শিরোনাম
হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

শত শত অস্ত্রের লাইসেন্স বাতিল

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৮ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে থানায় অস্ত্র  জমা না দেয়ায় শত শত লাইসেন্স বাতিল করা হয়েছে। বিগত সরকার বিগত ২০০৯ সাল থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তায় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়েছিল, এর মধ্যে প্রায় ৭০০ লাইসেন্স বাতিল করেছে জেলা প্রশাসন। ওসব অস্ত্রধারীর নামে মামলাও করেছে পুলিশ। আর এ-সংক্রান্ত তথ্য জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন দিয়েছেন জেলা প্রশাসকরা (ডিসি)। এখন বৈধ অস্ত্রধারীদের বিষয়ে খোঁজখবর নিচ্ছে সরকার। আর যেসব অস্ত্রধারী সরকারের বেঁধে দেয়া সময়সীমার মধ্যে থানায় অস্ত্র জমা দিয়েছেন, ফের অস্ত্র ফেরত পেতে তারা আবেদন করেছেন। কিন্তু যাছাই-বাছাই ছাড়া তাদের অস্ত্র ফেরত দেয়া হবে না। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের (ডিসি) নেতৃত্বে চারজনের একটি কমিটি করেছে। ওই কমিটির সদস্য সচিব হয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আর জেলা পুলিশ সুপার এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার উপপরিচালককে সদস্য করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ব্যক্তিগত নিরাপত্তার জন্য নেয়া অস্ত্র থানায় জমা দেয়ার নির্দেশ দেয়। ওই সংক্রান্ত নির্দেশ দিয়ে ডিসি ও এসপিদের চিঠি পাঠানো হয়। এরপর একাধিকবার সময় দিলেও বৈধ অস্ত্রধারী অনেকেই অস্ত্র জমা দেননি। তাদের বেশিরভাগই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কেন্দ্র থেকে শুরু জেলা-উপজেলা পর্যায়ের নেতা। তারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ সুপারিশে এবং বিশেষ উদ্দেশ্যেই অস্ত্রের লাইসেন্স পান। এখন থানায় জমা না হওয়া অস্ত্রের লাইসেন্স বাতিল করে এসপিদের মামলা করার নির্দেশ দিয়েছেন ডিসিরা। ইতিমধ্যে ৭০০-এর কিছু কম-বেশি লাইসেন্স বাতিল করা হয়েছে। আরলাইসেন্স বাতিল হওয়া অস্ত্রের মধ্যে ঢাকা মহানগর এলাকায় সবচেয়ে বেশি। ওসব অস্ত্রের অপব্যবহার হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র জানায়, সরকারের নির্দেশ মেনে থানায় জমা দেয়া অস্ত্র ফেরতের জন্য যারা আবেদন করেছে তা যাছাই-বাছাই করবে সরকার। কে কোন যোগ্যতায় লাইসেন্স পেয়ে বিশ্লেষণ করা হবে। তারা যদি অস্ত্রের লাইসেন্স পাওয়ার যোগ্যতা রাখেন, তাহলে তাদের অস্ত্র ফেরত দেবে প্রশাসন। এ-সংক্রান্ত কমিটি এরই মধ্যে তাদের কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, জননিরাপত্তা বিভাগের ২৫ আগস্টের প্রজ্ঞাপনের নির্দেশ অনুযায়ী জমা হওয়া বৈধ অস্ত্র লাইসেন্সধারীর আবেদনের পরিপ্রেক্ষিতে ফেরত দিতে হলে বিশদভাবে যাছাই-বাছাই করতে হবে। বিশেষ উদ্দেশ্য নিয়ে ইস্যুকৃত এবং যেসব অস্ত্র ফেরত দিলে তা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা রয়েছে মর্মে প্রতীয়মান হবে, সেসব অস্ত্র ফেরত দেয়া হবে না। যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা চলমান আছে বা যারা ফৌজদারি অপরাধে এরই মধ্যে দণ্ডিত হয়েছেন, তাদের অস্ত্র ফেরত দেয়া হবে না। ওই কমিটি নির্ধারিত তারিখের পরে জমাকৃত অস্ত্রের বিষয়ে যৌক্তিকতা পর্যালোচনাপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেবে এবং প্রযোজ্য ক্ষেত্রে সুপারিশ প্রণয়নপূর্বক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠাবে। কমিটি প্রতিটি আবেদনের যৌক্তিকতা পৃথকভাবে বিশ্লেষণপূর্বক সিদ্ধান্ত নেবে। এছাড়া গৃহীত সব সিদ্ধান্তের প্রতিবেদন প্রতি মাসের প্রথম সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠাবে। সূত্র আরো জানায়, বৈধ অস্ত্রধারীদের রাজনৈতিক পরিচয় এবং সমাজিক মর্যাদা বিবেচনায় নেয়া হবে। আদৌ তাদের অস্ত্রের প্রয়োজন আছে কি না তা খতিয়ে দেখা হবে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা অনুসরণ করেই অস্ত্র ফেরত দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা গুরুত্বসহকারে বিবেচনা করা হবে। বিশেষ করে ফৌজদারি মামলায় সাজাপ্রাপ্ত কিংবা মামলা চলমান এমন ব্যক্তিরা অস্ত্র ফেরত পাবেন না। তাদের লাইসেন্সও বাতিল হচ্ছে।


আরও খবর




গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী