয়ালের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে পারমিশন নিতে হচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতার কারণে পারমিশন পাওয়া যাচ্ছে না।'


ওষুধ প্রশাসনের তথ্যমতে, প্রতিবছর প্রায় ৩০ হাজার কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের সার্জিক্যাল ও ইলেকট্রনিক চিকিৎসার যন্ত্রপাতি বিক্রি হয় দেশে। এ ব্যবসায়ে প্রায় ৫০০ আমদানিকারক রয়েছেন। এর মধ্যে মাত্র ৮৯ জনের ওষুধ প্রশাসনের নিবন্ধন রয়েছে।


এদিকে দেশের চিকিৎসা প্রযুক্তিতে নিত্য নতুন উদ্ভাবনের সঙ্গে পরিচিতির লক্ষ্যে তৃতীয়বারের মতো রাজধানীর কুড়িলে আইসিসিবিতে চলছে বাংলা মেড এক্সপো। ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এক্সপোতে ১৫০টি স্টলে ২৫০টির বেশি কোম্পানির পণ্য প্রদর্শিত হচ্ছে। আয়োজকেরা জানায়, আমদানিকারক, ক্রেতা ও সেবা গ্রহীতাকে সংযুক্ত করবে এ মেলা।


আয়োজকদের মধ্যে একজন বলেন, 'এখানে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টারের যারা আছে তারা আসে, ডাক্তাররা পার্সোনালি আসে।'


উৎপাদকদের মধ্যে একজন বলেন, 'বাংলাদেশে যে আমরা এ ধরনের প্রোডাক্ট নিয়ে এসেছি এবং দিচ্ছি এটা প্রচারের জন্যই এ মেলায় আসা।'


কোভিড মহামারির সময় বাংলাদেশ পিপিই তৈরি করে বিদেশে রপ্তানি করে। জেএমআই ইতিমধ্যে ৩০টি ইকুইপমেন্ট সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি করেছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে মেডিকেল ইকুইপমেন্টের বাজার ধরার সুযোগ রয়েছে। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী