শিরোনাম
শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে প্রভাবশালীদের ইটভাটা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ১০ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

খুলনা অঞ্চলে অবৈধভাবে মাটি ও কাঠ পুড়িয়ে ইট তৈরির মহোৎসব চলছে। খুলনা বিভাগে হাজারের বেশি ইটভাটা থাকলেও বেশিরভাগেরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। সনাতন পদ্ধতিতে ইট তৈরি হওয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ, হুমকিতে জনস্বাস্থ্য। বিশেষজ্ঞরা বলছেন, পোড়া মাটির ইটের বদলে ব্লক ব্যবহারে সবাইকে উৎসাহিত করা প্রয়োজন।


খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া বাজার পেরিয়ে কিছুটা সামনে এগোলেই চোখে পড়বে ইট তৈরির বিশাল কর্মযজ্ঞ। মেসার্স নূরজাহান ব্রিকস নামের এই ভাটায় দেদারসে নিম্নমানের কয়লার সাথে কাঠের গুড়া মিশিয়ে সনাতন পদ্ধতিতে পোড়ানো হচ্ছে ইট।


নদী তীরবর্তী, কৃষি জমি ও লোকালয়ে হওয়ায় অনেক ভাটাকে ছাড়পত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর। কিন্তু এসব ভাটার মালিক প্রভাবশালী হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে অবাধে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। বিগত সরকারের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ছিলেন খুলনা ইটভাটা মালিক সমিতির সভাপতি। রাজনৈতিক পটপরিবর্তনে এখন তার ভাটা বন্ধ। তবে মন্ত্রীর ঘনিষ্ট হওয়ায় অনেক ইটভাটার বিরুদ্ধে নেয়া হয়নি ব্যবস্থা।


স্থানীয় একজন বলেন, 'ধোঁয়ায় অনেক ক্ষতি হয়। আশেপাশের গাছপালাগুলো বাঁচে না। প্রভাবশালী লোকদের জন্য আমরা আসলে কিছু করতে পারি না।'


ভাটাগুলোতে কাঠ ও মাটি পুড়িয়ে সনাতন পদ্ধতিতে ইট তৈরি হওয়ায় বিপন্ন হচ্ছে পরিবেশ, স্বাস্থ্যঝুঁকিতে ভাটায় কর্মরত শ্রমিক ও স্থানীয়রা। তবে জীবিকার তাগিদে স্বাস্থ্যের কথা ভুলতে বাধ্য হয়েছেন হাজারও শ্রমিক।


একজন শ্রমিক বলেন, 'শরীরে তো অনেকরকমের রোগই দেখা দেয়। কষ্ট করে করতে হয়। এই কাজ করে কোনোভাবে সংসার চলে।'


বাংলাদেশের পরিবেশ দূষণ বা জনস্বাস্থ্যের ক্ষতিকর দিক নিয়ে ভাবতে গেলে উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি কারণ ইটের ভাটা। এই ইটের ভাটাগুলো তিলে তিলে মানুষের শরীরে রোগের আবাসস্থান তৈরি করছে। শত বছরের পুরোনো পদ্ধতিতে ভাটা পরিচালনাই এই ক্ষতির মূল কারণ।


ইট তৈরিতে জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার ভাটা স্থাপন আইনে স্পষ্ট নিষেধ হলেও তাও মানা হচ্ছে না। এছাড়া নিম্নমানের কয়লা পোড়ানোর কারণে পরিবেশে যুক্ত হচ্ছে পার্টিকুলেট ম্যাটার, কার্বন মনোঅক্সাইড, সালফার অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইডের মতো ক্ষতিকর উপাদান। এছাড়া কৃষি জমির ওপরও পড়ছে ক্ষতিকর প্রভাব।


খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী বলেন, 'মানুষ কিন্তু এগুলো তার শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে, বিভিন্ন ধরনের শারীরিক অসুখ হয়ে থাকে। আর সবচেয়ে বড় কথা যেটা- সেটা হচ্ছে, এই ইটভাটাগুলোর কারণে আশপাশের কার্বনের পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে।'


পরিবেশ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, খুলনা বিভাগের দশ জেলায় এক হাজার ১৮টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৭৯০টি ইটভাটারই নেই পরিবেশ অধিদপ্তরের অনুমোদন। বিভাগে সব থেকে বেশি ইটভাটা রয়েছে কুষ্টিয়ায়। যেখানে মোট ইটভাটার পরিমাণ ১৮৪টি। তবে এর মধ্যে ১৬৩টি ইটভাটারই নেই পরিবেশ ছাড়পত্র।


এদিকে অবৈধ ইটভাটা বন্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর। গেলো জানুয়ারি মাসে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৯টি ইটভাটা আংশিক এবং ১২টি ভাটা গুড়িয়ে দেয়া হয়। এছাড়া বেশকিছু ভাটা বন্ধ করে দেয়ার পাশাপাশি দেয় হয় অর্থদণ্ড।


খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ বলেন, 'এটা আমাদের রুটিন ওয়ার্ক। এটা নিয়মিত পর্যায়ক্রমে পরের উপজেলায় অভিযান করবো। দরকার পরলে আবারো একই জায়গায় অভিযান পরিচালনা করবো। আমরা কোনো ক্রমেই অবৈধ ইটভাটাকে চলতে দিবো না।'


বিশেষজ্ঞরা বলছেন, শুধু ইটভাটা বন্ধ করলেই সমস্যার সমাধান হবে না। ইট তৈরিতে নতুন পদ্ধতির উদ্ভাবন ও কংক্রিট ব্লক ব্যবহারে কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। 


আরও খবর




ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল

লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি

পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা

গোগনগর ইউনিয়নকে সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্তির দাবি

বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী