শিরোনাম
শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট করিমগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ জনতার হাতে আটক -১ লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মুরাদনগরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাহুড়া দারুল আরকাম মাদ্রাসা কেন্দ্রে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত সংস্কার হচ্ছে রেলপথ,নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন
শনিবার ০৭ নভেম্বর ২০২৬
শনিবার ০৭ নভেম্বর ২০২৬

ভারতের সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনার সব চুক্তি মূল্যায়নের তাগিদ বিশেষজ্ঞদের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতকে বাড়তি সুবিধা দেয় আওয়ামী লীগ সরকার। এরই ধারাবাহিকতায় শূন্যরেখায় কাঁটাতারের বেড়া দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এ কথা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দ্রুতই দুই দেশের সীমান্ত ব্যবস্থাপনার সব চুক্তি ও সমঝোতা নতুন করে মূল্যায়ন করা জরুরি। 


গণঅভ্যুত্থানে সরকার পতনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াসহ নানা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন শুরু হয়। এরপর থেকে সীমান্তে উত্তেজনা  নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। 


সম্প্রতি বাংলাদেশের তিনটি জেলার সীমান্তে অনুমতি ছাড়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ বাঙ্কার-বেড়াসহ কিছু স্থাপনা তৈরি করতে গেলে আপত্তি তোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়াও ফসল ও গাছ কাঁটাসহ ছোটখাটো বিষয়ে সংঘর্ষে জড়ায় দুই দেশের সীমান্তের গ্রামবাসীও।


স্বাধীনতার পর এ পর্যন্ত দুই দেশের মধ্যে সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুটি চুক্তি ও এই চুক্তির আলোকে দুটো প্রটোকল সই করে ঢাকা-দিল্লি। 

 

সমঝোতা অনুযায়ী উভয় দেশের শূন্য লাইনের ১৫০ গজের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক যে কোনো কাজে সুস্পষ্ট নিষেধাজ্ঞা আছে। এছাড়া শূন্য লাইন থেকে দেড়শো গজের মধ্যে কোনো উন্নয়নমূলক কাজ করতে হলে, একে অপরের কাছ থেকে সম্মতি নিতে হবে।


বিশ্লেষকরা বলছেন, এই প্রটোকলের ব্যত্যয় করেছে ভারত। দেশের স্বার্থবিরোধী এ সুযোগ তৈরি করে দেয় আওয়ামী লীগ সরকার। 


 নিরাপত্তা বিশ্লেষক শামীম কামাল বলেন, ২০১০ থেকে ২০২৩ পর্যন্ত প্রায় ৩ হাজার ৩৭২ কিলোমিটার কাঁটাতারের বেড়া ভারত দিয়েছে। আওয়ামী লীগ সরকার তাদের এ সুবিধা দিয়েছে। এতে বাংলাদেশের সীমান্ত এলাকার স্বার্থ সংরক্ষিত হয়নি। এই স্বার্থটা আওয়ামী লীগ ভারতের হাতে তুলে দিয়েছে। 


সীমান্ত সংক্রান্ত সব চুক্তির অসঙ্গতি খুঁজে বের করে তা পূর্ণ মূল্যায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। 


নিরাপত্তা বিশ্লেষক নাঈম আশফাক বলেন, লালমনিরহাটের দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহলে একটি ফ্লাইওভার হওয়ার কথা ছিল। এতে ভারত রাজিও ছিল। পরে আর সেই কাজটি হয়নি। এখন প্রথম কাজ হলো আমরা যে চুক্তি করেছি তা পুনর্মূল্যায়ন করা। এরভেতর যদি কিছু জাতীয় স্বার্থের বিরুদ্ধে যায় সেই স্বার্থ কীভাবে সমুন্নত রাখা হবে তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করা যেতে পারে।   


আগামী মাসে দিল্লিতে বসছে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। ঢাকা চাইছে, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান।


আরও খবর




শ্রীহট্ট থেকে সিলেট: ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অনন্য নিদর্শন হযরত শাহজালাল (রহ.)-এর মাজার

অষ্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,আলোচনা সভায় উঠে এলো ঐতিহাসিক তাৎপর্য

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ তিনজন গ্রেপ্তার

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

চন্দনাইশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

সুরমার বুকে ইতিহাস-ঐতিহ্যের প্রতীক কিংব্রিজ ও ঘড়িঘর,যান চলাচলে বিধিনিষেধেও পর্যটকদের আকর্ষণের কেন্দ্র সিলেট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাগাতিপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাঁশখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর