শিরোনাম
পত্নীতলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প,৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা বিশেষ অভিযানে পোরশা থানার পুলিশের হাতে তিন অরেনভুক্ত আসামি গ্রেফতার পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ প্রতিষ্ঠার ৩৭ বছরে নাঙ্গলকোট প্রেসক্লাব,প্রতিষ্ঠা বার্ষিকীর মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা আব্দুল আলী নোচনাহার বাজারে জমজমাট আমের হাট,বিদেশেও রপ্তানি হচ্ছে পোরশার আম "ধলতা নিয়ে কৃষকদের অভিযোগ" চন্দনাইশে হাশিমপুর খুনিয়া পাড়ায় সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ:)'র সালানা ওরশ মোবারক অনুষ্ঠিত পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা
মঙ্গলবার ১৬ জুন ২০২৬
মঙ্গলবার ১৬ জুন ২০২৬

সাতক্ষীরার মাহিন জুলাই সংগ্রামের সাহসী বার্তাবীর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১৩ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ১৩ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মো: আবু বক্কর সিদ্দিক,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

জুলাইয়ের উত্তাল রাজপথ তখন বারুদের গন্ধে ভারী, আতঙ্ক আর প্রত্যয়ের মাঝখানে দাঁড়িয়ে ইতিহাস লিখছিল একটি প্রজন্ম। সেই সময় কলম, ক্যামেরা আর মোবাইল ফোন হাতে যিনি জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনের বাস্তব চিত্র জাতির সামনে তুলে ধরেছিলেন, তিনি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের সন্তান এইচ এম মাহিন। সাহসিকতা ও পেশাদার দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন "জুলাই বার্তাবীর সম্মাননা"।


দৈনিক কালবেলা পত্রিকার মাল্টিমিডিয়া বিভাগে কর্মরত সাংবাদিক মাহিন জুলাই গণ-অভ্যুত্থানের সময় মাঠপর্যায়ে থেকে আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ধারণ করেন। সংঘর্ষ, প্রতিরোধ, শোক আর প্রতিবাদের যে নির্মম বাস্তবতা রাজপথে ছড়িয়ে ছিল, তা তিনি ক্যামেরার ফ্রেমে ও প্রতিবেদনের শব্দে তুলে ধরেন পাঠকের সামনে। তার কাজ শুধু সংবাদ পরিবেশনেই সীমাবদ্ধ ছিল না, বরং তা হয়ে উঠেছিল ইতিহাসের দলিল।

বুধবার (৭ জানুয়ারি) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটি একই সঙ্গে ফেলানী হত্যা দিবসের স্মরণে অনুষ্ঠিত হয়।


আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে এবং জাম (JAM) ও বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)-এর সহযোগিতায় দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে আহত ব্যক্তি, শহীদ পরিবারের সদস্য ও সাংবাদিকসহ প্রায় এক হাজার দুইশ’ জনের মধ্যে স্মারক ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত মোট ১০২ জন সাংবাদিককে ‘জুলাই বার্তাবীর সম্মাননা’ প্রদান করা হয়।


সদস্য সচিব আলামিন আতিয়া ও ডাকসু সদস্য তাজিনুর রহমান এ-র সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন আগ্রাসন বিরোধী আন্দোলনের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তারেক আজিজ।


প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী।


জুলাই যোদ্ধাদের পক্ষে বক্তব্যে রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ সিগবাহ। সাতক্ষীরার মতো একটি সীমান্তবর্তী জেলা থেকে উঠে এসে জাতীয় পর্যায়ে এমন সম্মাননা পাওয়া মাহিনের জন্য যেমন ব্যক্তিগত অর্জন, তেমনি তা পুরো জেলার সাংবাদিক সমাজের জন্য গর্বের বিষয়। মাঠের বাস্তবতা তুলে ধরতে গিয়ে যে ঝুঁকি, সাহস আর দায়বদ্ধতা তিনি দেখিয়েছেন, ‘জুলাই বার্তাবীর সম্মাননা’ তারই রাষ্ট্রীয় স্বীকৃতি।

মাহিন আজ শুধু একজন সাংবাদিক নন, তিনি জুলাই সংগ্রামের এক জীবন্ত দলিলকার—যার কলম আর ক্যামেরায় ধরা আছে সময়ের সাহসী ইতিহাস।


আরও খবর




পত্নীতলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প,৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা

বিশেষ অভিযানে পোরশা থানার পুলিশের হাতে তিন অরেনভুক্ত আসামি গ্রেফতার

পঞ্চগড়ে জামা দেখানোর কথা বলে ১১ বছরের শিশুকে ধর্ষণ, আসামী ধরা না পরায় ক্ষোভে ফুসছে মানুষ

পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ

প্রতিষ্ঠার ৩৭ বছরে নাঙ্গলকোট প্রেসক্লাব,প্রতিষ্ঠা বার্ষিকীর মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা

নন্দীগ্রামে লাইসেন্স বিহীন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা

ফুলপুরে কৃষক পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত

পঞ্চগড়ে চাঞ্চল্য ধর্ষণের ঘটনা অর্থের বিনিময় সমাধান করলেন চেয়ারম্যান

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পাঁচদোনায় ছাত্র-যুবসমাজের জোরালো অবস্থান

নতুন উপাচার্যের নেতৃত্বে ডুয়েট এগিয়ে যাবে, আশাবাদ উপ-উপাচার্যের

প্রতিদিনের কাগজ ও মডেল প্রেস ক্লাবের কক্সবাজার অফিস পরিদর্শনে অতিঃ আইজিপি অবঃ ড. আশরাফ

উলিপুরে ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান গ্রেফতার

বারদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা আব্দুল আলী

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

শ্রীপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে সাংবাদিক হেনস্তার অভিযোগ

আরমানিটোলায় পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প,৫ শতাধিক অসহায় মানুষ পেলেন চিকিৎসাসেবা

বিশেষ অভিযানে পোরশা থানার পুলিশের হাতে তিন অরেনভুক্ত আসামি গ্রেফতার

পঞ্চগড়ে জামা দেখানোর কথা বলে ১১ বছরের শিশুকে ধর্ষণ, আসামী ধরা না পরায় ক্ষোভে ফুসছে মানুষ

পল্লী মাতৃকেন্দ্রকে কার্যকর ও স্বাবলম্বী করতে উপকরণ বিতরণ

প্রতিষ্ঠার ৩৭ বছরে নাঙ্গলকোট প্রেসক্লাব,প্রতিষ্ঠা বার্ষিকীর মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা

নন্দীগ্রামে লাইসেন্স বিহীন ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের ২৫হাজার টাকা জরিমানা

ফুলপুরে কৃষক পার্টনার কংগ্রেস- ২০২৬ অনুষ্ঠিত

পঞ্চগড়ে চাঞ্চল্য ধর্ষণের ঘটনা অর্থের বিনিময় সমাধান করলেন চেয়ারম্যান