
মনোয়ার, শাজাহানপুর প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরের ২১ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর চারমাথা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস চান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচালনা করা হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন।
উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক হিরো চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শহর বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। শহর যুবদলের সহ যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লিমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন 21 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মনি সাধারণ সম্পাদক রাজু সাংগঠনিক সম্পাদক মমিন সহ অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন।





























