শিরোনাম
হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

পদ্মা সেতু হয়ে কাল থেকে খুলনা ও বেনাপোল যাবে দু'টি ট্রেন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল শুরুর ১৪ মাস পর আগামীকাল (মঙ্গলবার, ২৪ ডিসেম্বর) ভাঙ্গা জংশন থেকে নতুন পথে খুলনা ও বেনাপোল যাবে দু'টি ট্রেন। সেইসাথে চালু করে দেয়া হচ্ছে নতুন ছয়টি স্টেশনও। যদিও এসব স্টেশনের নির্মাণ কাজ পুরোপুরি শেষ হয়নি। রেলওয়ে সংশ্লিষ্টদের আশা, নতুন পথে ঢাকা-খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমার পাশাপাশি সময় বাঁচবে চার থেকে পাঁচ ঘণ্টা।


পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ১৭২ কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়েছে আগেই। সেতু হয়ে দক্ষিণে ট্রেন যাত্রার গল্পও পুরোনো। তবে এতদিন নতুন পথের সুবিধা পায়নি যাত্রীরা। ভাঙ্গা জংশনের পর আগের পথেই ছিল ভরসা।


উদ্বোধনের ১৪ মাস পর এবার খবর এলো ভাঙ্গা জংশন থেকে পুরোনো পথে নয়, নতুন পথে চলবে দুই জোড়া ট্রেন। রেলওয়ের এমন সংবাদ বিজ্ঞপ্তিতে এখন টিভির প্রতিনিধি দলের গন্তব্য ভাঙ্গা জংশনে।


গিয়ে দেখা গেলো, দেশের অত্যাধুনিক স্টেশনটির বিশালতা দৃশ্যমান হয়েছে ঠিকই তবে অসম্পূর্ণ অনেক কাজ। চলন্ত সিঁড়ি এখনও মোড়ক বন্দী, চলছে নির্মাণ শ্রমিকদের মাটি খোড়াখুড়ি।


ভাঙ্গা জংশন স্টেশনজুড়ে অন্তত শ'খানেক জায়গায় সতর্কবার্তা দেয়া আছে। অর্থাৎ এই স্টেশনের কোনো অংশই এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। কাজ শেষ হয়নি টিকিট কাউন্টার, যাত্রীদের বসার কিংবা যাতায়াতের জায়গায়। অথচ এমন নির্মাণাধীন ভবনেই কাল থেকে চালু হচ্ছে যাত্রীসেবা। থামবে দুই জোড়া ট্রেন। তাতে তৈরি হয়েছে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকি। কী বলছে কর্তৃপক্ষ?


বাংলাদেশ রেলওয়ের ভাঙ্গা জংশনের সহকারী স্টেশন মাস্টার সাকিব রহমান আকন্দ বলেন, 'যাত্রীর উঠানামা করার জন্য বা মালপত্র লোডিং আনলোডিংয়ের জন্য আমাদের বিশেষ নিরাপত্তা বাহিনী থাকবে। এছাড়া রেলের পুলিশ আছে। যতদ্রুত সম্ভব বাংলাদেশ রেলওয়ে এই স্টেশন বুঝে নিবে।'


শুধু ভাঙ্গা জংশন নয়, খুলনা পর্যন্ত মঙ্গলবার চালু হবে আরও অন্তত ছয়টি নতুন স্টেশন। এর মধ্যে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি বিরতি দেবে কাশিয়ানী জংশন, লোহাগড়া, নড়াইল, সিঙ্গিয়া জংশন ও নোয়াপাড়া স্টেশন।


আর রূপসী বাংলা এক্সপ্রেস থামবে কাশিয়ানী জংশন, নড়াইল ও যশোর জংশন। ট্রেনটি ঢাকা থেকে সকাল পৌনে ১১টায় যাত্রা শুরু করে বেনাপোল পৌঁছাবে দুপুর আড়াইটায়। যেটি বেনাপোল থেকে বিকাল সাড়ে ৩টায় ফিরতি যাত্রা করে সন্ধ্যা ৭টায় ঢাকায় পৌঁছাবে।


আর জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ভোর ৬টায় রওনা করে ঢাকায় পৌঁছাবে সকাল পৌনে ১০টায়। ফের রাত ৮টায় ঢাকা স্টেশন ছাড়বে, যেটি রাত ১২ টার আগেই খুলনা পৌঁছাবে।


নতুন দুই জোড়া ট্রেন চলার খবরে ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইলসহ দক্ষিণের কয়েকটি জেলার যাত্রীরা বেশ উচ্ছ্বসিত।


একজন যাত্রী বলেন, 'প্রথমত যাতায়াতে খুব সুবিধা হবে। এক ঘণ্টার মধ্যেই ঢাকা থেকে চলে আসা যাবে। এরপর যাতায়াত খরচও কমবে।'


২৪ ডিসেম্বর দুই জোড়া ট্রেনের যাত্রা নির্বিঘ্ন করতে ইতোমধ্যে প্রস্তুত কমলাপুর স্টেশন।


বাংলাদেশ রেলওয়ের ঢাকা স্টেশনের মাস্টার আনোয়ার হোসেন বলেন, 'শহরতলীর প্লাটফর্ম থেকেই এই ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছাড়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের ট্রেন প্রস্তুত, প্লাটফর্ম প্রস্তুত, লাইন প্রস্তুত, আমরা প্রস্তুত। যাত্রীদের সুখের সাথে আমরা এ যাত্রায় সারথী।'


সাড়ে সাতশ' আসন সক্ষমতার ট্রেন দু'টির সাথে পরিচালিত হবে ল্যাগেজ ভ্যানও। নতুন পথে বছরে প্রায় ৬০ কোটি টাকা আয় বাড়ার আশা রেলওয়ের।


বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন আরিফ বলেন, '১০০ কিলোমিটারের উপরে গতি থাকেবে এবং এটা নতুন লাইন। এবং যাত্রীদের যে রাইডিং কম্ফোর্ট, এটাও অনেক ভালো থাকবে। বছরে আমাদের প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার রাজস্ব আয় বৃদ্ধি পাবে।'


রেলওয়ে মহাপরিচালক বলছেন, নতুন পথে ঢাকা-খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমার পাশাপাশি সময় বাঁচবে চার থেকে পাঁচ ঘণ্টা।


বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন বলেন, 'ঢাকা থেকে খুলনার দূরত্ব হবে মাত্র ১৯৮ কিলোমিটার। এতে করে ২১২ কিলোমিটার কমে যাবে। এবং ভ্রমণ সময় যদি অরিজিনাল সময়ের সাথে তুলনা করি, তাহলে প্রায় সাগে ছয় ঘণ্টা সময় আমাদের সাশ্রয় হবে।'


তবে পুরোনো পথেই চলবে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস। 


আরও খবর




গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী