শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

শহীদ ওসমান হাদী আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা: এসপি আরেফিন জুয়েল

প্রকাশিত:শুক্রবার ০৯ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ০৯ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার এসপি আরেফিন জুয়েল বলেছেন- শহীদ শরীফ ওসমান হাদী আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি আধিপত্যবিরোধী আন্দোলনের এক অনন্য অনুপ্রেরণা।বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকালে সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে ক্রিকেট লায়ন্স একাডেমি ও ফ্যাসিবাদবিরোধী ছাত্র সংগঠনগুলোর উদ্যোগে শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম বলেন- নিজের জীবন উৎসর্গ করে শহীদ ওসমান হাদী আমাদের দেখিয়ে দিয়েছেন, কিভাবে দেশের জন্য, গণতন্ত্রের জন্য এবং সুস্থ সাংস্কৃতির জন্য কাজ করতে হয়।পুলিশ সুপার বলেন- এ দেশের মানুষ কখনো শহীদ শরীফ ওসমান হাদীকে ভুলবে না। তাঁর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়াই আমাদের দায়িত্ব।এসপি আরেফিন জুয়েল খেলাধুলার গুরুত্ব তুলে ধরে বলেন- ক্রীড়া চর্চা তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও অসুস্থ সংস্কৃতি থেকে দূরে রাখে।তিনি আরও বলেন- শহীদ ওসমান হাদী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের মতো আয়োজন; তরুণদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি ছিলেন- সাতক্ষীরা সদর থানার অফিসার (ওসি) ইনচার্জ মুঃ মাসুদুর রহমান পিপিএম। অনুষ্ঠানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং খেলাধুলার মাধ্যমে ঐক্য, সৌহার্দ্য ও ইতিবাচক সামাজিক চর্চা গড়ে তোলার আহ্বান জানান।এসময় উপস্থিত ছাত্রনেতাদের মধ্যে ছিলেন ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মুঃ আল মামুন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন সাতক্ষীরা জেলা আহ্বায়ক আরাফাত হোসাইন, জেলা ছাত্রদলের এস কে এম আবু রায়হান, শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম, ইসলামী ছাত্রআন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি আব্দুল মুকিত, জেলা ছাত্রদলের অর্ঘ্য বিন জুয়েল, ছাত্রশক্তির জেলা আহ্বায়ক হাসিবুল ইসলাম রুমন, আপ বাংলাদেশ সাতক্ষীরা জেলা আহ্বায়ক আক্তারুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।আয়োজকরা জানান, টুর্নামেন্টে একাধিক দল অংশগ্রহণ করছে এবং পুরো আয়োজন জুড়ে ক্রীড়াসুলভ আচরণ ও শৃঙ্খলা বজায় রাখা হবে। শহীদ ওসমান হাদীর আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।


আরও খবর




প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

মাহিদ আরহামের জন্মদিন উপলক্ষে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা