শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

সাপোর্ট ছাড়া ডেঙ্গু রোগী ঢাকায় স্থানান্তর, বাড়ছে মৃত্যুঝুঁকি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

ফ্লুইড সাপোর্ট ছাড়া ঢাকায় ডেঙ্গু রোগী রেফার্ড করার কারণে শক সিন্ড্রোমে চলে গিয়ে মৃত্যুঝুঁকি বাড়ছে রোগীদের। এদিকে, ঢাকার বাইরের রোগীর চাপে হিমশিম অবস্থা চিকিৎসকদের। কোনো হাসপাতালেই সিট খালি নেই। জরুরিভিত্তিতে চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।



ডেঙ্গু আক্রান্ত একমাত্র মেয়েকে নিয়ে একটা সিটের জন্য কীভাবে হাসপাতালে হাসপাতালে ঘুরেছেন 'এখন টিভি'কে তারই কাগজপত্র দেখান রাজধানীর নন্দীপাড়া এলাকার স্বপ্না আক্তার। মুগদা হাসপাতালের জরুরি বিভাগে রাতভর জ্বরে জ্ঞান হারানো মেয়েকে নিয়ে কেঁদেছেন একটি সিটের জন্য।


স্বপ্না আক্তার বলেন, 'আমি একা মানুষ, আমার কেউ নেই। আমার মা-বাবা তো আগেই মারা গেছে। আমার এই মেয়ের বাবাও মারা গেছে। আর কেউ নেই, এই মেয়েটাই একাই আমার সম্পদ। এখানে এসে বলছি যে, দেখেন আমার মেয়েটাকে ভর্তি রাখেন, ও মেধাবী ছাত্রী, পরীক্ষা চলে কিন্তু পরীক্ষা দিতে পারছে না। এখানে যদি ভর্তি না করাতো। আমার মেয়েটা মারা গেলে আমার কেউ নেই।'


প্রতিবছরের মতো এবারো ডেঙ্গু রোগীর চাপ সামলাতে অনেকটা হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। চলতি মাসে মুগদা হাসপাতালে ঢাকার ভেতরের রোগীর পাশাপাশি বেড়েছে ঢাকার বাইরের ডেঙ্গু রোগীর সংখ্যা।


মাদারীপুর থেকে অসুস্থ মেয়েকে নিয়ে এসেছেন হালিমা বেগম। মা জ্বরে কাবু তাই তিন মাসের বাচ্চাকে সামলাচ্ছেন তার দাদি আর নানি।


হালিমা বেগমের মা বলেন, 'শরীর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জ্বর আসতো। যখন জ্বর ওঠে তখন শরীরে কাঁপুনি ওঠে।'


এছাড়া ঢাকার বাইরে বন্যা কবলিত এলাকা থেকে এসেছেন অনেকেই, যাদের অনেকের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে বলে জানান স্বজনরা।


রোগীর সাথে আসা একজন বলেন, 'মশার উপদ্রব বেড়ে যাওয়ার কারণে ডেঙ্গু হয়েছে অনেক। আমি ফেনী থেকে রোগী নিয়ে এসেছি, টেস্ট করতে হলে যে আমাদের যেতে হয়, এটা আমাদের হয়রানি হয় অনেক।'



মুগদা হাসপাতালটির সহকারি পরিচালক জানান, ফ্লুইড সাপোর্ট ছাড়া রোগী রেফার করার কারণে শক সিন্ড্রোমে চলে গিয়ে মৃত্যুঝুঁকি বাড়ছে ঢাকার বাইরের রোগীদের।


মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক সত্যজিত কুমার সাহা বলেন, 'যদি কোনো রেফার করা প্রয়োজন হয়, তাহলে অবশ্যই এটা সাপোর্ট দিয়ে রোগীকে রেফার করতে হবে। রোগী শকে থাকার পর যদি মুগদা বা ঢাকা মেডিকেলে রেফার করে দেয় তখন আসার সময় চার থেকে পাঁচ ঘণ্টা সে সাপোর্ট ছাড়া চলে আসে।'


ডিএনসিসি হাসপাতালেও চলতি মাসে বাড়তে শুরু করেছে রোগীর সংখ্যা। মৃত্যু বাড়ার পেছনে রোগীদের একাধিক শারীরিক জটিলতা, দেরিতে হাসপাতালে আসা, ঢাকার বাইরের রোগীদের অতিউৎসাহী হয়ে ঢাকায় আসাকে দায়ী করলেন হাসপাতালটির পরিচালক।


ডিএনসিসি হাসপাতালের পরিচালক এ কে এম জহিরুল হোসাইন খান বলেন, 'রোগী যখনই বাড়ে তখনই মৃত্যু বাড়ে। বিশেষ করে ডেঙ্গুর সাথে যদি তার অন্য কোনো ফ্যাক্টর থাকে তখন কিন্তু তার ঝুঁকি বেড়ে যায়। এছাড়াও অনেক সময় রোগীরা দেরিতে রেসপন্স করলে তার মৃত্যু সম্ভাবনা বেড়ে যায়। ঢাকার বাইরে বরিশাল, পটুয়াখালী থেকে বেশি রোগী আসছে। ঢাকাতে যে সেবা পাবেন, বরিশাল মেডিকেলেও একই সেবা পাবেন। আপনাদের ঢাকার দিকে আসার দরকার নেই।


শুধু এই মাসেই ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। গত এক সপ্তাহের পরিসংখ্যান দেখলে, গত ১৪ সেপ্টেম্বর ডেঙ্গুতে তিন জন, ১৫ সেপ্টেম্বর এক জন, ১৬ সেপ্টেম্বর এক জন, ১৭ সেপ্টেম্বর পাঁচ জন, ১৮ সেপ্টেম্বর ছয় জন, ১৯ সেপ্টেম্বর তিন জন ও ২০ সেপ্টেম্বর দুই জনের মৃত্যু হয়েছে।



ঢাকার বাইরে স্বাস্থ্য কাঠামো থাকলেও জনবল নেই। তাই চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের।


জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুশতাক আহমেদ বলেন, 'একটা মেডিকেল কলেজ হাসপাতালে সমস্ত ধরনের রোগী একসাথে ভিড় করছে, এটাকে আমাদের বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন। যতদ্রুত সম্ভব এই বিকেন্দ্রীকরণ করতে হবে। গ্রামাঞ্চলে বিকেন্দ্রীগত কাঠামো আছে। কমিউনিটি ক্লিনিক আছে, উপজেলা হাসপাতাল আছে। সেখানে কিন্তু প্রয়োজনীয় জনবল এবং সরঞ্জাম নেই। সেখানে কাঠামোগত কোনো সমস্যা নেই। আবার শহর অঞ্চলে সবকিছু মেডিকেল কলেজ হাসপাতালে। যথেষ্ট লজিস্টিক আছে, ডাক্তারদেরও বিভিন্ন জায়গা থেকে এখানে নিয়ে আসা হয়। কিন্তু তারা রোগীর চাপ সামলাতে পারে না।'


এডিস মশা নিয়ন্ত্রণে বিজ্ঞান ভিত্তিক সমন্বিত মশক ব্যবস্থাপনার প্রয়োগ না ঘটালে অক্টোবরে ডেঙ্গু আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে শঙ্কা প্রকাশ কীটতত্ত্ববিদদের।


কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, 'জুলাই মাসেই আমরা আমাদের গবেষণা থেকে বলেছিলাম যে সেপ্টেম্বরে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি খুব খারাপ হবে। তখন স্পষ্ট বলেছিলাম, যদি এখনই এডিস মশা নিয়ন্ত্রণ করা না যায় তাহলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে এই মুহূর্তে আমাদের হটস্পট ম্যানেজমেন্ট করতে হবে। রোগীর ঠিকানা অনুযায়ী তার বাড়ির ২০০ গজের মধ্যে এডিস মশার মৃত্যু নিশ্চিত করতে হবে।'


ডেঙ্গুতে মৃত্যুঝুঁকি কমাতে জনসম্পৃক্ততার মাধ্যমে সব পক্ষকে একসঙ্গে কাজ করার পাশাপাশি মানুষকে সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী