শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

চাঁদা দাবির অভিযোগে বিএনপি কে জড়ানো ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক

প্রকাশিত:মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ৭০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় করা মামলাকে উদ্দেশ্যমূলক দাবি করা হয়। এছাড়া  বিএনপিকে জড়ানোর বিষয়টি ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়।পৌর বিএনপির আয়োজনে সোমবার ২০ অক্টোবর দুপুরের দিকে পৌর শহরের সরদার পাড়া দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে চাঁদা দাবির অভিযোগটি ভিত্তিহীন বলে দাবি করা হয়।এর আগে গত শনিবার ১৮ অক্টোবর আব্দুল্লাহ আল মাসুম (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৭০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে তাসলিমা জান্নাত নামে এক নারী থানায় মামলা করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান।এসময় উপস্থিত পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন,  থানা বিএনপির সহ সভাপতি সামছুল আলম নবাব ও সাদেকুল বারী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক এবং সাংগঠনিক সম্পাদক রমাজান আলী সরদার সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী।সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মিজান বলেন, পৌর বিএনপির ২নং সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসুমের বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ করা হয়েছে সেটার সাথে বিএনপির কোনো সম্পৃক্ত নেই। এটা তাদের পারিবারিক লেনদেন। আর বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারিবারিক ইস্যুকে হাতিয়ার বানানো হচ্ছে। বিএনপি ও সাবেক এমপিকে জড়ানো হচ্ছে।তিনি আরও বলেন, আমাদের জানামতে ব্যক্তি আল মাসুম ওই নারীর কাছ থেকে টাকা পাবে। সেই পাওনা টাকা আদায়ের জন্য থানায় ও বণিক সমিতিতে লিখিত অভিযোগ করেন আল মাসুম। তারপরও আমরা চাই আপনারা সঠিক বিষয়টি তুলে ধরেন।পরিশেষে আমরা আবারও বলতে চাই ব্যক্তি আল মাসুম ও  তাসলিমা জান্নাতের পারিবারিক বিষয়ে বিএনপি কোনো ভাবেই দায় জড়িত নয়। উল্লেখ, গত শনিবার ১৮ অক্টোবর দুপুরে নজিপুর বাসষ্ট্যান্ড মার্কেট মালিকের কাছে ৭০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠে আব্দুল্লাহ আল মাসুম (৩৫) নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় তাসলিমা জান্নাত নামে এক নারী ওই বিএনপি নেতা সহ দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ ওঠা আব্দুল আল মাসুম নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি নজিপুর উপজেলার গেট সংলগ্ন।


আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ