শিরোনাম
শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট করিমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ জনতার হাতে আটক -১ লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাহুড়া দারুল আরকাম মাদ্রাসা কেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সংস্কার হচ্ছে রেলপথ,নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
শনিবার ০৭ নভেম্বর ২০২৬
শনিবার ০৭ নভেম্বর ২০২৬

ঐতিহ্য এখন যন্ত্রণা; রাজধানীতে ১২ লাখের বেশি রিকশা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রিকশা ঢাকার ঐতিহ্য হলেও বর্তমানে যান্ত্রিক-অযান্ত্রিক রিকশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। তথ্য বলছে, ঢাকায় বৈধ-অবৈধ মিলে রিকশার সংখ্যা ১২ লাখের বেশি। যার মধ্যে লাইসেন্সধারী দুই লাখ ১৪ হাজার প্রায়। ফলে বিপুল সংখ্যক অবৈধ রিকশা একদিকে যেমন শহরে তীব্র যানজট সৃষ্টি করছে অন্যদিকে যান্ত্রিক রিকশার বেপরোয়া গতিতে ঘটছে দুর্ঘটনা।


রিকশা-সিএনজি-বাইক চালক এসব চালকদের একটাই প্রশ্ন, লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সড়কে চলাচল করতে পারলে তারা কেনো লাইসেন্স ফি দিয়ে সড়কে চলাচল করবে?


একজন সিএনজি চালক বলেন, 'আমরা ঠিকমতো চালাতে পারি না। ওদের বাধা দিলে উল্টা আমাদের গাড়ি ভাঙচুর করে। জায়গায় জায়গায় আন্দোলন করে। রা যদি ট্যাক্স না দিয়ে চলতে পারে তাহলে আমরাও ট্যাক্স দিবো না।'


৫ আগস্টের পর রাজধানীর প্রধান সড়কে অবাধে চলতে শুরু করে ব্যাটারিচালিত রিকশা। যানজট, দুর্ঘটনাসহ বিভিন্ন কারণে এসব রিকশা বন্ধে গত ১৯ নভেম্বর হাইকোর্ট আদেশ দেন। তবে ব্যাটারি রিকশা চালকদের আন্দোলনের মুখে আদেশটি স্থগিত করেন চেম্বার আদালত। এরপর থেকে ব্যাটারি রিকশার দাপট আরও বেড়েছে।


একজন যাত্রী বলেন, 'অটো রিকশাটা বাচ্চারা চালায়। ওরা আবার অনেক বাজেভাবে চালায়। আবার অনেকে আছে যারা পায়ে রিকশা চালাচ্ছে, তাদের ওভারটেক করে চলে যায় একদম কাছে দিয়ে।'


একজন মাইক্রো ড্রাইভার বলেন, 'রাস্তার মাঝখান দিয়ে তারা (অটোরিক্সা) চালায়। হর্ন দিলেও তারা সাইড দিতে চায় না। উল্টাপাল্টা চালিয়ে একটা আরেকটা গাড়ির উপর পড়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়।'


বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের গবেষণা বলছে, ২০১৯ সালে ঢাকায় রিকশা ছিল ১১ লাখ। তবে অনেকের মতে, পাঁচ বছরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখের ওপরে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তথ্যমতে, নিবন্ধিত রিকশা মাত্র এক লাখ ৮২ হাজার ৬৩০টি। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) এই সংখ্যা মোটে ৩১ হাজার। নিবন্ধিত দুই লাখ ১৩ হাজার রিকশার সবই প্যাডেলচালিত রিকশা। এর বাইরে রাজধানীতে সব রিকশাই অনিবন্ধিত।


ঢাকায় রিকশার নিবন্ধন দেয় দুই সিটি করপোরেশন। তাদের কাছে প্রশ্ন ছিল অনিবন্ধিত রিকশা কীভাবে সড়কে চলছে? উত্তরে ডিএনসিসি ব্যাটারিচালিত রিকশার দায় চাপাল অন্য সংস্থার ওপর। আর ডিএসসিসি বলেছে, অভিযান পরিচালনার কথা।


ডিএনসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেন, 'ইজিবাইক আমাদের অন্তর্ভুক্ত নয়। সরকার যদি বলে যে ই ইজিবাইক সিটি করপোরেশন বা পৌরসভার ম্যান্ডেট, তখন আমরা টেক কেয়ার করবো।'


ডিএসসিসি'র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, 'অনিবন্ধিত, সেটি যান্ত্রিক বা অযান্ত্রিক যা কিছুই হোক না কেন মরা চাই যারা আমাদের রেজিস্ট্রেশনের বাইরে থাকবে, তাদের বিষয়ে আমরা অভিযান পরিচালনা করবো।'


এদিকে ব্যাটারিচালিত রিকশা বন্ধ না হলে ঢাকার যোগাযোগ ব্যবস্থা স্থবির হওয়ার শঙ্কা খোদ ডিএমপি কমিশনারের।


ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী বলেন, 'এই অটোরিক্সার সংখ্যা যদি রোধ করা না যায়, অচিরেই এরূপ একটি ঢাকা শহর পাওয়া যাবে যেখানে বাসা থেকে বেরোলেই আর কোনো মুভমেন্টের সুযোগ থাকবে না।'


নগর পরিকল্পনাবিদরা বলছেন, অবৈধ রিকশা বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। সেই সাথে ব্যাটারিচালিত রিকশা নিয়ে আদালতের রায় জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে হবে দুই সিটিকে।


নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, 'ঢাকার মতো শহরে যে যা ইচ্ছে করা যায় ধারণাটা কেন আসলো? এটা দীর্ঘ দিনের অব্যবস্থাপনা। অবশ্যই মহাসড়ক এবং অন্য অনেক সড়কেই প্যাডেলচালিত রিকশা এবং অটোরিক্সা চলার সুযোগ নেই। যেখানে যেখানে নিয়ন্ত্রিত উপায়ে চলার সুযোগ আছে সে নিয়ন্ত্রণ সাপেক্ষে চলার ডিটেইলস করপোরেশনের করা দরকার।'


রাজধানী থেকে অবৈধ রিকশার দৌরাত্ম্য কমাতে একাধিকবার উদ্যোগ নেয়া হলেও তা ভেস্তে গেছে নানা কারণে। অথচ সড়কে শৃঙ্খলা ফেরাতে এসব অবৈধ রিকশা চলাচল নিয়ন্ত্রণের বিকল্প নেই- বলছেন নগর বিশেষজ্ঞরা। 


আরও খবর




শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার

অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর