শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

পরিবহন খাত সংস্কারে কমিশন চান সংশ্লিষ্টরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ৩০ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩০ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে বিভিন্ন খাতভিত্তিক বেশ কিছু কমিশন গঠন করেছে। কিন্তু পরিবহনের মতো বড় একটি খাত সংস্কারে কোনও কমিশন গঠন করা হয়নি। ফলে এই খাতের অব্যবস্থাপনা দূর করা, শৃঙ্খলা আনা এবং উন্নয়নে একটি স্বতন্ত্র সংস্কার কমিশন গঠনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, পরিবহন খাতের সংস্কার ছাড়া কাঙ্ক্ষিত সুফল মিলবে না। তাই সরকারকে এই খাতের প্রতিও বিশেষ গুরুত্ব দিতে হবে।


পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, দেশের পরিবহন খাতে বিশৃঙ্খলা নতুন কিছু নয়, বেশ পুরনো অভিযোগ। শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন সময় কিছু উদ্যোগ নেওয়া হলেও সুফল মেলেনি। আওয়ামী লীগ সরকার টানা ১৫ বছরের বেশি ক্ষমতায় থাকায় পরিবহন খাতে ক্ষমতাকেন্দ্রিক বলয় গড়ে ওঠে। সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের একচ্ছত্র নিয়ন্ত্রক হন কয়েকজন নেতা। তাদের হাতে জিম্মি হয়ে পড়েন সাধারণ পরিবহন মালিক, শ্রমিকরা ও যাত্রীরা। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর বিপুল বিত্ত-বৈভবের মালিক বনে যাওয়া এসব নেতা গাঢাকা দিয়েছেন। পরিবহন খাতের নিয়ন্ত্রণ চলে গেছে নতুন নেতাদের হাতে। তারা কিছু কর্মসূচি নিলেও ব্যাপক সংস্কার ছাড়া পরিবহনের অব্যবস্থাপনা দূর করা, শৃঙ্খলা আনা এবং উন্নয়ন সম্ভব হবে না।


পরিবহন নেতাদের মতে, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ খন্দকার এনায়েত উল্যাহ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতিরও মহাসচিব ছিলেন। আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছর উভয় সংগঠনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন তিনি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগমুহূর্তে দেশ ছাড়েন খন্দকার এনায়েত উল্যাহ। দেড় দশকে তার গড়ে তোলা বলয়ের নেতারাও চলে যান আত্মগোপনে। গত ১৩ আগস্ট থেকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নিয়ন্ত্রণ করছেন বিএনপিপন্থি পরিবহন নেতারা।


বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হয়েছেন এম এ বাতেন আর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক হয়েছেন সাইফুল আলম। তবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির সাইফুল আলমের নেতৃত্বাধীন কমিটির নিবন্ধনের আবেদন এবং কমিটি গঠনের নির্বাচনি ফলাফল বাতিল করে দিয়েছে শ্রম অধিদফতর। তবে এই কমিটির নিয়ন্ত্রণে রয়েছে সমিতির কার্যালয়, চলছে সমিতির কার্যক্রম, মিটিং-সভা। কমিটির নেতারা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সভায়ও অংশ নিচ্ছেন। সাইফুল আলমদের কমিটি পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর জন্য কিছু পদক্ষেপ নিলেও তা কার্যত কোনও সংস্কার নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


এ বিষয়ে জানতে চাইলে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম  বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর পরিবহন খাতে শৃঙ্খলা আনতে অগ্রাধিকার ভিত্তিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছি। প্রথমে চাঁদাবাজি বন্ধ, সচেতনতা বৃদ্ধি ও মনোদৈহিক ইতিবাচক পরিবর্তনের চেষ্টাসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। পরবর্তীতে আন্তজেলা ও মহাসড়কে দুর্ঘটনা কমানোসহ আরও কিছু উদ্যোগ নেওয়া হবে। সবার সঙ্গে আলোচনা করেই আমরা একটা দৃশ্যমান পরিবর্তন আনার চেষ্টা করছি। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে।


তবে নাম প্রকাশ না করার শর্তে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির একাধিক নেতা বলেন, সমিতির পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, হচ্ছে এবং হবে, তা যথেষ্ট নয়। আবার সমিতির এই কমিটিও শ্রম অধিদফতর অনুমোদিত নয়। ফলে পরিবহন খাত এতটাই বিস্তৃত যে এখানে অন্যান্য খাতের মতো সংস্কার কমিশন করা প্রয়োজন। সরকারি ও বেসরকারি অংশীজনদের সঙ্গে আলোচনা করে খাতটির ব্যাপক সংস্কারে একটা জনবান্ধব নীতিমালা তৈরি এবং প্রয়োজনীয় সংস্কার আনা জরুরি। যাতে পরিবহন খাতকে কেউ কুক্ষিগত করতে কিংবা হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে।


বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি এম এ বাতেন  বলেন, সরকার কী কারণে সংস্কার কমিশন গঠন করছে না, তা আমরা জানি না। আমরা সংস্কার কমিশনের পক্ষে। তবে গঠনতন্ত্র অনুযায়ী, সেটা হতে হবে মালিকদের নিয়ে। সরকারের কমিশনে কারা থাকে তা নিয়ে আমাদের কোনও ধারণা নেই। তবে পরিবহন খাতে সংস্কার কমিশন হলে, ভালো কিছু হলে, আমরা অবশ্যই সেটা চাই।


নতুন কমিটির শ্রম অধিদফতরের অনুমোদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা নতুন কমিটি গঠন করেছি। আমাদের কার্যক্রম চলমান আছে। কালকেও (শনিবার) আমাদের তলবি সভা আছে, সেখানে শ্রম অধিদফতরের প্রতিনিধি থাকবেন।


একাধিক পরিবহন শ্রমিক (চালক ও হেলপার) বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দলটির রাজনীতি করা নেতাদের কাছে পরিবহন খাত জিম্মি ছিল। তারা আমাদের তাদের হাতিয়ারে পরিণত করেছিল। সরকার পতনের পর এই খাতের নিয়ন্ত্রণ নিয়েছে বিএনপিপন্থিরা। ফলে পরিবহনে চাঁদাবাজি কিছুটা কমলেও পরিস্থিতির তেমন একটা পরিবর্তন আসেনি। সমিতির পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেওয়ার কথা বলা হচ্ছে, তার সুফলও মিলছে না। ব্যাপক সংস্কার ছাড়া আসলে পরিবহন খাতের কোনও উন্নতি হবে না, কোনও সুফলও পাওয়া যাবে না।


আতিক নামে ভিক্টোরিয়া ক্লাসিক পরিবহনের একজন বাসচালক বলেন, ‘সরকার পাল্টাইছে। কিন্তু পরিবহন খাতে কোনও পরিবর্তন আসেনি। আগে নিয়ন্ত্রণ করতো আওয়ামী লীগ নেতারা, এখন বিএনপি নেতারা। এটাই পরিবর্তন দেখছি আমি। পরিবহন খাতের সংস্কারে সরকার উদ্যোগ নিলে হয়তো আমরা সুফল পেতাম। সরকারিভাবে সংস্কারের উদ্যোগ না নিলে ভালো কিছু হবে না, যেমন আছে তেমনই থাকবে।’


প্রায় একই ধরনের কথা বলেছেন আরও কয়েকটি পরিবহনের বাসচালক এবং যাত্রীসেবা নিয়ে কাজ করা একাধিক সংগঠনের নেতারা। তারা বলছেন, আগের কোনও সরকারই পরিবহন খাতের সংস্কার করেনি। আগামীতেও কোনও সরকার করবে বলে মনে হয় না। তাই এই সরকার যেহেতু বিভিন্ন খাতের সংস্কারে কমিশন করেছে, পরিবহন খাতের সংস্কারেও উদ্যোগ নেওয়া প্রয়োজন। না হয় কোনও না কোনও গোষ্ঠীর কাছে জিম্মি থাকবে পরিবহন খাত, হাতিয়ার হবেন তারা।


বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী  বলেন, পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবহন খাতে নেতৃত্বের পরিবর্তন হয়েছে মাত্র। এই সরকারের ১০০ দিনেও কাঠামোগত কোনও পরিবর্তন আসেনি, বিদ্যমান অবস্থায় তা আসার সম্ভাবনাও নেই। কিন্তু গত ১৫ বছরে মালিকরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের মতো করে বাস ভাড়া ঠিক করেছে। যার পুনর্গঠন হওয়া জরুরি। যাত্রীসেবার মান বৃদ্ধির বদলে অর্থ উপার্জনের হাতিয়ার করা হয়েছে গণপরিবহনকে। পরিবহনকে যাত্রীবান্ধব করতে হবে। এই খাতের সামগ্রিক সংস্কারে একটি কমিশন গঠন করা প্রয়োজন। সেটি শুধু আমলাদের দিয়ে করলে হবে না, সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে করতে হবে।


আশিকুর রহমান নামে একজন বাসযাত্রী বলেন, ঢাকা তো বটেই, সারা দেশের পরিবহন খাতের বেহাল দশা। দেখার কেউ নেই, যেন এই খাতের উন্নয়নে সবাই উদাসীন। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে অনেক কমিশন গঠন করেছে। কিন্তু পরিবহন খাতের মতো এত বড় একটি খাত নিয়ে এতদিনেও কোনও উদ্যোগ নেয়নি। ফলে এই খাতের সংস্কার তো দূরের কথা, খাতটি নিয়ে কোনও আলোচনাও হচ্ছে না— এটা খুবই দুঃখজনক। যাত্রীবান্ধব গণপরিবহন নিশ্চিত করতে সংস্কার কমিশন করে একটি নীতিমালা তৈরি এবং নানা সংস্কার আনা প্রয়োজন। আমরা আশা করি ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশ সংস্কারের দায়িত্ব নেওয়া এই সরকার সেই উদ্যোগ নেবে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী