
গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ি মেঘলাল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হেনা আক্তারের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে গেল শনিবার (৫ জুলাই) শোকজ করেছেন গাজীপুর সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ রফিকুল ইসলাম।
তিনি বলেন কোনাবাড়ি মেঘলাল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হেনা আক্তারকে কারণ দর্শানোর জন্য একটি নোটিশ দিয়েছি। তিন কর্ম দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শোকজ এর বিষয়ে জানতে চাইলে সিএইচসিপি হেনা আক্তারের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য গত ৪ জুলাই সপ্তাহে দুইদিন কমিউনিটি ক্লিনিকে আসেন সিএইচপি হেনা আক্তার শিরোনামে দৈনিক আলোকিত সকাল পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।





























