শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

আমরা নির্বাচনের সুনির্দিষ্ট সময় চাই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে সাবেক জাতীয় সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ৩১ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ৩১ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


এম এম ইউসুফ আলী 


বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য আলহাজ¦ আব্দুল গফুর ভূঁইয়া বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন তা ঘরে-ঘরে পৌঁছানোর জন্য আজকের এই সমাবেশের আয়োজন করা হয়েছে। তারেক রহমানানের ৩১ দফার বিষয়ে বিএনপির কনসেপ্ট অন্তর্বতী সরকারকে বুঝতে হবে। সংস্কারের কথা বলে আপনার নির্বাচন নিয়ে কালক্ষেপন করছেন। আমরা সংস্কারের বিরোধী নই। কিন্তু সংস্কারের নামে অনন্তকাল সময় চাই না। আমরা নির্বাচনের সুনির্দিষ্ট সময় চাই। ২০০৮ সালে ভারতীয় আধিপত্যবাদের প্রহসনের নির্বাচন হয়েছে। ২০১৪ সালে ১৫৪ জন সংসদ সদস্য বিনা ভোটে নির্বাচনের মধ্যে দিয়ে বিনা ভোটের নির্বাচন হয়েছে। ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। ২০২৪ সালে আমি-ডামির নির্বাচন হয়েছে। মানুষ চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। শেখ হাসিনা র‌্যাব, পুলিশ ও বিজিবিকে ধ্বংস করেছে। সেনাবাহিনীকে বিতর্কিত করেছে। সে আদালতকে পর্যন্ত ধ্বংস করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। আন্দোলনে যারা নিহত হয়েছেন আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। বৈষম্য বিরোধীন আন্দোলনের ছাত্রদের ভূমিকা নিয়ে আনেক বিতর্ক হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা শেখ হাসিনাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। গত ১৬বছর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অঙ্গসংগঠনের লক্ষ-লক্ষ নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। বিএনপি, ছাত্রদল ও যুবদলের অসংখ্য নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। ইলিয়াছ আলী, লাকসামের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম হিরু এবং হুমায়ুন কবির পারভেজকে গুম করা হয়েছে। গত ১৬বছর বিএনপি, যুবদল, ছাত্রদল আন্দোলনের প্রেক্ষাপট সৃষ্টি করেছে। তাদের অবদান সবচাইতে বেশি।

বুধবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষে উপজেলার মৌকরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কালেম গ্রামের মাঠে অনুষ্ঠিত এক সমাবেশে আবদুল গফুর ভূঁইয়া প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মৌকরা ইউপির সাবেক চেয়ারম্যান ও যুবদল নেতা কলিমুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এ্যাডভোকেট হামিদুল হক ভূঁইয়া, মিয়া মোহাম্মদ ইদ্রিস, অধ্যাপক মাহবুবুল হক, শোয়ায়েব খন্দকার, আনোয়ার হোসেন মুকুল, মাজহারুল ইসলাম ছুপু চেয়ারম্যান, গোলাম রসুল চেয়ারম্যান, আলী আক্কাছ চেয়ারম্যান, হুমাযুন কবির দুলাল, অধ্যাপক জালাল আহমেদ, হুমাযুন কবির, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক এনাম ভূঁইয়া, কুমিল্লা জেলা ওলামা দলের যুগ্ন আহবায়ক আবে হায়াত, যুবদল নেতা নাছির উদ্দিন, আমান উল্লাহ, মনির, সেলিম জাহাঙ্গীর মন্টু, সালেহ আহম্মদ, ছাত্রদল নেতা মাহফুজ আলম প্রমুখ।

আবদুল গফুর ভূঁইয়া আরো বলেন, উপদেষ্টা নাহিদ আপনাকে কে এত সাহস দিয়েছে, আপনি বিএনপির মহাসচিব মীর্জ ফখরুল ইসলামকে চ্যালেঞ্জ দিয়ে কথা বলেন। উপদেষ্ট হিসেবে দেশ চালাচ্ছেন। এদেশের মালিক আপনারা নয়। এদেশের মালিক ১৮ কোটি জনগণ। শেখ হাসিনা নিজে পালিয়েছেন। নিজের দল এবং দেশ ধ্বংস করেছেন। আওয়ামীলীগের অনেক নেতা বলেন, আওয়ামীলীগ মুসলীমলীগের মত বিলুপ্ত হবে। শেখ হাসিনা জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। শেখ হাসিনা জনগণকে সেবা না দিয়ে শোষন করেছেন। শেখ হাসিনা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন। যে যতবেশী অপরাধী ও দূর্ণীতিবাজ শেখ হাসিনার নিকট ততবেশী প্রিয় ছিলেন। আওয়ামীলীগের ব্যবসায়ী সিন্ডিকেট ও দলীয় নেতাকর্মীরা ১৬বছরে ২৮লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আওয়ামীলীগের মন্ত্রী, সংসদ সদস্য, জেলা ও উপজেলা চেয়ারম্যান, মেয়রসহ স্থানীয় ইউপি চেয়ারম্যানরা সব পলাতক রয়েছে।

আবদুল গফুর ভূঁইয়া বলেন, ২০০১ সালে এমপি নির্বাচিত করে আমাকে সংসদে পাঠিয়েছেন। আমি নিরলস পরিশ্রম করে দুই দিন এলাকায় এবং পাঁচদিন বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে থেকে বিভিন্ন বরাদ্ধ এনে নাঙ্গলকোটে ব্যাপক উন্নয়ন করেছি। আগামীতে আবারো এমপি নির্বাচিত হলে ২৪ ঘন্টার মধ্যে ১৬ঘন্টা আপনাদের জন্য কাজ করবো। এলাকার পুল, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসার ভবন নির্মাণ এবং মক্তব, মসজিদের ব্যাপক উন্নয়ন করবো। প্রত্যেক বাড়ির সাথে সংযোগ সড়ক পাকাকরণ করবো। প্রত্যেক ইউনিয়ন কুটিরশিল্প ও ই-সেন্টার স্থাপন করবো। বেকার মেয়েদের প্রশিক্ষণ প্রদান করে তাদের উৎপাদিত কুটির শিল্পের পণ্য ঢাকা-চট্রগ্রাম বিক্রির ব্যাবস্থাসহ বিভিন্ন দেশে রপ্তানি করবো। ই-সেন্টারে প্রশিক্ষণ নিয়ে বেকার তরুণরা ঘরে বসে আয় রোজগার করবে। এছাড়া বেকার তরুণ-তরুণীদের জন্য ক্ষদ্র ঋণের ব্যবস্থা করে তাদের স্বাবলম্বী করবো।

বিএনপি নেতারা তাদের বক্তব্যে বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে জনসভা আহবান করলে নজির আহমেদ ভূইয়া আমাদের সভাকে বানচাল করার জন্য বিভিন্ন ধরণের ষড়যন্ত্রে লিপ্ত হয়।  আমরা নজির ভূঁইয়াকে উদ্দেশ্য করে বলতে চাই। আপনি আলহাজ¦ আবদুল গফুর ভূঁইয়ার নেতৃত্বে রাজনীতি করেন। না হয় আপনাকে মৌকরা ইউনিয়নসহ নাঙ্গলকোটের সর্বত্র অবাঞ্চিত ঘোষণা করা হলো।


আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ