শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

নিলামে আশানুরূপ দাম না পেয়ে দামি গাড়ি স্ক্র্যাপ করে বিক্রির উদ্যোগ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দফায় দফায় নিলামে তুলেও শতাধিক দামি গাড়ি বিক্রি করতে পারেনি চট্টগ্রাম কাস্টমস। ওসব গাড়ির মধ্যে মার্সিডিজ বেঞ্জ, ল্যান্ডক্রুজার ও বিএমডব্লিউর মতো দামি গাড়ি রয়েছে। চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন পড়ে থাকা এমন ১২১টি গাড়ি অবশেষে কেটে স্ক্র্যাপ করে বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। ওই লক্ষ্যে ইতিমধ্যে ৭৫টি গাড়ি কেটে স্ক্র্যাপ করা হয়েছে। আর ওসব গাড়ির বাইরে যেগুলো নিলামে বিক্রি হয়েছে সেগুলোতেও আশানুরুপ দাম মেলেনি। যদিও গাড়িগুলো নিলামে তোলার আগে প্রতিবারই বাজারদর বিবেচনা করে সংরক্ষিত মূল্য নির্ধারণ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। কিন্তুনিলামের দর এর ধারেকাছেও নেই। বর্তমানে চট্টগ্রাম বন্দরে নিলামযোগ্য ৩৯৯টি গাড়ি পড়ে রয়েছে। চট্টগ্রাম কাস্টমস সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, আমদানি করা বিলাসবহুল গাড়ি নিলামে আশানুরূপ দাম মিলছে না। মূলত বন্দরে দীর্ঘ সময় পড়ে থাকায় গাড়িগুলো লাইফটাইম শেষ হয়ে যাওয়া, মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়া, বাণিজ্য মন্ত্রণালয় থেকে ছাড়পত্র না পাওয়া এবং নিলাম সিন্ডিকেট সক্রিয় থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। মূলত যেসব চালানের পণ্য আমদানিকারকরা নির্দিষ্ট সময়ের মধ্যে খালাস নেন না কিন্তু ব্যবহার উপযোগিতা থাকে কাস্টম হাউস সেগুলো নিলামে তোলে। আর যেসব পণ্য নষ্ট হওয়ায় ব্যবহার উপযোগিতা হারিয়েছে কিংবা বিপজ্জনক, সেগুলো ধ্বংস করা হয়। চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে আমদানি পণ্য নামার ৩০ দিনের মধ্যে আমদানিকারককে সরবরাহ নিতে হয়। এই সময়ের মধ্যে কোনো আমদানিকারক পণ্য সরবরাহ না নিলে বন্দর কর্তৃপক্ষ কাস্টমসের নিলাম শাখায় আরএল (অখালাসকৃত চালানের তালিকা) পাঠায়। তখন নিলাম শাখা সংশ্লিষ্ট আমদানিকারককে নোটিশ দেয়। নোটিশের ১৫ দিনের মধ্যেও পণ্য সরবরাহ না নিলে পণ্য নিলামে তুলতে পারে কাস্টমস। সূত্র জানায়, নির্দিষ্ট সময়ের মধ্যে নিলাম না হওয়ার কারণে বন্দর ইয়ার্ডে কিংবা কনটেইনারে পণ্য নষ্ট হয়ে যায়। চুরি হয়ে যায় গাড়ির মূল্যবান যন্ত্রাংশ। আবার নিলামে বিক্রি হওয়া গাড়ির বাণিজ্য ছাড়পত্র দিতে গড়িমসি করে বাণিজ্য মন্ত্রণালয়। হয়রানি করে বিআরটিএও। চট্টগ্রাম বন্দরে ১৫ বছর ধরে পড়ে ছিল আমদানি করা ১২১টি দামি গাড়ি। এর মধ্যে আছে প্রাইভেট কার, জিপ, মাইক্রোবাস, ডাম্প ট্রাক, পিকআপ, স্টেশন ওয়াগন ও সুইপার লরি। দীর্ঘ সময় পড়ে থাকায় ওসব গাড়ির লাইফটাইম শেষ হয়ে গেছে। অনেকগুলোর মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। বাণিজ্য মন্ত্রণালয়ও এসব গাড়ি ব্যবহারে এখন আর ছাড়পত্র দিচ্ছে না।  ওই গাড়িগুলোর বয়স ১৫ থেকে ৩০ বছর। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি অনুযায়ী, এত পুরোনো গাড়ি নিলামে বিক্রির সুযোগ নেই। এ অবস্থায় বিআরটিএ, পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি সমন্বয়ে গঠিত কাস্টমস নিলাম কমিটি ২০২২ সালে ১২১টি গাড়ি ধ্বংসের সুপারিশ করে। আর বিকল্প কোনো পথ না থাকায় আমদানি করা গাড়িগুলো কেটে স্ক্র্যাপ হিসেবে কেজি দরে নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কাস্টমস। কারণ শেডে থাকা ওই গাড়িগুলোতে বিস্ফোরণ বা দুর্ঘটনা হওয়ার ঝুঁকি রয়েছে। প্রথম দফায় ৭৫টি গাড়ি কেটে স্ক্র্যাপ হিসেবে নিলামে বিক্রি করা হবে। মামলা নিষ্পত্তি হলে বাকি ৪৬টিও কাটা হবে। সূত্র আরো জানায়, নিলামে উঠতে যাচ্ছে সদ্য সাবেক হওয়া ৪৪ এমপির আমদানি করা গাড়িও। ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের কারণে গাড়িগুলো খালাস করতে পারেনি। এখন গাড়িগুলো শর্ত সহজ করে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুল্কসহ এসব গাড়ির প্রতিটির বাজারমূল্য ১০ থেকে ১২ কোটি টাকা। গাড়িগুলোর ইঞ্জিন ক্যাপাসিটি তিন হাজার থেকে চার হাজার সিসি। এই ধরনের গাড়ির ওপর ৮১০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ হয়ে থাকে। কিন্তু এমপিরা শুল্কমুক্ত সুবিধা পেতেন। এদিকে এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, কোন পণ্য নিলামে উঠবে তা বন্দর কর্তৃপক্ষকে জানায় কাস্টমস কর্তৃপক্ষ। বিক্রির সিদ্ধান্তও তাদের। ফলে কেন বিলাসবহুল গাড়ি পানির দরে কিংবা কেজি দরে বিক্রি হচ্ছে, এটা কাস্টমসই ভালো বলতে পারবে। অন্যদিকে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ফাইজুর রহমান জানান, নিলাম প্রক্রিয়া নিয়ে অনেক দীর্ঘসূত্রতা ছিল। এখানে শক্তিশালী একটি সিন্ডিকেটও কাজ করতো। কিন্তু এখন নিলাম আগের তুলনায় অনেক দ্রুততম সময়ে করা হচ্ছে। সিন্ডিকেট ভাঙতে অনলাইনে প্রস্তাব নেয়া হচ্ছে। তারপরও অনেক সময় প্রত্যাশা অনুযায়ী দর মিলছে না। তখন এনবিআরের সিদ্ধান্ত নিয়ে পরবর্তী ধাপে অগ্রসর হওয়া হয়।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী