শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

অ্যাপস ছেড়ে চুক্তিতে রাইড শেয়ারিং, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৫ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নানা কারণে দিন দিন রাইড শেয়ারিং অ্যাপস থেকে মুখ ফিরিয়ে কন্ট্রাক্ট বা ভাড়ার দিকে ঝুঁকছেন রাইড শেয়ার করা চালকরা। আর অ্যাপে চালক সংকটসহ নানা কারণে যাত্রীরাও ঝুঁকছেন কন্ট্রাক্টে ভ্রমণে। ফলে যাত্রী-চালক উভয়েরই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি সড়কে সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। বিশেষজ্ঞরা বলছেন, রাইড শেয়ারিং নীতিমালা বাস্তবায়নের অভাবেই ঘটছে এমনটা। এ নিয়ে অনেকটাই নিষ্ক্রিয় বিআরটিএ।


যানজটের নগরী ঢাকায় অল্প সময়ের মধ্যে দূরের গন্তব্যে পৌঁছাতে অনেকেরই পছন্দের বাহন মোটরসাইকেল বা বাইক। এই সুযোগে রাজধানীতে জনপ্রিয় হয়ে ওঠে রাইড শেয়ারিং অ্যাপের ব্যবহার। তবে, ধীরে ধীরে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই খাতে, যার বড় কারণ জনপ্রিয় এই অ্যাপ থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন চালকরা। কন্ট্রাক্টে বা সরাসরি ভাড়া ঠিক করে রাইড শেয়ার করা যেন নিয়মে পরিণত করেছেন তারা। অজুহাত দিচ্ছেন, রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোর কমিশনের নামে অতিরিক্ত অর্থ নিচ্ছে তাদের কাছ থেকে।


এদিকে, অ্যাপে চালক খুঁজে না পাওয়ায় যাত্রীরাও আগ্রহ হারাচ্ছেন অ্যাপ ব্যবহারে। যাত্রীর গন্তব্য পছন্দ না হলে রাইড ক্যানসেল করে দেওয়ার ঘটনাও ঘটছে অহরহ। তাই, অনেক সময় যাচ্ছেন কন্ট্রাক্টে।


চালকরা অ্যাপ ব্যবহার না করায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলো। বাধ্য হচ্ছে তাদের পরিষেবা বন্ধ করতে। নিবন্ধিত ১৫টি কোম্পানির ১৩টি বার্ষিক লাইসেন্সও নবায়ন হয়নি।


এদিকে, অ্যাপ ব্যবহার কমায় নানাভাবে হেনস্থা হচ্ছেন যাত্রীরাও। ভাড়া নিয়ে দরদাম করার সময় কটূক্তিও শুনতে হয় কখনও। এছাড়া, যাচ্ছেতাই ভাবে গাড়ি চালানো, ত্রুটিযুক্ত বাইকে রাইড দেওয়াসহ নানা বিষয়ে ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অ্যাপের বদলে কন্ট্রাক্ট রাইড শেয়ারিং এর কারণ।


ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘সম্মানিত নগরবাসী যারা রয়েছেন তাদের অনুরোধ করবো আপনারা এসব রাইড এড়িয়ে চলবেন। ওঠার সময় অ্যাপ অনুসরণ করে উঠবেন। এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকাংশেই কমিয়ে দেবে।’


অ্যাপভিত্তিক যানবাহনকে শৃঙ্খলার মধ্যে আনতে ২০১৭ সালে আইন করা হলেও বাস্তবায়ন হচ্ছে না। তাই, বিশৃঙ্খলই রয়ে গেছে এই খাত।


যোগাযোগ বিশেষজ্ঞ ড. শামসুল হক বলেন, ‘বিআরটিএ যদি রুলস অ্যান্ড রেগুলেশন করে থাকে তাহলে অন্যান্য দেশ তাকে জিজ্ঞাসা করতো। আইন অনুযায়ী তুমি কী কাজ করছো? তা কি জানো? না করলে তোমার দায়টা কোথায়। এই যে অ্যাকাউন্টিবিলিটি বা জবাবদিহিতার যে জায়গা সেটা আমাদের দেশে হয় নি।’


নিয়ন্ত্রণ সংস্থা বলছে, অ্যাপভিত্তিক রাইডিংয়ে শৃঙ্খলা ফেরাতে সব পক্ষের সাথে শিগগিরই বসবে বিআরটিএ।


বিআরটিএর প্রকৌশল পরিচালক সিতাংশু শেখর বিশ্বাস বলেন, ‘পুলিশ-ম্যাজিস্ট্রেট দিয়ে এটা আসলে খুব একটা কার্যকর না। মাঝে মাঝে এটা করে থাকি। রাইড শেয়ারিং কোম্পানির কাছে আমরা প্রস্তাব চেয়েছি, যে তাদের কী প্রস্তাব, কীভাবে আমরা সাহায্য করতে পারি।’


বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে, যানজটের এ নগরীতে পাঁচ লাখের মতো এবং সারাদেশে আরও প্রায় ১২ লাখ মোটরযান রাইড শেয়ারিং করে চলে। যার অধিকাংশই অ্যাপের বিপরীতে চলে কন্ট্রাক্টে। প্রতিষ্ঠানটি আরও জানায়,অ্যাপভিত্তিক রাইড শেয়ারিংয়ে যুক্ত আছে ২৮ হাজারের মতো মোটরযান রাইডার। 


আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী