শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

রাজধানীতে পাবলিক টয়লেট না থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ঢাকার বাসযোগ্যতা কমে আসার অন্যতম কারণ পাবলিক টয়লেট বা গণশৌচাগারের তীব্র সংকট। হাতেগোনা যেসব পাবলিক টয়লেট রয়েছে তাও পরিণত হয়েছে ব্যবসা কেন্দ্রে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি রোগবালাই ডালপালা মেলে ঝুঁকিতে পড়ছে জনস্বাস্থ্য। নগর পরিকল্পনাবিদরা বলছেন, টাকা দিয়ে টয়লেট পরিচালনা বিশ্বে বিরল। তাই এই মডেলে পরিবর্তন আনার দাবি তাদের।


আন্তঃনগর বাস টার্মিনালের ভেতরে নেই স্বাগত জানানোর পরিবেশ। কেউ এখানে অপেক্ষায় থাকে না কারো জন্য। বরং ডানে বামে না দেখেই সেরে নেন জরুরি কাজ । যেন পুরো টার্মিনালটিই এক প্রক্ষালন ময়দান।


টার্মিনালে কাজ করা একজন বলেন, 'কোনো কথাতেই কাজ হচ্ছে না। সবাই সবার মতো করে রেখে যায়। আমাদের তো এখানেই খেতে হয়। এই দুর্গন্ধের মধ্যেই খেতে হয়।'


জাতিসংঘের জনসংখ্যা বিষয়ক সংস্থা ইউএনপিপি'র তথ্যে, মহানগরী ঢাকায় দুই কোটি ৩৯ লাখ মানুষের বাস, যেখানে দুই তৃতীয়াংশ মানুষই প্রতিদিন ঘরের বাইরে যাচ্ছেন। তবে তাদের জন্য দুই সিটি করপোরেশন মিলিয়ে পাবলিক টয়লেট আছে মাত্র ১৬৭টি। অর্থাৎ নগরীতে চলাচল করেন এমন প্রায় সোয়া লাখ মানুষের জন্য পাবলিক টয়লেট আছে একটি।


গণশৌচাগারের তীব্র সংকটে বেগ চেপে রাখার অভ্যাস গড়েছেন অনেকে। আর বাকিরা চক্ষুলজ্জা এড়িয়ে খোলা আকাশের নিচে সাড়া দিতে বাধ্য হচ্ছেন।


একজন পথচারী বলেন, 'যখন আপনার কাছে পাবলিক টয়লেটের অপশন থাকবে তখন তো এভাবে কেউ রাস্তায় করবে না। অ্যাভেইলঅ্যাবল না থাকার কারণে বেশিরভাগ মানুষই এভারে রাস্তায় কাজ সেরে ফেলে। এটা বিব্রতকর ও এর উদ্যোগ নেয়া জরুরি।'


পাবলিক টয়লেট সংকটে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন কর্মজীবী ও নারী শিক্ষার্থীরা। বিড়ম্বনা এড়াতে তাদের অনেকেই নিয়েছেন অপর্যাপ্ত পানি পানের কৌশল। আছেন মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে।


একজন নারী বলেন, 'আমরা যখন বাইরে যাই আমরা চেষ্টা করি যতটা কম পানি ও কাবার গ্রহণ করা যায়। আমরা আশেপাশে এতো এটিএম বুথ দেখি কিন্তু কোনো পাবলিক টয়লেট বা ওয়াশরুম দেখা যায় না। আবার যেগুলো আছে সেগুলোও মেয়েদের জন্য ব্যবহারের উপযোগী না।'


অন্য একজন নারী বলেন, 'অনেকসময় দেখা যায় আমাদের চেপে থাকতে হয়। এতে তো শরীরের ক্ষতি হয়। ওয়াশরুমের জন্য শপিংমল বা রেস্টুরেন্ট খুঁজতে হয়। আবার রাত হলে তো তাও পাওয়া যায় না।'


মোবাইল টয়লেটসহ ১১৪টি পাবলিক টয়লেট আছে ঢাকা উত্তর সিটিতে। যার ৭৪টি সরাসরি উত্তর সিটি করপোরেশন ও সরকারিভাবে নির্মিত ও পরিচালিত। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হালনাগাদে ৭০টি গণশৌচাগার থাকলেও এর মধ্যে বন্ধ ও ব্যবহার অনুপযোগী হওয়ায় পরিত্যক্ত অনেকগুলো।


গত এক দশকে ওয়াটার এইড, স্পেস, ভূমিজ, আরবানের মতো বিভিন্ন এনজিও বেশকিছু পাবলিক টয়লেট নির্মাণ করে, যেখানে রয়েছে নারী,পুরুষ ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য আলাদা ব্যবস্থা। আছে সিসিটিভি ক্যামেরা ও লাগেজ রাখার মতো বেশকিছু সুবিধা।


রাজধানীসহ সারাদেশে পাবলিক টয়লেট ব্যবহারে আরেকটি বাধা ব্যবহার ফি। কারণ এগুলো ব্যবহারে গুণতে হয় অন্তত পাঁচ থেকে ১০ টাকা। এছাড়া ইজারা ও বিভিন্ন সমিতির মাধ্যমে পরিচালিত অনেক পাবলিক টয়লেট পরিণত হয়েছে ব্যবসা কেন্দ্রে। কোথাও শৌচাগারের জন্য বরাদ্দ পানি বিক্রি করে দেয়া হয়, আবার কোথাওবা ব্যবহার করা হয় বিভিন্ন পণ্যের স্টোররুম হিসেবে।


ঢাকা উত্তর সিটি করপোরেশন বলছে, পাবলিক টয়লেট পরিচালনায় ইজারাদারের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়সহ অনিয়মের অভিযোগ পাওয়া গেলে অপসারণ করা হবে। আর লোকবল ঘাটতি পূরণ হলে সরাসরি পরিচালনাতর দায়িত্ব নেবে সিটি করপোরেশন নিজেই।


ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম বলেন, 'বেশিরভাগ পাবলিক টয়লেট কিন্তু বিভিন্ন সংস্থা বা এনজিওর মাধ্যমে পরিচালিত হয়। তাদের সাথে আমাদের একটা চুক্তি হয়। সেখানে স্পেসিফিকেশন দেয়া থাকে। এখানে মূল্য কতটাকা দর হবে, তাদের কী কী করতে হবে সব উল্লেখ থাকে। এই শর্ত ভঙ্গ করলে যা করতে হয়, যে অ্যাকশন নেয়া দরকার তা আমরা নিবো। ড্রেনেজ সার্কেলের জনবল নিয়োগ হলে বেশিরভাগ টয়লেট আমরাই পরিচালনা করবো। তখন যে অবিযোগগুলো আছে সেগুলো আরও ভালোভাবে টেককেয়ার করা আমাদের সম্ভব হবে।'


তবে আপাতত গণশৌচাগার সংকট মাথায় নিয়ে ঢাকার জনস্বাস্থ্য ঝুঁকি বেড়ে চলছে। বাড়ছে ইউরিন ইনফেকশন, কিডনি বিকল আর রেচনতন্ত্রের জটিল রোগ আক্রান্তের সংখ্যা


জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. আবদুস শুকুর বলেন, 'চেপে ধরে রাখলে প্রস্রাবের থলিতে অনেক প্রস্রাব থাকে। সেক্ষেত্রে মাংসপেশিগুলো সবসময় প্রসারিত অবস্থায় থাকে। পরবর্তীতে তার সংকুচিত হওয়ার যে শক্তি, সে তীব্রতা স্বাভাবিক অবস্থায় আর আসে না। প্রসারিত হয়েই থাকে। সেক্ষেত্রে প্রস্রাব করার পরও দেখা যায় তাদের প্রস্রাব যথেষ্ট পরিমাণে জমা থাকে। এটা থেকে পরে পাথর, ইনফেকশন, কিডনি নষ্ট হওয়ার একটা বড় কারণ হতে পারে।'


নগর পরিকল্পনাবিদরা বলছেন টাকা নিয়ে পাবলিক টয়লেট পরিচালনা বিশ্বে বিরল। প্রচলিত এই মডেল থেকে বের হতে হবে সিটি করপোরেশনকে। জনবহুল ঢাকার প্রতি ৪০০ মিটার এলাকায় অন্তত একটি ও নগরীতে ৬০০ থেকে ৭০০ পাবলিক টয়লেট থাকা আবশ্যক বলেও মনে করেন পরিকল্পনাবিদরা।


বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ড. আদিল মোহাম্মদ খান বলেন, 'জনস্বাস্থ্যে প্রতিবিধান করা কিন্তু আমাদের সংবিধানে রাষ্ট্রকে দায়দায়িত্ব দিয়েছে। এবং সিটি করপোরেশনের স্থানীয় সরকার আইনেও কিন্তু জনস্বাস্থ্যের দায়দায়িত্ব করপোরেশনকে দেয়া হয়েছে। এ জন্যই প্রতিটি মানুষের জরুরি প্রয়োজনে পাবলিক টয়লেটে যাওয়াটা জরুরি অধিকার। বিশ্বে বাংলাদেশের মতো এমন নেই যে পাবলিক টয়লেট দিলেই সেটা মেইন্ট্যানেন্সের টাকা করপোরেশন নেয়। কারণ করপোরেশন তো ট্যাক্স নিচ্ছে তাহলে কেন মানুষের থেকে সেই টাকা নিতে হবে। যেই শহরে মেট্রোরেল আছে সেই শহরে পাবলিক টয়লেট নেই কেন সেটা অচল গল্প।'


নগর পরিকল্পনাবিদদের পরামর্শ নগরীর মসজিদ, রেস্টুরেন্ট,পাম্পের টয়লেটগুলো ব্যবহার বিধি তৈরি করে জনগণের জন্য উন্মুক্ত করার। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী