শিরোনাম
শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট করিমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ জনতার হাতে আটক -১ লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাহুড়া দারুল আরকাম মাদ্রাসা কেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সংস্কার হচ্ছে রেলপথ,নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
শনিবার ০৭ নভেম্বর ২০২৬
শনিবার ০৭ নভেম্বর ২০২৬

নিষিদ্ধ ঘোষণার আড়াই মাস পরও বাজারে পলিথিন ব্যাগের আধিপত্য!

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৯ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৯ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নিষিদ্ধ ঘোষণার পর, আড়াই মাস পার হলেও এখনো খোলা বাজারে পলিথিন ব্যাগের আধিপত্য কমেনি। সুপারশপে কমলেও কাঁচা বাজারে অবাধে চলছে পলিথিনের ব্যবহার। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, কম খরচে সহজ বিকল্প না থাকায় তারা পলিথিন ব্যাগ ব্যবহার করছেন। যদিও পরিবেশ উপদেষ্টা বলেছেন, পলিথিনের ব্যবহার বন্ধে সামনে আরো কঠোর হবে সরকার।


বাজার করতে আসার ক্রেতার কাছে প্রশ্ন ছিল ব্যাগ কোথায়? উত্তরে কেউ বললেন বাসায় রেখে এসেছেন। আবার কেউ পলিথিনের বিকল্প নেই বলে দায় সারলেন।


নিষিদ্ধ ঘোষণার পর, আড়াই মাস পার হলেও এখনো খোলা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার কমেনি। সুপারশপে কিছুটা কমলেও কাঁচা বাজারে অবাধে চলছে পলিথিনের ব্যবহার।


রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে যায় ফলমূল, শাক-সবজি থেকে শুরু করে প্রায় সব পণ্যই পলিথিনে মোড়া। এ বিষয়ে ক্রেতা বিক্রেতা উভয়ই উদাসীন।


তবে বাস্তবতা যাই হোক, পলিথিন বন্ধে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ এই পরিবেশবিদের।


পরিবেশবিদ অধ্যাপক কামারুজ্জামান বলেন, ‘এটির উৎপাদনের জন্য যে কাঁচামাল প্রয়োজন সেগুলোর আমদানি এবং উৎপাদন এ দুটো জায়গাতে ইন্টারভেনশন দরকার ছিল। সে দুটো জায়গায় আমরা এখনো উপযুক্ত পর্যায়ের ইন্টারভেনশনে যেতে পারি নি। যে কারণে সাপ্লাই চেনটা রয়ে গেছে। শুধু ভোক্তা পর্যায়ে এটি ব্যবহার থেকে বিরত রাখতে কখনো কখনো এনফোর্সমেন্ট দেখা যায়। কখনো কখনো এনফোর্সমেন্টে পলিথিন ফেজ আউট হবে না।’


এদিকে, পলিথিন বন্ধে বিভিন্ন সময় অভিযান চালাতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়তে হচ্ছে সরকারি কর্মকর্তাদের। এমন পরিস্থিতিতে কবে নাগাদ এবং কীভাবে পলিথিন ব্যাগ বন্ধ করতে সক্ষম হবে সরকার; প্রশ্ন ছিল পরিবেশ উপদেষ্টার কাছে।


পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এটা যেহেতু মানুষের অভ্যাসে পরিণত হয়েছে। এ অভ্যাসটা বদলাতে একটু সময় লাগবে। কামরাঙ্গীরচরে বড় বড় কারখানাগুলো আমরা বন্ধ করে দিয়েছি। এখন আমরা পলিথিন শপিং ব্যাগ যে পরিবহন করা হচ্ছে সেটার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ট্রাফিক পুলিশের সাথে কথা হচ্ছে। এগুলো বন্ধ করা হবে।’


গত অক্টোবরের আগে ২০০২ সালেও একবার পলিথিন নিষিদ্ধ করে সরকার। তারপরেও গত দুই দশকে দেশে পলিথিনের উৎপাদন ও ব্যবহার বাড়তে দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন পর্যায়ে পলিথিন বন্ধ না করলে এর ব্যবহার রোধ করা সম্ভব নয়।


গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। এরপর ১ নভেম্বর থেকে কাঁচাবাজারেও নিষিদ্ধ করা হয় পলিথিন ব্যাগ। তবে ২ মাস পার হলেও সরকারি এই আইনের বাস্তবায়ন ততটা সম্ভব হয়নি।


সুপারশপে পলিথিন ব্যাগের ব্যবহার কমলেও খোলা বাজারে অবাধে চলছে এর ব্যবহার। ক্রেতা বিক্রেতারা বলছেন, কম খরচে সহজ বিকল্প না থাকায় তারা পলিথিন ব্যাগ ব্যবহার করছেন। অন্যদিকে, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পলিথিনের স্বাস্থ্যগত ঝুঁকি সম্পর্কে মানুষকে সচেতন করতে পারলে তারা এমনিতেই পলিথিনের ব্যবহার কমিয়ে দিবে। 


আরও খবর




শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার

অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর