
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকাল তিনটা থেকে নদীতে পরিচালিত এ অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৭ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলামসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে অবৈধ জাল ব্যবহার রোধে আমাদের অভিযান চলছে এবং এটি অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”





























