শিরোনাম
হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত হলি ৮৬ ফাউন্ডেশনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ,ফলজ গাছের চারা বিতরণ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

যত্রতত্র পার্কিংয়ে সরু হচ্ছে সড়ক, বাড়ছে ভোগান্তি ও যানজট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

রাজধানীর বিভিন্ন অফিস পাড়া, শপিং মল কিংবা বাসা-বাড়িতে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় সড়কেই রাখা হচ্ছে গাড়ি। চারলেনের রাস্তার ২ লেনই পার্কিংয়ে সড়ক সরু হয়ে তৈরি হচ্ছে বাড়তি চাপ, ফলে জনভোগান্তি ও যানজটের সৃষ্টি হচ্ছে। অবৈধ পার্কিং উচ্ছেদের কথা থাকলেও খোদ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনই গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন মেয়াদে পার্কিং ইজারা দিয়ে রাখে। গণ পরিবহনের মান বাড়িয়ে ব্যক্তিগত গাড়ি কেনার প্রতি নিরুৎসাহিত করার পরামর্শ বিশেষজ্ঞদের।


মানুষ, গাড়ি আর ভবনের চাপে চিরে চ্যাপ্টা তিলোত্তমা ঢাকা। শখের গাড়ি বা ব্যবসায়িক প্রয়োজনে যানবাহন কেনার মানুষও কম নয় এই শহরে।


কিন্তু তিলোত্তমা কি এত গাড়ির চাপ সামাল দিতে পারে? দখলে রয়েছে সরু ব্যস্ততম সড়ক, বাজার-মার্কেট বা অফিস ভবনের সামনে চলার পথে পার্কিং করা গাড়ি- এসবই প্রতিদিনের নিত্যসঙ্গী।


কেন এমন নগরীর গাড়ির অব্যবস্থাপনা- সরেজমিনে এখন টেলিভিশনের অনুসন্ধানে দেখা যায়- রাজধানীর বেশিরভাগ ভবন বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নেই নিজস্ব পার্কিং ব্যবস্থা।


বিশেষ করে ব্যস্ততম ব্যাংক পাড়া মতিঝিলের প্রায় সব সড়কে অবৈধ পার্কিং। যেকারণে সকাল-বিকেল সবসময়ই সড়কে দেখা যায় বিশৃঙ্খলা ও তীব্র যানজটের ভোগান্তি, নষ্ট হচ্ছে কর্ম ঘণ্টা।


ট্রাফিক বিভাগের তথ্যমতে, ঢাকার রাস্তায় মাত্র ৩ হাজার ট্রাফিক সদস্য কাজ করছেন। দুই কোটির বেশি মানুষের এই নগরীতে যা খুবই নগণ্য।


তবে যে কর্তৃপক্ষের দায়িত্ব অবৈধ পার্কিং বন্ধ করা- খোদ সেই সিটি করপোরেশনই গুরুত্বপূর্ণ সড়কে দিচ্ছে পার্কিং ইজারা। সম্প্রতি পটপরিবর্তনে বদলেছে ইজারা কিন্তু পাল্টেনি মতিঝিলের অবৈধ পার্কিং। দৈনিক ১০ জনকে দিয়ে চার্জ আদায় করে গাড়ি পার্কিং করাচ্ছেন ইজারাদার।


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘এ পরিকল্পনাগুলো আমরা আমাদের নগর পরিকল্পনাবিদদের মাধ্যমে গ্রহণ করে থাকি। যানবাহন চলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হলে, সেক্ষেত্রে সিটি করপোরেশন অবশ্যই ব্যবস্থা নেবে।’


সাধারণ বীমা টাওয়ারে প্রায় ছয়শ'র অধিক গাড়ি রাখার কথা থাকলেও থাকছে মাত্র ১২০ গাড়ি। আর সিটি সেন্টারে পাঁচশর জায়গায় গাড়ি থাকছে ১৩০টি।


মতিঝিল সিটি সেন্টারে একটি পার্কিং ফ্লোর, দেখেই বোঝা যাচ্ছে ফাঁকা পড়ে আছে ফ্লোরটি। ঠিক কী কারণে গাড়িগুলো এখানে না রেখে রাখা হচ্ছে মূল সড়কে?


বিশেষজ্ঞরা বলছেন, গণপরিবহনের মান বাড়িয়ে ব্যক্তিগত গাড়ি কেনায় নিরুৎসাহিত করার পাশাপাশি পার্কিং চার্জ বাড়ানোর উদ্যোগ নিলে কমে যাবে এ সমস্যা।


পরিবহন বিশেষজ্ঞ ড. এম শামসুল হক বলেন, ‘বিজ্ঞানভিত্তিক কিছু চিন্তা করছে না। ভাবছে পার্কিং তো হচ্ছে এখানে থেকে আমি কিছু পয়সা পাই। আমিতো কালেক্ট করতে পারবো না, আমি একজন কাউকে দিয়ে দেই। এই যে দিয়ে দিলাম সে কিন্তু একটা অফিশিয়াল অথরিটি পেয়ে গেল। সে তখন এটাকে এক লেয়ার না তিন লেয়ারে দিবে।’


তিনি বলেন, ‘এ জায়গায় যদি শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলেই একমাত্র টেকসই হবে।’


রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলকে বলা হয় অর্থনীতির প্রাণকেন্দ্র। স্বাধীনতার পর এমনকি গত দুই দশকে এ এলাকায় একের পর এক গড়ে উঠেছে অসংখ্য সুউচ্চ ভবন। অথচ অর্থনীতির চালিকায় সরাসরি ভূমিকা রাখা মতিঝিলে নেই পরিকল্পিত পার্কিং ব্যবস্থা। সমস্যাটি ঠিক আর কতটা গুরুতর হলে কর্তৃপক্ষের নজরে আসবে, প্রশ্ন জনসাধারণের। 


আরও খবর




গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী