
মো আনিছুর রহমান (স্টাফ রিপোর্টার) ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন থেকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া যাবে। পৌরসভার অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ টি ভ্যাকসিন দেওয়া হয়।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে আখাউড়ার ইউএনও ও পৌর প্রশাসক অতীশ দর্শী চাকমা হাসপাতালে গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. হিমেল খানের হাতে ভ্যাকসিন তুলে দেন। ইতিমধ্যেই প্রয়োজনে ভ্যাকসিন নেওয়ার জন্য মাইকিং করা হয়েছে। এখন থেক জলাতঙ্ক ভ্যাকসিনের জন্য আখাউড়া উপজেলা বাসীকে আর দুরে কোথা ও যেতে হবেনা। সকল শ্রেণী পেশার মানুষ যাতে সম পরিমান সেবা পায় সে ব্যাপারে ও আহব্বান জানানো হয়। এই ব্যাপারে জানতে চাওয়া হলে দরুইন গ্রামের বাসিন্দা মো মতিউর রহমান বলেন নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ আখাউড়া পৌর প্রশাসকের আমি তাদের ধন্যবাদ জানাই। এ ব্যাপারে কথা হয় হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার নয়াদিল গ্রামের জেসমিন আক্তার সঙ্গে তিনি বলেন আমারা অনেক খুশি হয়েছি শুনে কুকুরে কামড়ের ইনজেকশন এখন থেকে আমাদের হাসপাতালেই দেওয়া হবে।





























