শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

আরাফাত রহমান কোকো' কে শহীদী মর্যাদা দিতে হবে - আলমগীর হাসান সোহান

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আব্দুর রশিদ মোল্লা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:

"আরাফাত রহমান কোকো ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশের তিন তিন বারের প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতন্ত্রের প্রবক্তা, আমাদের আদর্শের প্রতিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। তিনি ছিলেন একজন সুস্থ মানুষ। ২০০৭ সালে যখন আওয়ামী লীগের সরকার ক্ষমতায় আসে তখন উনাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরে কি নির্যাতন তার উপর করা হয়েছে আপনারা কতটুকু জানেন আমি জানিনা। বিভিন্ন মিডিয়া, পত্র-পত্রিকায় আপনারা পড়েছেন, শুনেছেন, জেনেছেন আমরাও পড়েছি, জেনেছি। তাকে পঙ্গু করে দেওয়া হয়েছিলো। তাকে আঘাতে আঘাতে, নির্যাতনে নির্যাতনে শারিরীক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিলো। তারপর যখন তিনি মৃত্যু শয্যায়, সরকার তখন নাটক করলেন, কি করলেন? তাকে মালেশিয়ায় পাঠালেন! তার আগেই তার মৃত্যুর পথ পরিস্কার করা হয়েছিলো। 


তাহলে তার নামের আগে শহীদ বসবে কিনা বলেন আপনারা? আপনাদের মতামত চাই। শুধু আরাফাত রহমান কোকো কেন? শহীদ আরাফাত রহমান কোকো হতে হবে। এরপর প্রতিটি প্রোগ্রাম থেকে, প্রতিটি আনাচ কানাচে থেকে এই দাবি তুলতে হবে। তার নামের আগে শহীদ বসবে। 'শহীদ আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব' আশা করি এরপর থেকে এই কাজটিই করবো আমরা সবাই। 


উনি মারা যাননি, উনাকে মৃত্যু পথে ধাবিত করা হয়েছে। তার ১০ম মৃত্যু বার্ষিকীতে আমি এই অনুষ্ঠান থেকে এই মঞ্চ থেকে দাবি জানাচ্ছি সরকারের কাছে তার মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। তার মৃত্যু কেন হলো?  কিভাবে হলো তার কারণ জাতিকে জানাতে হবে। তাকে শহীদী মর্যাদা দিতে হবে। এটা আমাদের প্রাণের দাবি। এটি বাংলাদেশের গণ মানুষের দাবি। 


আরাফাত রহমান কোকো নিরবে নিভৃতে তিনি কাজ করে গেছেন কখনো প্রচারের আলোকে কখনো মিডিয়া কাভারেজের জন্য তিনি আসেননি। তার জন্ম ১৯৬৯ সালে ১৯৭১ সালে বেগম খালেদা জিয়ার সহিত পাক হানাদার বাহিনী কর্তৃক তিনিও বন্ধী হোন। আমরা যখন বিজয় লাভ করি (১৬ ডিসেম্বর) তখন তিনি ছাড়া পান। ঠিক ৭৫ সালে যখন পট পরিবর্তন হয় জিয়াউর রহমান যখন বন্ধী হোন তিনিও বন্ধী হোন। ১৯৮১ সালে যখন সেনাবাহিনীর কুচক্রী মহলের শিকার হোন তখন তার বয়স মাত্র ১২ বছর এই টুকু বয়সে তিনি কতবার তার জীবন বিপন্নের শিকার হয়েছেন?"- মাগুরার শ্রীপুরে আরাফাত রহমান কোকোর ১০ ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এই বক্তব্য তুলে ধরেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক আলমগীর হাসান সোহান।  


২৫ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার সব্দালপুর বাজারে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে আলোচনা, দোয়া মাহফিল ও আরাফাত রহমান কোকো ব্যাডমিন্টন টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন। এসময় আরাফাত রহমান কোকো ব্যাডমিন্টনের উদ্বোধন করেন মাগুরা জেলা আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের সভাপতি সৈয়দ মাহবুব আলি মিল্টন।


অনুষ্ঠান শ্রীপুর উপজেলা আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক ফাহিম রেজা প্রিন্সের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব মাগুরা জেলার সাধারন সম্পাদক শরিফুল ইসলাম ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক জিল্লুর রহমান, শ্রীপুর উপজেলা মৎসজীবী দলের সভাপতি মোঃ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব, মাগুরা সদর আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক মোঃ সুজন আলী, জেলা যুবদলের সদস্য মোঃ মিরান, উপজেলা যুবদলের সদস্য আবুল বাশার (রিপন), শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মদলের আহ্বায়ক রঞ্জু আহমেদ, উপজেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক বাহারুল  ইসলাম বাসী, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের যুগ্ন আহ্বায়ক মুরাদ, টুকু খান, চঞ্চল, মেহেদী হাসান অন্তর, হাসান আলী প্রমুখ।৷ এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীসহ ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।  


আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ