শিরোনাম
বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

সহিংসতায় বন্ধ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, লেখাপড়া শুরু হবে কবে?

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

শিক্ষার্থীদের সহিংসতার ঘটনায় একের পর এক বন্ধ হচ্ছে রাজধানীর বিভিন্ন কলেজ। এ পর্যন্ত উচ্চ মাধ্যমিক (কলেজ) স্তরের আটটি প্রতিষ্ঠান এবং একটি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এসব প্রতিষ্ঠানে কবে নাগাদ শিক্ষা কার্যক্রম চালু করা যাবে তা সুনির্দিষ্ট করে জানাতে পারছে না প্রতিষ্ঠানগুলো। শিক্ষকরা বলছেন, সহিংসতা বন্ধ করতে না পারলে কবে নাগাদ শিক্ষা কার্যক্রম চালু হবে তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।


গত কয়েক দিনে সহিংসতা-ভাঙচুরের কারণে বন্ধ করা হয়েছে—ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, দনিয়া কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ। এছাড়া মঙ্গলবার (২৬ নভেম্বর) সেন্ট গ্রেগরি হাইস্কুল অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং প্রথম শ্রেণিতে ভর্তির লটারিও স্থগিত করেছে প্রতিষ্ঠানটি।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২০ ও ২১ নভেম্বর ঢাকা সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা ও সংঘর্ষে বন্ধ হয়ে যায় এই দুই প্রতিষ্ঠান। এর আগে আরও দুই দফা ঢাকা সিটি কলেজ বন্ধ করা হয়েছিল ছাত্রদের বিক্ষোভ এড়াতে।


ভুল চিকিৎসায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (২৪ নভেম্বর) ন্যাশনাল মেডিক্যালের বিরুদ্ধে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওইদিন রাজধানীর প্রায় ৩৭টি কলেজের শিক্ষার্থীরা একজোট হয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের ফটক অবরোধ ও ভাঙচুর করে।



সোমবার (২৫ নভেম্বর) সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজে হামলার ‘প্রতিশোধ’ নিতে পরদিন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে পাল্টা হামলা, ভাঙচুর ও শিক্ষার্থীদের বেধড়ক পিটিয়ে আহত করা হয়। এদিন সংঘর্ষের ঘটনায় ৩০ জনের বেশি আহত হয়েছেন। এসব ঘটনায় বন্ধ হয়ে যায় সরকারি সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, দনিয়া কলেজ।


সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা কলেজটি বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তরের দাবিতে আন্দোলন করে গত ১৮ ও ১৯ নভেম্বর। আন্দোলন চলাকালে রেলপথ ও সড়ক বন্ধ করে দেওয়া হয়। সহিংসতায় আহত হন নারী ও শিশু। আন্দোলনের কারণে বন্ধ ঘোষণা করা হয় কলেজটি।


সর্বশেষ মঙ্গলবার (২৬ নভেম্বর) সেন্ট গ্রেগরি হাইস্কুল অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা করা হয়। প্রথম শ্রেণিতে ভর্তির লটারিও স্থগিত করে প্রতিষ্ঠানটি। পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টা এবং প্রতিষ্ঠান বন্ধ রেখে আন্দোলন সহিংসতা থামানো হলেও কবে নাগাদ এসব প্রতিষ্ঠান খোলা হবে তার সঠিক তথ্য জানাতে পারছে না প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ। তবে প্রতিষ্ঠান প্রধানরা বলছেন, পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শুরু হবে পাঠদান।


শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং শিক্ষা কার্যক্রম শুরু করার বিষয়ে জানতে চাইলে কবি নজরুল সরকারি কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীরা বাইরের ইন্ধনে এগুলো করছে। শিগগিরই ঠিক হয়ে যাবে আশা করি। সরকারি সিদ্ধান্ত ও পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান শিগগিরই খুলে দেওয়া হবে।’


শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা ও বন্ধে শিক্ষা কার্যক্রম ব্যাহত নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক  উপদেষ্টা গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘যেকোনও মূল্যে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমমুখী করতে হবে। আর কোনও প্রতিষ্ঠানে যেন সহিংসতা ভাঙচুর না হয় সে ব্যবস্থা নিতে হবে। আইনগত ব্যবস্থা নিতে হবে, দ্রুত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরাতে হবে। সহিংসতা ঠেকাতে সরকারকে কঠোর হতে হবে, তা না হলে শিক্ষা লাইনচ্যূত হয়ে যেতে পারে।’


আরও খবর




বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত

হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ

কাশিমপুরে কুরিয়ার ডেলিভারি এজেন্টকে কুপিয়ে ৫৬ হাজার টাকা ছিনতাই

লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী