শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

পরিবর্তিত সময়েও ‘নিরাপদ’ সর্বজনীন পেনশন স্কিম

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রশাসন থেকে শুরু করে সর্বত্র পরিবর্তনের হাওয়া লাগলেও সার্বজনীন পেনশন কর্মসূচিতে কোনো হস্তক্ষেপ হয়নি। এ কর্মসূচির কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। তবে, বর্তমান পরিস্থিতিতে স্কিমে অংশগ্রহণের হার আগের তুলনায় কিছুটা কম বলে জানা গেছে।


সংশ্লিষ্টরা বলছেন, বিগত সরকারের সময়ে বিশ্ববিদ্যালয়সহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি কর্মচারীদের জন্য নতুন স্কিম ‘প্রত্যয়’ চালু করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। আগস্ট মাসে ওই স্কিম বাতিল করা হলে ওই সংকট কেটে যায়। প্রত্যয় স্কিমের সঙ্গে অন্য চার স্কিম প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতার কোনো সম্পর্ক নেই।


অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহে পেনশন কর্তৃপক্ষের সঙ্গে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। সেখানে যথাযথ নিয়ম অনুযায়ী পেনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জনসম্পৃক্ততা বাড়াতে প্রচারণামূলক উদ্যোগ গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে। এ অবস্থায় অনেকটাই ‘টেনশনমুক্ত’ সর্বজনীন পেনশন কর্মসূচি।


সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী— কর্মসূচির চার স্কিমে অংশগ্রহণকারী ব্যক্তির সংখ্যা তিন লাখ ৭২ হাজার ১৬৮ জন। যাদের জমা দেওয়া অর্থের পরিমাণ ১২৫ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার টাকা। এ অর্থ থেকে এখন পর্যন্ত ১২৪ কোটি ৬৯ লাখ টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে। গত সপ্তাহেও বন্ডে বিনিয়োগ করা হয়েছে আট কোটি টাকা। অর্থাৎ এ সংক্রান্ত সার্বিক কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে।



এ প্রসঙ্গে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা  বলেন, জাতীয় পেনশন কর্তৃপক্ষ হচ্ছে আইন দ্বারা সৃষ্ট সরাসরি সরকারি প্রতিষ্ঠান। আর পেনশন তহবিলের টাকা উত্তোলন বা খরচ করার এখতিয়ার পেনশন কর্তৃপক্ষের নেই। তারা কেবল পরিচালনার দায়িত্ব পালন করছেন। এমনকি জাতীয় পেনশন কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতাসহ অন্যান্য ব্যয়ও সরাসরি ট্রেজারি ফান্ড থেকে দেওয়া হয়। যারা টাকা বিনিয়োগ করছেন তাদের টাকা উত্তোলন বা ব্যয় করার সুযোগ আমাদের নেই।



তিনি বলেন, আমরা কেবল পেনশন তহবিলের টাকা বিনিয়োগ করতে পারব। যার লভ্যাংশ সরাসরি তহবিলে যোগ হতে থাকবে। আমার মতে, এটা সবচেয়ে নিরাপদ বিনিয়োগ। সরকার পরিচালনার দায়িত্ব কারা পালন করছে তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আর এটা কোনো এনজিও বা বীমা প্রতিষ্ঠান নয়। এটা সরাসরি সরকারি প্রকল্প।


‘অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার সঙ্গে ইতোমধ্যে আমাদের বৈঠক হয়েছে। তিনি আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। যদিও প্রচারণামূলক কিছু কর্মসূচি আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে, আমরা নিজেরা থেমে নেই। আগামীতে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের সময় রেডিও ধারাবিবরণীতে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ অংশ নিচ্ছে। প্রচারণার অংশ হিসেবে ওই পদক্ষেপ নেওয়া হয়েছে।’


জনমনে নানা আশঙ্কার বিষয়ে জানতে চাইলে গোলাম মোস্তফা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে চারটি স্কিমে মানুষের অংশগ্রহণে ধীরগতি দেখা গেছে। তবে, আমাদের কার্যক্রম থেমে নেই।


জমা হওয়া অর্থের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি স্কিমে জমা হওয়া অর্থ থেকে আট কোটি টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ করা হয়েছে। সবমিলিয়ে এখন পর্যন্ত ১২৪ কোটি ৬৯ লাখ টাকা ট্রেজারি বন্ডে বিনিয়োগ হয়েছে। সর্বশেষ ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চারটি স্কিমে অংশগ্রহণকারী ব্যক্তির সংখ্যা তিন লাখ ৭২ হাজার ১৬৮ জন। যাদের মাধ্যমে সর্বজনীন স্কিম ফান্ডে জমা হওয়া অর্থের পরিমাণ ১২৫ কোটি ৬৬ লাখ ৭৬ হাজার টাকা।



অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কোনো সরকারের জনকল্যাণমুখী কোনো প্রকল্প বা উদ্যোগ কখনও বন্ধ হয় না, এটাই স্বাভাবিক। পেনশনে সবচেয়ে বেশি বিতর্ক ছিল প্রত্যয় স্কিম নিয়ে। প্রত্যয় বাতিল হওয়া মানে যে পুরো পেনশন স্কিম ঝুঁকিতে পড়েছে, বিষয়টি তা নয়। বাংলাদেশে বর্তমানে ৪০৩টি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে। যেখানে সাড়ে তিন থেকে চার লাখ কর্মচারী কর্মরত। তাদের জন্য ওই প্রত্যয় স্কিম ছিল না। ২০২৫ সালের জুলাই থেকে নতুন করে যারা যোগদান করবেন কেবল তাদের ক্ষেত্রেই ওই স্কিম প্রযোজ্য ছিল। এখন সেই প্রত্যয় স্কিম বাতিল করা হয়েছে।


প্রত্যয় স্কিম বাতিলে সর্বজনীন পেনশন স্কিমে কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেন এ কর্মকর্তা। তিনি বলেন, স্বায়ত্তশাসিত ও সরকারি মিলিয়ে বাংলাদেশে কর্মরত আছেন ১৮ লাখ মানুষ। অন্যদিকে দেশের জনসংখ্যা ১৭ কোটি। অর্থাৎ অত্যন্ত ছোট একটি অংশ সরকারি পেনশনের সঙ্গে জড়িত। আমাদের মূল লক্ষ্য কিন্তু তারা নয় কিংবা কখনও ছিলও না।


তিনি আরও বলেন, বর্তমানে যে চারটি স্কিম চালু আছে, সেটা চালিয়ে নেওয়াই আমাদের প্রধান ফোকাস। সেই কারণে প্রত্যয় বাতিল হলেও আমরা উদ্বিগ্ন নই। মূলত সর্বজনীন পেনশনের মূল উদ্দেশ্য ছিল যারা পেনশন সুবিধার বাইরে রয়েছেন, তাদের পেনশনের মতো সামাজিক সুবিধার আওতায় আনা। সবাইকে যদি একই ছাতার মধ্যে আনা সম্ভব হতো তাহলে সরকারের কাজ অনেকটা সহজ হয়ে যেত।


প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম ও সমতা স্কিম— এ চার স্কিম নিয়ে সর্বজনীন পেনশন স্কিম চালু করে সরকার। এর মধ্যে প্রবাসীদের জন্য প্রবাস স্কিম, বেসরকারি চাকরিজীবীদের জন্য প্রগতি স্কিম, অনানুষ্ঠানিক খাত অর্থাৎ স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য সুরক্ষা স্কিম আর নিম্ন আয়ের মানুষের জন্য রয়েছে সমতা স্কিম।


কর্মসূচি চালুর প্রথম দিন থেকেই আগ্রহীদের সাড়া মিলেছে। ক্রমাগত যা ঊর্ধ্বমুখী। পেনশন বিধিমালা বলছে, সর্বজনীন পেনশন প্রথায় যার যত টাকা জমা, মেয়াদ শেষে তার তত বেশি পেনশন। অন্যদিকে, স্বল্প আয়ের মানুষদেরও বিমুখ করবে না এ উদ্যোগ। যারা মাসিক ৫০০ টাকা জমাবেন, তাদের জন্য শুরু থেকেই থাকবে সরকারের আরও ৫০০ টাকার ভর্তুকি। সবমিলিয়ে, সবার জন্যই থাকছে নির্দিষ্ট মেয়াদ শেষে বাড়তি কয়েকগুণ মুনাফা পাওয়ার সুযোগ। আর পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসেবে গণ্য করে কর রেয়াত পাওয়ার যোগ্য হবেন এবং মাসিক পেনশনবাবদ প্রাপ্ত অর্থ আয়করমুক্ত হিসেবে রাখার ঘোষণা দিয়েছে এনবিআর।


২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশনে সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় জাতীয় সংসদ কর্তৃক ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩’ পাস করা হয়। ওই বছরের ১৭ আগস্ট সকালে পেনশন কর্মসূচির উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


উদ্বোধনের পর জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট- WWW.UPENSION.GOV.BD চালু করা হয় এবং চারটি স্কিমে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করা হয়। এরপর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডেবিট বা ক্রেডিট কার্ড ও ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়া শুরু হয়।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী