শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

সচিব পর্যায়ের বৈঠকে দিল্লিকে স্পষ্ট ও জোরালো বার্তা ঢাকার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সচিব পর্যায়ের বৈঠকে দিল্লিকে স্পষ্ট ও জোরালো বার্তা দিয়েছে ঢাকা- বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, সাম্প্রতিক ঘটনায় ভারতের কাছে যৌক্তিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরেছে বাংলাদেশ। এই বৈঠককে দুদেশের নতুন কূটনৈতিক যাত্রাও বলা হচ্ছে। যদিও ভারত কি ব্যবস্থা নেয়- তার জন্য অপেক্ষা করতে হবে।


৫ আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী ধর্মীয় উস্কানি, আগরতলায় কূটনৈতিক মিশনে হামলাসহ নানা কারণে বাংলাদেশ-ভারত দুদেশের সম্পর্ক যখন তলানিতে, তখনই ঢাকায় হয়ে গেলো দুদেশের মধ্যকার সচিবপর্যায়ের বৈঠক। প্রায় দুই ঘণ্টার বৈঠকে উঠে আসে দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো।


বৈঠকে ভারত থেকে ঢাকা দিল্লী সম্পর্ক এগিয়ে নিতেই আগ্রহ দেখানো হয়। বলা হয় ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ও উন্নয়ন প্রকল্প গুলো নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় তারা। আর সংখ্যালঘুর নিরাপত্তা নিয়ে জানানো হয় উদ্বেগ।


আর ঢাকার পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ তার অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ চায় না। ভারতের গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার হচ্ছে। সেই বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়। জানিয়ে দেয়া হয়, শেখ হাসিনার ভারতে বসে দেয়া বক্তব্য পছন্দ করছে না বাংলাদেশ।


সীমান্ত হত্যা বন্ধ, পণ্য আমদানি রপ্তানি নিরবচ্ছিন্ন করা, বন্যার পূর্বাভাস দেয়া, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা ও দুদেশের অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তিতে জোর দেয় ঢাকা।


সবমিলিয়ে বৈঠকে ভারতকে যেসব বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছে ঢাকা- সেগুলোকে বাংলাদেশের জোরালো অবস্থান বলছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে, ভারতকে কখনও বাংলাদেশের কোনো সরকার এমনভাবে বলেনি।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক ওবায়দুল হক বলেন, ‘সাধারণত ভারতের সাথে কূটনৈতিক বৈঠক এগুলো এর আগে আমরা কখনো বলতে দেখি নি। সেটা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে আমরা বহিরাগত কোনো হস্তক্ষেপ পছন্দ করি না। এটা মেনেও নেব না। এই যে মেসেজটা এটার মানে হলো এই যে আমাদের সিদ্ধান্ত আমরা নেব, স্বাধীনভাবে নেব।’


আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. রুহুল আমিন বলেন, ‘মনে হচ্ছিল যে বাংলাদেশ এখানে থেমে থাকবে না। আমার মনে হয় এটা শো। কারণ ভারতের মতো একটা হেজেমনিক রাষ্ট্রের সামনে বাংলাদেশ যে মাথা উচু করে কথা বলতে পারছে এটা প্রথম ধাপ। এরপর যখন এটার বাস্তবায়ন ঘটবে, আস্তে আস্তে বাংলাদেশ কিন্তু তার নিজের পায়ে দাঁড়াবে এবং তার শক্তিকে জানান দিবে।’


এই বৈঠককে দুদেশের নতুন কূটনৈতিক যাত্রাও বলা হচ্ছে। যাকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে- সমতা ও ন্যায্যতার সম্পর্ক।


আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, ‘জুলাই-আগস্টের ঘটনার পরে বলতে গেলে কূটনীতি থেকে সর গিয়েছিল। দুই দেশের সম্পর্ক এমন অবস্থা হয়ে গিয়েছিল দেখা যাচ্ছে যে ব্যবসা-বাণিজ্য সবগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেটা থেকে দুই দেশ মনে করলো কূটনীতির মধ্যে যাওয়া দরকার।’


গেলো ১৫ বছর বাংলাদেশ ভারত সম্পর্ক একতরফা উল্লেখ করে এই বিশ্লেষক বলছেন, সমতা আনতে না পারলে দুদেশের সম্পর্ক টেকসই হবে না।


ড. ইমতিয়াজ আহমেদ বলেন, কেন আমরা ট্রানজিটকে বলছি এক তরফা হচ্ছে, আমি সব সময় বলে এসেছি যেকোনো সম্পর্ক যদি এক তরফা হয় সেটা কিন্তু টেকসই হয় না। কারণ দুই দেশের জনগণ যদি লাভ না করে তাহলে এক সময় না এক সময় বাধা আসবেই।’


ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির বৈঠক সফল মনে করা হলেও এখন দেখার বিষয় সম্পর্ক উন্নয়নে ভারত কি পদক্ষেপ নেয়। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী