শিরোনাম
শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট করিমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ জনতার হাতে আটক -১ লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাহুড়া দারুল আরকাম মাদ্রাসা কেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সংস্কার হচ্ছে রেলপথ,নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
শনিবার ০৭ নভেম্বর ২০২৬
শনিবার ০৭ নভেম্বর ২০২৬

ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

শীতের শুরুতেই রাজধানীসহ সারা দেশে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। বিশেষ করে বয়স্ক ও শিশুদের আক্রান্তের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। চিকিৎসকরা বলছেন এসব রোগীর বড় একটি অংশই শ্বাসতন্ত্রের নানা জটিলতা নিয়ে হাসপাতালে আসছেন। ঠান্ডা আবহাওয়ার পাশাপাশি বায়ুমন্ডলের অস্বাস্থ্যকর পরিস্থিতি এজন্য দায়ী।



এ ছাড়া রোগীদের আরেকটি অংশ আসছে জ্বর নিয়ে। যাদের বেশিরভাগই শীতকালীন ভাইরাস দ্বারা আক্রান্ত। যেমন এডিনোভাইরাস, রাইনোভাইরাস ও ইনফ্লুয়েঞ্জাসহ আধুনা কোভিড-১৯। কিন্তু একই সময় ডেঙ্গুর প্রকোপ থাকায় রোগীরা চিকিৎসা নিতে দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন। ফলে হাসপাতালে আসছেন দেরি করে। এতে রোগীর ঝুঁকি বাড়ছে।


মঙ্গলবার রাজধানীর বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে দেখা গেছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় ৩গুণ বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। পরিস্থিতি এমন হয়েছে যে রাজধানীর ফার্মেসিগুলোতে শ্বাসতন্ত্রের চিকিৎসায় ব্যবহৃত নেবুলাইজারের ওষুধ পাওয়া যাচ্ছে না। যেমন নেবুলাইজারে জন্য বহুলব্যবহৃত সাল্টারিন বা সলুয়েশন নেই অধিকাংশ ফার্মেসিতে।


চিকিৎসকার জানিয়েছে এ সময়পরিবেশে তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি বায়ুমন্ডলের আর্দ্রতাও কমে যাচ্ছে এবং ধুলাবালি বাড়ছে। ফলে বিভিন্ন অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এ ছাড়া শীতে কিছু কিছু ভাইরাসের সংক্রমণ বাড়ে। সব মিলিয়ে রোগীর সংখ্যা বাড়ছে।

মোমেনের নেতৃত্বে নতুন দুদক কমিশন গঠন


রাজধানীর বিভিন্ন হাসপাতালে খোঁজ নিয়ে দেখা গেছে, সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া, টনসিলাইটিস, ব্রঙ্কিওলাইটিস, সাইনোসাইটিস, অ্যাজমা, চর্মরোগ, হাঁপানি, শ্বাসকষ্ট ও ডায়রিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। যাদের অনেকেই জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিদিন প্রায় শতাধিক শিশু শিতজনিত রোগে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসা নিতে আসছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটেও (ঢাকা শিশু হাসপাতাল) একই পরিস্থিতি। গত এক সপ্তাহে এখানে চিকিৎসা নিতে আসা ৮০ শতাংশই এ জাতীয় রোগে আক্রান্ত।


রাজধানীর শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন ঠান্ডা বাড়ায় বর্তমানে রোগীর সংখ্যা অনেক বেড়েছে। বিশেষ গত কয়েকদিনে প্রায় ৪ গুণ বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।


ঢাকা শিশু হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ শফি আহমেদ বলেন, শীতে সর্দি, কাশি, ব্রঙ্কিওলাইটিস ও এজমার প্রকোপ বাড়ছে। চর্মরোগ ও ডায়রিয়াও বাড়ছে। শিশুদের ঠান্ডা থেকে দূরে রাখতে হবে। গরমের কাপড় পরিধান করাতে হবে। বিশুদ্ধ পানি খেতে হবে। নাক দিয়ে পানি এলে নরমাল স্যালাইন দিয়ে নাক পরিষ্কার করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিহিস্টামিন ও এন্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, শ্বাসকষ্ট হলে ডাক্তারের পরামর্শ


অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে।


চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. মোড়ল নজরুল ইসলাম বলেন, শীতের সময় ধুলাবালি ও বাতাসের শুষ্কতা কমে যায়। এ কারণে শিশুদের চর্মরোগের পাশাপাশি চুলকানি বেশি হয়। বাচ্চাদের পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও ধুলাবালি থেকে দূরে রাখতে হবে। বেশি চুলকানি হলে রাতে এক চামচ এন্ট্রি হিস্টাসিন সিরাপ খাওয়ানো যাবে। এরপরও না করলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুদের প্রতিকার নিশ্চিত করতে হবে।


স্যার সলিমুলস্নাহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহীন বলেন, এ সময় আমাদের শরীরের হেমোস্ট্যাসিস সিস্টেম অর্থাৎ শরীরের ভারসাম্য বজায় রাখার সিস্টেম তাপমাত্রার হঠাৎ এ পরিবর্তনে চট করে মানিয়ে নিতে পারে না। বিশেষ করে শিশু ও বয়স্করা এজন্য স্বাস্থ্যজনিত এসব সমস্যায় বেশি আক্রান্ত হন। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, অর্থাৎ ইমিউনো সাপ্রেসিড যারা, তারাও অসুখে বেশি আক্রান্ত হন।


এ ছাড়া এই চিকিৎসক জানান, আমাদের শরীরের কোষের পাতলা ঝিলিস্ন মিউকোমাতে ভাইরাস সহজেই সংক্রমণ সৃষ্টি করে রোগ সৃষ্টি করে। এ আবরণী ক্ষতিগ্রস্ত হলে ব্যাকটেরিয়াও সহজে শরীরে ঢুকে পড়ে আমাদের রোগাক্রান্ত করে। সামান্য সর্দি, হাঁচি, নাক বন্ধ, কাশি থেকে সমস্যা সৃষ্টি করে। জটিলতাস্বরূপ সাইনোসাইটিস এমনকি প্রাণঘাতী নিউমোনিয়াও কারও কারও হয়ে থাকে।


আরও খবর




শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার

অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর