
হুজায়ফা হিজল, রায়গঞ্জ:
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই. বি. ডব্লিউ. এফ.) সিরাজগঞ্জ জেলা শাখার অধীন সলঙ্গা থানা শাখার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ জুলাই ২০২৫ রোজ বুধবার সকাল ১০.০০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা বাজারস্থ সমাজ কল্যাণ সমিতি তর্কবাগীশ পাঠাগারের মাও: আব্দুল ওয়াহেদ মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আই. বি. ডব্লিউ. এফ. সলঙ্গা থানা শাখার সভাপতি জনাব মো: আব্দুর গফুর মোল্লা এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব এস. এম. ফারুক হায়দার এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই. বি. ডব্লিউ. এফ. এর বগুড়া অঞ্চল পরিচালক জনাব মোহাম্মদ সেলিম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই. বি. ডব্লিউ. এফ. এর সিরাজগঞ্জ জেলা সভাপতি জনাব মোঃ রুহুল আমিন (খসরু), সাধারণ সম্পাদক জনাব মোঃ আল আমিন খন্দকার, আই. বি. ডব্লিউ. এফ. এর সলঙ্গা থানা শাখার উপদেষ্টা জনাব মোঃ শহিদুল ইসলাম শহীদ। উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আই. বি. ডব্লিউ. এফ. এর সিরাজগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক জনাব মোঃ মনিরুল ইসলাম ও জনাব ইন্জিনিয়ার মো: মাসাদুর রহমান, আই. বি. ডব্লিউ. এফ. এর সিরাজগঞ্জ জেলা শাখার অফিস সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মো: ওমর ফারুক খান জুবায়ের।
প্রধান অতিথি মোহাম্মদ সেলিম রেজা তার বক্তব্যে বলেন, "ব্যবসায়ীদের সবসময় ঐক্যবদ্ধ থাকতে হয়। সৎ, আদর্শবান এবং যোগ্য ব্যবসায়ী হতে যে সকল সহযোগিতা প্রয়োজন আই. বি. ডব্লিউ. এফ. আপনার পাশে থেকে তার ব্যবস্থা করবে"।
অনুষ্ঠানের এক পর্যায়ে আই. বি. ডব্লিউ. এফ. এর সলঙ্গা থানা শাখার ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটি ঘোষণা করেন আই. বি. ডব্লিউ. এফ. সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ আল আমিন খন্দকার। নতুন কমিটিতে সভাপতি পদে জনাব মো: আব্দুর গফুর মোল্লা, সহ-সভাপতি পদে জনাব মো: মোস্তাফিজুর রহমান ও জনাব মোঃ শাহীন রেজা, সাধারণ সম্পাদক পদে জনাব এস এম ফারুক হায়দার, সহ-সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ আব্দুর রাজ্জাক ও জনাব লুৎফর রহমান, অর্থ সম্পাদক পদে জনাব মোঃ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে জনাব মোঃ ওবায়দুল হক, অফিস সম্পাদক পদে জনাব ফিরোজ আহমেদ, প্রচার সম্পাদক পদে জনাব নাইমুল ইসলাম হৃদয়, সমাজ কল্যাণ সম্পাদক তমিজুল ইসলাম এর নাম ঘোষনা করা হয়। এছাড়াও থানা কমিটিতে সদস্য হিসাবে জনাব মো: সাইদুল ইসলাম, জনাব মোঃ আব্দুল খালেক, জনাব মোঃ আল আমিন, জনাব মোঃ শাহাদাত হোসেন, জনাব মোঃ আলহাজ উদ্দিন, জনাব মোঃ জাহাঙ্গীর, জনাব মোঃ মোতালেব হোসেন, জনাব মোঃ আরমান মন্ডল, জনাব মোঃ জামাল উদ্দিন মুন্সি ও জনাব মোঃ আব্দুল গফুর এর নাম ঘোষণা করা হয়।
সলঙ্গা থানার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত শতাধিক সফল ব্যবসায়ী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সম্মেলনে বক্তারা ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে ব্যবসা পরিচালনার জন্য উদাত্ব আহ্বান জানান এবং দেশে ব্যবসা বন্ধব পরিবেশ বজায় রাখার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।





























