শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

সারাদেশে তিন মাসে বেহাত অর্ধলক্ষাধিক মোবাইল ফোন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সারাদেশে তিন মাসেই বেহাত হয়েছে অর্ধলক্ষাধিক মোবাইল ফোন। কিন্তু ওই তুলনায় উদ্ধার খুবই কম। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় প্রতি মাসে গড়ে ১৮ হাজার ৫০৭টি মোবাইল ফোন বেহাত হচ্ছে। ওসব ঘটনার প্রায় সবকটিতেই হারানোর জিডি (সাধারণ ডায়েরি) হয়েছে। আর হারানো জিডির সূত্রে পুলিশ মাসে গড়ে প্রায় ৩ হাজার ২০০ মোবাইল ফোনসেট উদ্ধার করতে পারছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে চুরি, পকেটমার ও ছিনতাই হলেও পুলিশের খাতায় তা হারানোর জিডি হিসেবে তালিকাভুক্ত হচ্ছে। বিপুলসংখ্যক মোবাইল ফোন চুরি-ছিনতাই ঠেকাতে সম্প্রতি নড়েচড়ে বসেছে পুলিশ সদর দপ্তর। পুলিশের প্রতিটি ইউনিটে মোবাইল চুরি ও ছিনতাইয়ের সিন্ডিকেট ভাঙতে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি হারানো মোবাইল ফোন উদ্ধারে পুলিশকে আরো সক্রিয় হতে বলা হয়েছে। তাছাড়া পুলিশ সদর দপ্তর চোরাই মোবাইল ফোন বিক্রির স্থানগুলো চিহ্নিত করে নিয়মিত অভিযান চালাতে বলা হয়েছে। পুলিশ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, দেশজুড়ে গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ৫৫ হাজার ৫২২টি মোবাইল ফোন বেহাত হয়েছে। ওই হিসেবে মাসে গড়ে ১৮ হাজার ৫০৭টি এবং দিনে গড়ে ৬১৫টি মোবাইল ফোন বেহাত হচ্ছে। কিন্তু ওই তিন মাসে মামলা হয়েছে মাত্র ৩৭টি। তবে হারানোর জিডি হয়েছে ৫৫ হাজার ৪৮৫টি। আর বেশিসংখ্যক মোবাইল ফোন বেহাত হলেও উদ্ধার একেবারে কম। তিন মাসে মাত্র ৯ হাজার ৭৩১টি ফোনসেট উদ্ধার করতে পেরেছে পুলিশ। অর্থাৎ মাসে গড়ে ৩ হাজার ২৪৩টি। সূত্র জানায়, বিগত জুলাই মাসে সারা দেশে মোবাইল ফোন হারানোর জিডি হয় ১৮ হাজার ৬৫৩টি। পাশাপাশি ছিনতাই বা চুরির ঘটনায় মামলা হয় ২৯টি। ওই মাসে পুলিশ বেহাত হওয়া ৫ হাজার ২৫৬টি মোবাইল ফোন উদ্ধার করে। পরের মাসে হারানোর জিডি হয় ১৩ হাজার ৯৪৪টি এবং মামলা হয় মাত্র দুটি। তবে উদ্ধার করা হয় মাত্র ১ হাজার ৭৫৮টি। গত সেপ্টেম্বরে সারা দেশের থানাগুলোতে হারানোর জিডি হয় ২২ হাজার ৮৮৮টি, মামলা হয় মাত্র ৬টি। আর উদ্ধার হয় ২ হাজার ৭১৭টি। বিষয়টি নিয়ে ইতোমধ্যে পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আলোচনা হয়। বৈঠকে বলা হয়, হারানো মোবাইল ফোনের বিষয় নিয়ে পুলিশের সব ইউনিটকে অ্যানালাইসিস করে কাজ করতে হবে। চোরাই মোবাইল যে জায়গায় বিক্রি হয়, ওই জায়গাগুলোকে যদি চিহ্নিত করা না যায় তবে চুরি বন্ধ করা সম্ভব হবে না। তাছাড়া হারানো মোবাইল উদ্ধার ও চোরাই মোবাইল বিক্রির স্থান চিহ্নিত করে নিয়মিত অভিযান চালাতে হবে। সূত্র আরো জানায়, মোবাইল ফোন ছিনতাই হলে থানা পুলিশ ছিনতাই মামলা নিতে অনেক ক্ষেত্রে অনীহা দেখায়। বরং হারানো জিডি করতে উৎসাহিত করা হয়। পাশাপাশি ভুক্তভোগীও থানা ও আদালতে যাতায়াতের ঝামেলা এড়াতে ছিনতাইয়ের শিকার হয়েও হারানো জিডি করে। এতে মোবাইল ফোন ছিনতাই হলেও পুলিশের খাতায় তা হারানো হিসেবেই লিপিবদ্ধ হয়ে থাকে। থানা পুলিশ ছাড়াও ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ছিনতাই, চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে কাজ করে আসছে। বেশিরভাগ মোবাইল ফোন বেহাত হলে চোর সিন্ডিকেটের সদস্যরা সেগুলোর আইএমআই নম্বর বদলে ফেলে। এতে ওসব মোবাইল ফোন সক্রিয় থাকলেও তা আর উদ্ধার করা সম্ভব হয় না। তাছাড়া অনেক ক্ষেত্রে দামি ফোনসেটগুলো দেশের বাইরে চলে যাচ্ছে। দেশের বাইরে নিয়ে ওসব ফোন সচল করলে তা আর ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে না। এদিকে এ প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ তালেবুর রহমান জানান, ছিনতাইয়ের শিকার হয়ে কারো মোবাইল ফোন খোয়া গেলে বা চুরি হলে সেভাবেই আইন অনুযায়ী মামলা নেবে থানা। সেক্ষেত্রে ভুক্তভোগীকে মামলা করতে হবে এবং পুলিশও আইন অনুযায়ী মামলা নেবে। আর হারিয়ে গেলে জিডি হবে এটাই স্বাভাবিক।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী