শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

‎টেক্সটাইল দূষণ মোকাবিলায় নরসিংদীর গবেষকের আন্তর্জাতিক সাফল্য

প্রকাশিত:শনিবার ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৪ ফেব্রুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎ ‎ ‎সৈয়দ মোহাম্মদ ইমরান হাসান, জেলা প্রতিনিধি, নরসিংদী ‎শতবছর ধরে বিশ্বজুড়ে গবেষণা চললেও টেক্সটাইল শিল্পে ব্যবহৃত ক্ষতিকর এজো ডাইয়ের পরিবেশ দূষণ পুরোপুরি নিয়ন্ত্রণে কার্যকর সমাধান পাওয়া যায়নি। সেই দীর্ঘদিনের চ্যালেঞ্জের প্রেক্ষাপটে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন শিল্পনগরী নরসিংদীর মাটিতে জন্ম নেওয়া কৃতী সন্তান ড. আবু মোহাম্মদ আজমল মোর্শেদ। ‎ ‎তিনি নরসিংদীর পলাশ থানাধীন ঘোড়াশাল পৌরসভার করতেতৈল গ্রামের বাসিন্দা। তাঁর বাবা জনাব মোশাররফ উদ্দিন আহমেদ কমল মাস্টার এবং মা করতেতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রাফেজা হোসেন। শৈশব-কৈশোরের শিক্ষাজীবন পেরিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন গৌরবের সাথে। ‎ ‎বর্তমানে তিনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)-এর রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। ২০২২-২৩ অর্থবছরে ইউজিসি গবেষণা প্রকল্পের আওতায় পরিচালিত এক গবেষণায় তিনি বিশেষ কেটালিস্ট ব্যবহার করে ক্ষতিকর এজো ডাইকে ভেঙে বর্ণহীন ও তুলনামূলক অক্ষতিকর উপাদানে রূপান্তরের কার্যকর পদ্ধতি উদ্ভাবন করেন। শুধু তাই নয়, উৎপাদিত উপাদান পুনঃপ্রক্রিয়াজাত করে প্রসাধনী ও ওষুধ শিল্পে ব্যবহারযোগ্য করার সম্ভাবনাও তুলে ধরেন তিনি। ‎ ‎গবেষণালব্ধ ফলাফল আন্তর্জাতিক স্বীকৃতি পায় যখন বিশ্বখ্যাত বৈজ্ঞানিক প্রকাশনা সংস্থা American Chemical Society–এর জার্নাল ACS Omega-এ ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৬ পৃষ্ঠাব্যাপী গবেষণাপত্র প্রকাশিত হয়। ‎ ‎ড. আজমল মোর্শেদ ভারতের Aligarh Muslim University থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং ভৌত রসায়নে প্রথম শ্রেণিতে প্রথম হন। পরবর্তীতে পিএইচডি সম্পন্ন করে দক্ষিণ কোরিয়ার Hanyang University থেকে পোস্টডক্টরেট সম্পন্ন করেন। ‎ ‎নরসিংদীর মতো শিল্পসমৃদ্ধ জেলায় টেক্সটাইল শিল্পের পরিবেশগত প্রভাব একটি বড় বাস্তবতা। সেই প্রেক্ষাপটে জেলারই একজন কৃতী সন্তানের এমন গবেষণা স্থানীয়ভাবে বিশেষ তাৎপর্য বহন করে। সচেতন মহল মনে করছে, এ অর্জন নরসিংদীর শিক্ষার্থী ও তরুণ গবেষকদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে। ‎ ‎নরসিংদীর মানুষ তাঁদের এই কৃতী সন্তানকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন—তার হাত ধরেই একদিন পরিবেশবান্ধব টেক্সটাইল শিল্প গড়ে উঠবে, আর বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল হবে বাংলাদেশের নাম।


আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ