
মোঃ রায়হান মাহামুদ:
গাজীপুরের কালীগঞ্জে জাকের পার্টির ইউনিয়ন ভিত্তিক জনসভায় বক্তারা বলেছেন, জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর প্রস্তাবনা অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ‘ব্লক চেইন’ পদ্ধতিতে হতে হবে। ব্লক চেইন প্রযুক্তি প্রচলিত সব প্রযুক্তির সেরা। এই প্রযুক্তির মাধ্যমে ভোট হলে ভোটগ্রহণ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে না। ঘরে বসে সাধারণ ভোটাররা তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পারবেন। তা হলে এ দেশে নির্বাচনে আর হানাহানি, সংঘাত, মারামারি বিশৃংখলা হবে না। এ পদ্ধতি কার্যক্রমের জন্য নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান।
শনিবার উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বাজারে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই জনসভায় অনুষ্ঠিত হয়।
বাহাদুরসাদী ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ আনোয়র হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জাকের পার্টির সভাপতি এ এন এম মনিরুজ্জামান লাল।
বিশেষ অতিথি হিসবে জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আরও বলেন, বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী প্রতিষ্ঠিত জাকের পার্টির দেশে সৌহার্দ্য, সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দলটির জন্মলগ্ন থেকে ৩৬ বছর ধরে সংগ্রাম করে যাচ্ছেন। যুব সমাজকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা চালু এবং অর্থনৈতিক সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জাকের পার্টির প্রতীক গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
জনসভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় র্যালি শেষ মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।





























