শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬
খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ৩০ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:শনিবার ৩০ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বর্ণাঢ্য আয়োজনে সর্বজনশ্রদ্ধেয় বুযুর্গ হযরত মাওলানা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।


আজ (২৯ নভেম্বর) শুক্রবার  রাজধানীর কামরাঙ্গীরচরস্থ মারকাজুল খেলাফত জামিয়া নূরিয়া ইসলামিয়ায় এ উপলক্ষে ধারাবাহিকভাবে পতাকা উত্তোলন, প্রতিনিধি সম্মেলন ও মজলিসে শুরার অধিবেশন (কেন্দ্রীয় কাউন্সিল) অনুষ্ঠিত হয়। 


সকাল সাড়ে আটটায় পতাকা উত্তোলন অনুষ্ঠানে কালেমার পতাকা উত্তোলন করেন হাফেজ্জী হুজুর রহ. এর খলীফা মাওলানা ইসমাঈল বরিশালী, জাতীয় পতাকা উত্তোলন করেন খেলাফত আন্দোলনের নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা শেখ আজীমউদ্দীন এবং দলীয় পতাকা উত্তোলন মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, সহযোগিতায় ছিলেন মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, মুফতী সুলতান মহিউদ্দীন। দলীয় তারানা পরিবেশন করেন প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী। খেলাফত যুব আন্দোলনের সভাপতি ক্বারী সিদ্দিকুর রহমানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে পতাকা উত্তোলন কর্মসূচীর সূচনা ও দুআর মাধ্যমে তা সমাপ্ত হয়।


সকাল ৯ টায় খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে শুরু হয় কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন। সম্মেলনে সারাদেশ থেকে আগত নেতৃবৃন্দ নিজ নিজ জেলা ও থানার সাংগঠনিক কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরেন এবং আগামী দিনে খেলাফত আন্দোলনের কাজকে আরও বেগবান করার আশাবাদ ব্যক্ত করেন। প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা ইসমাইল বরিশালী, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর শায়খুল হাদীস মাওলানা শেখ আজীমউদ্দীন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাইদুর রহমান, যুগ্ম মহাসচিব হাজী জালালুদ্দীন বকুল, মাওলানা সানাউল্লাহ হাফেজ্জী, রোকনুজ্জামান রোকন, মাওলানা ইউসুফ সাদেক হক্কানী সাভার, এডভোকেট মো: লিটন চৌধুরী, আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী, মুফতী সুলতান মহিউদ্দীন, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা ইলিয়াছ মাদারীপুরী, মাওলানা মাহবুবুর রহমান, মোফাচ্ছির হোসাইন, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আফম আকরাম হোসাইন,  ডা. নিয়ামত আলী ফকির, মাওলানা বেলাল হোসাইন নোয়াখালী, মাওলানা আনোয়ারউল্লাহ ভুইয়া ফেনী,  মুফতি আঃ আজিজ চট্টগ্রাম, মাওলানা শেখ সাদী নারায়ণগঞ্জ,  হাকীম মাওলানা সিরাজুল ইসলাম হবিগঞ্জ,  হাফেজ মাওলানা মীজানুর রহমান ফরিদপুর, মাওলানা হাফিজুর রহমান সরদার গাইবান্ধা, মাওলানা তাজিরুল ইসলাম রংপুর, মাওলানা আঃআজিজ খোমেনী কুমিল্লা, এডভোকেট জয়নাল আবেদীন ফরিদপুর, মাওলানা রশিদুল হক বিএসসি চট্টগ্রাম, মাওলানা আহমদ আলী ময়মনসিংহ, মুফতী মোশাররফ হোসেন নরসিংদী, মাওলানা মাহমুদুল হাসান শরীয়তপুর, মুক্তিযুদ্ধা ক্বারী মাসউদুল হক কিশোরগঞ্জ,  মাওলানা গাজী ইউসুফ ফেনী,  জয়নাল আবদীন ফেনী,  এডভোকেট জয়নুল আবেদিন বকুল ফরিদপুর, মাওলানা আহমদ হোসেন কুয়েত শাখা,  মোঃ শাহিন আলম ভোলা, মোঃ আল আমিন পটুয়াখালী, মাওলানা আরিফ বিল্লাহ ময়মনসিংহ, মাওলানা আব্দুল কুদ্দুস নড়াইল, মাওলানা শরীফ হুসাইন পীরজী হুজুর,  মুফতি শফিকুল ইসলাম চাঁদপুর,  রশিদুল হক বিএসসি চট্টগ্রাম, মাওলানা ইসমাইল লক্ষীপুর, মৌলভী আব্দুর রকিব নেত্রকোনা, মাওলানা এমদাদ উল্লাহ কক্সবাজার, মাওলানা হেলাল উদ্দিন খাগড়াছড়ি, মাওলানা মুফতি জুবায়ের বিন নুরুল্লাহ বরিশাল, মাওলানা আইনুল হক রাজশাহী, মাওলানা আশরাফুল আলম রংপুর, মাস্টার জাহাঙ্গীর আলম নীলফামারী, মাওলানা আখতারুজ্জামান আশরাফী বি-বাড়িয়া, মাওলানা আবুল হাসান কাসেমী,  যুবনেতা মুফতি আল আমিন, ছাত্রনেতা হাফেজ জাকির বিল্লাহ,  খাইরুল ইসলাম নরসিংদী,  মাওলানা হাকিম মামুনুর রশিদ ফেনী প্রমূখ।



বিকাল সাড়ে ৩টায় শুরু হয় মজলিসে শুরার অধিবেশন (কেন্দ্রীয় কাউন্সিল)। মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত শুরার অধিবেশনে উপস্থিত শুরা সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীকে আমীরে শরীয়ত এবং মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীকে মহাসচিব পুননির্বাচন করা হয়।


মজলিসের শুরার অধিবেশন থেকে সরকারের উদ্দেশ্যে দাবি জানিয়ে বলা হয়, বর্তমান সরকার অনেক কিছুর সাথে সংবিধান সংস্কারের উদ্যোগও নিয়েছে। শোনা যাচ্ছে সংবিধান থেকে একটি মহল বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম উঠিয়ে দিতে চাচ্ছে যা আমরা কখনো মেনে নিব না। সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস পুন:স্থাপন করতে হবে এবং বিদ্যমান সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাসহ কুরআন-সুন্নাহবিরোধী সকল ধারা-উপধারা বাদ দিতে হবে। নতুন করে সংবিধানে কুরআন-সুন্নাহবিরোধী কোনকিছু সংযোজন করা যাবে না।


বৈঠক থেকে আরও বলা হয়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ইসকনের লোকেরা একজন মুসলিম আইনজীবিকে দিনেদুপুরে হত্যা করে প্রমাণ করেছে তারা এদেশের আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল নয়। ভারতের ইন্ধনে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। অবিলম্বে তাদের অপতৎপরতা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ হাতে নিতে হবে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী