শিরোনাম
হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

যাত্রা শুরু বিআরটি বাসের, গাজীপুর-ঢাকা চলল চার জোড়া কমিউটার ট্রেন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

শিববাড়ী-ঢাকা-গাজীপুর বিআরটি লেনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালনায় এসি বাস চলাচল শুরু হয়েছে। একইসঙ্গে গাজীপুর-ঢাকা রেল রুটে উদ্বোধন করা হয়েছে চার জোড়া কমিউটার ট্রেন সার্ভিসের।


রোববার সকালে এ সার্ভিস দুটির উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।


এর মধ্যে সকাল সাড়ে ৬টায় জয়দেবপুর রেল জংশনে দুই জোড়া কমিউটার ট্রেন সার্ভিসের এবং সকাল সাড়ে ৮টার দিকে শহরের শিববাড়ী বিআরটি স্টেশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা থেকে শিববাড়ী, গাজীপুর বিআরটি লেনে এসি বাস চলাচল উদ্বোধন করেন তিনি।


বিআরটি স্টেশনের অনুষ্ঠানে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, “কাজ শেষ হয়নি, তারপরও এটি উদ্বোধন করার কারণ হচ্ছে মানুষের কিছুটা হলেও যাতায়াতের সুবিধা হবে।”


তিনি বলেন, “বিআরটি একটি রুগ্ন প্রকল্প, সেটা আমরা আগে থেকেই জানি। অনেকবার সময় বাড়ানো হয়েছে তারপরও কাজ শেষ করতে পারেনি। এই প্রকল্প মানুষের কোনো উপকারে আসছিল না। তাই প্রাথমিকভাবে আমরা পরীক্ষামূলকভাবে বিআরটি লেনে ১০টি বিআরটিসি বাস দিয়ে সেবা চালু করা হয়েছে।”


বিআরটি লেনের বাকি কাজগুলো পর্যায়ক্রমে চলতে থাকবে এবং অবশিষ্ট কাজ শেষ করা হবে বলে জানান তিনি ।


কাজ করতে ঠিকাদারী প্রতিষ্ঠানের অনিহার কথা উল্লেখ করে তিনি বলেন, “মন্ত্রণালয়ের নিজস্ব তত্ত্বাবধানে আরও দশটি নতুন ফুটওভার ব্রিজসহ অন্যান্য কাজগুলি সম্পন্ন করা হবে। বিআরটি লেনে বিশেষ বাসের জন্য এরইমধ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। সেগুলো আসলে আরও বেশি যাত্রী চলাচল করতে পারবে।”


তিনি আশা প্রকাশ করে বলেন, “আমরা ভবিষ্যতে বিআরটি লেনের বাসগুলো ইলেকট্রিক লাইনে চলাচলের ব্যবস্থা করবো, এছাড়া ট্রেন গেলেও ইলেকট্রিক লাইন দিয়ে চলাচলের ব্যবস্থা করা হবে।”


জানা গেছে, প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ী বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) টার্মিনাল থেকে বিআরটি লেনে বিমানবন্দর পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার এবং বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার মোট ৪২ দশমিক ৫ কিলোমিটার পথ চলাচল করবে।


শিববাড়ী থেকে বিমানবন্দর পর্যন্ত ভাড়া ৭০ টাকা এবং শিববাড়ী থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।


যাত্রী চাহিদা এবং স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরে বাড়ানো হবে। বিআরটি করিডোর দিয়ে বিআরটিসির এসি বাসগুলো চলাচল করবে।


অপরদিকে কমিউটার ট্রেন সার্ভিস উদ্বোধনের সময় উপদেষ্টা বলেন, গাজীপুর থেকে যারা ঢাকায় গিয়ে অফিস করে থাকেন তাদের যাত্রা নির্বিঘ্ন করতে চার জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে এখন থেকে ট্রেনগুলি চলাচল করবে।


তিনি আরও জানান, আগামী ২৬ মার্চ ঢাকা-নরসিংদী, নরসিংদী-ঢাকা এবং ঢাকা-নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ-ঢাকা রুটে আরও কমিউটার ট্রেন চালু করা হবে।


জয়দেবপুর রেল জংশনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশের রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।


আর বিআরটি লেনে এসি বাস চলাচল উদ্বোধনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক। উপস্থিত ছিলেন বিআরটিএর মহাপরিচালক মো. মনিরুজ্জামান, বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. ইব্রাহিম খান।


ট্রেন চলাচলের সময়সূচি


কমিউটার ট্রেনগুলির সময়সূচি নিয়ে জানানো হয়েছে, তুরাগ কমিউটার-১ ট্রেন ভোর ৫টায় ঢাকা থেকে যাত্রা শুরু করে সকাল ৬টায় জয়দেবপুর পৌঁছাবে। ট্রেনটি ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে।


জয়দেবপুর কমিউটার-১ ট্রেনটি ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকা থেকে যাত্রা শুরু করে জয়দেবপুর স্টেশনে সকাল ৬টা ২৫ মিনিটে পৌঁছাবে। ট্রেনটি তেজগাঁও, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে।


তুরাগ কমিউটার-২ ট্রেনটি জয়দেবপুর স্টেশন থেকে সকাল ৬টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে ঢাকা স্টেশনে ৭টা ৪০ মিনিটে পৌঁছাবে। ট্রেনটি তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রমে থামবে।


জয়দেবপুর কমিউটার-২ ট্রেনটি জয়দেবপুর থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে সকাল ৮টা ২৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।


জয়দেবপুর কমিউটার-৩ ট্রেনটি ঢাকা থেকে বেলা ১১টায় যাত্রা শুরু করে দুপুর ১২টায় জয়দেবপুর পৌঁছাবে।


জয়দেবপুর কমিউটার-৪ ট্রেনটি জয়দেবপুর থেকে দুপুর সাড়ে ১২টায় যাত্রা শুরু করে দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। জয়দেবপুর কমিউটার-২ থেকে ৪ পর্যন্ত ট্রেনগুলো তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী স্টেশনে থামবে।


তুরাগ কমিউটার-৩ ট্রেনটি ঢাকা থেকে বিকেল ৫টা ২০ মিনিটে যাত্রা শুরু করে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে। তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী, ধীরশ্রম স্টেশনে থামবে।


তুরাগ কমিউটার-৪ ট্রেনটি জয়দেবপুর থেকে রাত ৯টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করে রাত ১১টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।


তুরাগ কমিউটার শুক্রবার এবং জয়দেবপুর কমিউটার শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে। সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার থেকে টিকিট ইস্যু করা হবে বলেও জানানো হয়।



আরও খবর




গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী