শিরোনাম
কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

আমতলীতে একই গ্রামে চারটি ইটভাটি হুমকিতে জীব বৈচিত্র্য ও ফসলি জমি ইটভাটি বন্ধের দাবী এলাকাবাসীর

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আমতলী (বরগুনা) প্রতিনিধি

জেলা প্রশাসন, কৃষি অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়েই লোকালয়, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এবং তিন ফসলি কৃষি জমিতে চারটি ইটভাটি নির্মাণ করা হয়েছে। এতে ওই এলাকার অন্তত পাঁচ’শ একর তিন ফসলি জমি এবং পাঁচ হাজার মানুষ স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পরেছে। ইটভাটির কারনে ফসলি জমির উর্বরতা ও পরিবেশ নষ্ট হচ্ছে। ফলে তেমন ফসল হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগী কৃষকদের। দ্রুত ইটভাটি গুলোর কার্যক্রম বন্ধের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।ইটভাটি চারটি আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে। তবে প্রশাসন ওই চারটি ইটভাটিতে অনুমতি দেয়নি বলে দাবী করেছেন। 

বিবিসি ইটভাটির মালিক মোঃ হান্নান মৃধা বলেন, জিকঝ্যাক ইটভাটিতে ইট প্রস্তুত করছি। এখন আর কৃষি জমি ও পরিবেশ নষ্ট হওয়ার কোন সুযোগ নেই। তিনি আরো বলেন, আমার এ ইটভাটিতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ সকল দপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করেছেন। তারা ইটভাটি নির্মাণের অনুমতি দিয়েছেন। তবে লোকালয়ে প্রশাসন কিভাবে ইটভাটি নির্মাণের অনুমতি দিলো এমন প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি তিনি?  

জানাগেছে, আমতলী উপজেলার রায়বালা গ্রামে ২০১৭ সালে আব্দুল হান্নান মৃধা বিবিসি, ২০১৮ সালে বিবিসি ইটভাটির তিন’শ গজ দুরে শানু হাওলাদার ফাইভস্টার, ২০১৯ সালে ওই দুই ইটভাটির পাশাপাশি মাহবুবুল আলম মৃধা এমএমবি এবং ২০২১ সালে একই স্থানে নুর জামান এডিবি নামের ইঠভাটি নির্মাণ করেছেন। ফসলি জমি নষ্ট করে এ ইটভাটি চারটি গড়ে উঠেছে। ওই ইটভাটি চারটিতে জেলা প্রশাসন, কৃষি অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। প্রশাসন, কৃষি বিভাগ ও পরিবেশ অধিদপ্তর অনুমতি ছাড়াই ইটভাটি চারটি গড়ে তুলেছেন। তবে ইটভাটির মালিকরা দাবী করছেন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, কৃষি অফিসার ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা পরিদর্শণ করে অনুমতি দিয়েছেন। কিন্তু কিভাবে সকল দপ্তর পরিদর্শণ করে এমন লোকালয়ে ইটভাটি নির্মাণের অনুমতি দিলো এমন প্রশ্নের জবাব দিতে পারেননি তারা। আধা কিলোমিটারের মধ্যে চারটি ইটভাটি নির্মাণ করায় ওই এলাকার অন্তত পাচ’শ একর তিন ফসলি জমি, গাছপালা, জীব বৈচিত্র্য, প্রাণী সম্পদ, খামার,গ্রামীণ সড়ক নষ্ট ও পরিবেশ দুষিত হচ্ছে। ওই গ্রামের পাঁচ হাজার মানুষ স্বাস্থ্য ঝুঁকির মুখে পরেছে।

কৃষকরা অভিযোগ করেন ইটভাটি নির্মাণ করার পরে ওই জমির উর্বরতা হারিয়েছে। জমিতে এখন আর আগের মত ফসল ফলছে না। এছাড়া ওই ইটভাটি চারটির পাঁচ’শ গজের মধ্যে রয়েছে রায়বালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মহিষকাটা নেছারিয়া দাখিল মাদ্রাসা, এতিম খানা ও ইবতেদায়ী মাদ্রাসা। 

ইট প্রস্তুত ও ভাটি স্থাপন আইনে উল্লেখ আছে, আবাসিক এলাকা, তিন ফসলী কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকার এক কিলোমিটারের মধ্যে ইটভাটি স্থাপন করা যাবে না। কিন্তু রায়বালা গ্রামে ইটভাটির মালিকরা এই আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ইটভাটি স্থাপন করেছেন। ওই আইন লঙ্ঘন করে কেউ ইটভাটি স্থাপন করলে তাদের এক বছর অনধিক পাঁচ বছরের জেল অথবা আর্থিক জরিমানা করার বিধান রয়েছে। কিন্তু ওই আইনের প্রতিফলন ঘটছে না ওই ইটভাটিগুলোতে। অভিযোগ রয়েছে প্রশাসনকে জানানোর পরেও তারা অজ্ঞাত কারনে কার্যকরী ব্যবস্থা নিচ্ছেন না। ঘনবসতি এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন, কৃষি জমি ও পরিবেশ রক্ষায় ওই গ্রামের ইটভাটিগুলো বন্ধে রায়বালা গ্রামের সচেতন নাগরিক দাবী জানিয়েছেন।  

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখাগেছে, বিবিসি, ফাইভস্টার, এডিবি ও এমএমএস ইটভাটির পাশে ঘণ বসতি ঘরবাড়ী, গাছপালা ও তিন ফসলি জমি। ওই ইটভাটিগুলোর পাশেই রায়বালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, এতিম খানা ও ইবতেদায়ী মাদ্রাসা। চারটি ইটভাটিতে দেদার ইট পোড়ানোর কাজ চলছে।  

রায়বালা গ্রামের কৃষক শাহজাহান আকন বলেন, আধা কিলোমিটারের মধ্যে চারটি ইটভাটি নির্মাণ করায় ফসলি জমি হুমকির মুখে পড়েছে। এখন আর আগের মত জমিতে ফসল ফলছে না। তিনি আরো বলেন, ইটভাটির কারনে এলাকার পরিবেশ মারাত্মক ক্ষতি হচ্ছে। দ্রæত ওই ইটভাটি গুলো বন্ধের দাবী জানান তিনি। 

স্থানীয় বাসিন্দা নাশির সিকদার বলেন, একই গ্রামে চারটি ইটভাটি নির্মাণ করায় বসবাসের অযোগ্য হয়ে পরেছে। কালো ধোয়া এবং ধুলা ময়লায় পরিবেশ দুষিত হয়ে পরেছে। দ্রæত এ ইটভাটি গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবী জানান তিনি। 

রায়বালা গ্রামের জাকির হোসেন বলেন, ইটভাটিগুলোর কারনে ওই এলাকার অন্তত পাঁচ’শ একর ফসলি জমি,জীব বৈচিত্র্য, গ্রামীণ সড়ক নষ্ট হচ্ছে এবং পাঁচ হাজার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। ওই গ্রামের কৃষি জমি ও মানুষকে স্বাস্থ্য ঝুঁকির হাত থেকে রক্ষায় ওই ইটভাটি গুলো বন্ধের দাবী জানাই। 

এমএমএস ইটভাটির পরিচালক মোঃ মাহবুবুল আলম মৃধা বলেন, সকল আইন কানুন মেনেই ইটভাটি নির্মাণ করেছি। 

রায়বালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর বেগম বলেন, বিদ্যালয়ের কয়েক গজের মধ্যেই  তিনটি ইটভাটি রয়েছে। এতে স্বাস্থ্য ঝুঁকিয়ে রয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।  

 কুকুয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ জাকির হোসেন বলেন, প্রভাবখাটিয়ে ইটভাটির মালিকরা কৃষি জমি নষ্ট করে ইটভাটি নির্মাণ করছেন। এতে এই এলাকার অন্তত পাচ’শ একর জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে এবং পরিবেশ মারাত্মক হুমকির মধ্যে রয়েছে। দ্রæত ওই ইটভাটিগুলো বন্ধের দাবী তাদের।

এডিবি ইটভাটির মালিক মোঃ নুর জামাল বলেন, প্রশাসনের সকল দপ্তরের অনুমতি নিয়েই ইটভাটি নির্মাণ করেছি। প্রশাসন কিভাবে লোকালয়ে ইটভাটি নির্মাণের অনুমতি দিলো এমন প্রশ্নের জবাব দিতে পারেননি তিনি। 

আমতলী উপজেলা কৃষি অফিসার ঈশা ইকবাল বলেন, রায়বালা এলাকার কোন ইটভাটি স্থাপনে ছাড়পত্র দেয়া হয়নি। কৃষি জমিতে ইটভাটি স্থাপন করলে একদিকে আবাদি জমি নষ্ট হচ্ছে, অন্যদিকে ইটভাটি এলাকার জমির ফসল ও পরিবেশ নষ্ট হয়। 

বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, পরিবেশ নষ্ট হয় এমন জায়গায় ইটভাটি স্থাপন করতে পারবে না। রায়বালা গ্রামে কোন ইটভাটি স্থাপন করার অনুমতি দেয়া হয়েছে কিনা তা আমার জানা নেই।  তিনি আরো বলেন, তদন্ত সাপেক্ষে ওই ইটভাটিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সরকারী নিয়ম বর্হিভুত কোন ইটভাটি নির্মাণ করা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, ওই ইটভাটি গুলো পরিদর্শণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 


আরও খবর




ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত