শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

দেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়েই প্রশাসনিক সঙ্কটে সেশনজট বাড়ার শঙ্কা বাড়ছে। ইতোমধ্যে অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিগত সরকারের আমলের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করেছেন। আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে পদত্যাগ না করলেও প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। বর্তমানে প্রায় ৪০টি বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন। যদিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এরই মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছে। কিন্তু এখনো অন্তত ১৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দেয়া হয়নি। ফলে একধরনের প্রশাসনিক সংকটের মুখে পড়েছে ওসব বিশ্ববিদ্যালয়। যদিও সংশ্লিষ্ট ক্যাম্পাসগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোয় অবিলম্বে উপাচার্য ও শীর্ষস্থানীয় প্রশাসনিক পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ গত ৮ আগস্ট শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। ফলে ওই বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ পদগুলো ফাঁকা থাকায় নিয়মিত হচ্ছে না বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ও একাডেমিক কাউন্সিল। তাতে প্রশাসনিক জটিলতা বেড়েছে। অনলাইনে ক্লাস চললেও এক মাসের বেশি সময় ধরে পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে। অধিকাংশ আবাসিক হলগুলোতে নানা সংকট দেখা দিয়েছে। কারণ হল দেখভালের দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা সুনির্দিষ্ট নির্দেশনা পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগের দাবি উঠেছে। তাছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়েও (ববি) স্থবিরতা বিরাজ করছে। গত ২০ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন উপাচার্যসহ প্রশাসনিক পদের ১৯ জন। এখন ওসব গুরুত্বপূর্ণ পদ খালি থাকায় শিক্ষার্থীরা নানা সমস্যায় পড়েছেন। পরীক্ষা-ক্লাস পিছিয়ে যাওয়ায় সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে। কারণ উপাচার্য না থাকায় পরীক্ষক নিযুক্ত করা যাচ্ছে না। এমনকি উপাচার্য ছাড়া অনেক ধরনের আর্থিক লেনদেনও করা যাচ্ছে না। একইভাবে তোপের মুখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য ও উপ-উপাচার্য পদত্যাগ করেন। কিন্তু এখনো নতুন উপাচার্য নিয়োগ দেয়া হয়নি। তাছাড়া উপাচার্য নিয়োগের দাবিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিক্ষোভ ও মানববন্ধন হয়। দীর্ঘদিন ধরে উপাচার্য না থাকায় শিক্ষার্থীদের মধ্যে সেশন জটের আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র জানায়, যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ প্রশাসনিক অন্যান্য শীর্ষ কর্তারা পদত্যাগ করেছেন, সেখানে এখন বিশ্ববিদ্যালয়গুলোয় জ্যেষ্ঠ অধ্যাপককে দিয়ে সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব চালিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয় গত ২৯ আগস্ট নির্দেশনা দিয়েছে। ফলে অনেক বিশ্ববিদ্যালয়ই বর্তমানে ওই নির্দেশনা মোতাবেক পরিচালিত হচ্ছে। তবে অনেক শিক্ষক-শিক্ষার্থীর মতে, শিক্ষা মন্ত্রণালয়ের এ পরামর্শ বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপাচার্য পদ থেকে সরে দাঁড়ান। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি পরিচালনার সাময়িক দায়িত্ব পেয়েছেন মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক। নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, আর্থিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন। সূত্র আরো জানায়, শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যানিমেল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিনকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেয়া হয়। একইভাবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য পদত্যাগ করেন। বর্তমানে জ্যেষ্ঠ ডিন ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রারসহ প্রশাসনিক প্রধানরা একযোগে পদত্যাগ করলে প্রশাসনিক সংকট দেখা দেয়। পরে বিশ্ববিদ্যালয়ের ডিন ও ডিসিপ্লিন প্রধানদের সভায় এক জ্যেষ্ঠ অধ্যাপককে জরুরি প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়া হয়। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব পান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য পদে বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ করার পর থেকেই বিশ্ববিদ্যালয়টি অভিভাবকশূন্য হয়ে পড়ে। তাতে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়। তাছাড়া গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য পদত্যাগ করেছেন। ওসব শিক্ষাপ্রতিষ্ঠানের গতিশীলতার স্বার্থে অবিলম্বে উপাচার্যসহ প্রশাসনের শীর্ষ পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এদিকে বিদ্যমান পরিস্থিতি প্রসঙ্গে সিনিয়র শিক্ষকদের অভিমত, উপাচার্য একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ব্যক্তি। বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্তগুলো উপাচার্যের নির্দেশে হয়। ফলে দু-এক সপ্তাহের জন্য কেউ রুটিন দায়িত্ব পালন করতে পারেন। কিন্তু দেড় মাস বা আরো দীর্ঘ সময় উপাচার্য ছাড়া চলে না। তাই যতো দ্রুত সম্ভব উপাচার্য নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে সচল করার উদ্যোগ নেয়া জরুরি। কারণ উপাচার্য নিয়োগ দিতে যতো দেরি হবে, ক্যাম্পাসগুলোয় স্থিতিশীলতা ফিরতে ততো দেরি হবে। শিক্ষাও পিছিয়ে পড়বে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী