
ফয়সাল আহমেদ আরিয়ান
বিশেষ প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মিজানুর রহমান খান ডিগ্রি মহিলা কলেজের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ছাত্রীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬ ইং) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডা: মো: আজিজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস.এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এএসএম আমানুল্লাহ, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী (বার-এট-ল) এবং শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ ভূঁঞা।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবীর মন্ডল আজাদ, শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আনোয়ার হোসেন বেপারী, আহ্বায়ক ও কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য মো: হুমায়ুন কবীর সরকার এবং শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মো: বিল্লাল হোসেন বেপারী।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে গভর্নিং বডির বিদ্যোৎসাহী ও অভিভাবক সদস্যদের মধ্যে কামরুজ্জামান আকন্দ, ফকির মো: আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন খান, মো: মামুন বেপারী ও লোকমান হোসেন উপস্থিত ছিলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আজিজের সার্বিক তত্ত্বাবধানে নবীন বরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



























