
।
ছাতক প্রতিনিধি
ছাতকে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশী রিভলভার উদ্ধার করা হয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে ২০ আগষ্ট বুধবার ভোর ৫টা ২০ মিনিটের সময় জাউয়াবাজার ইউনিয়নের আগিজাল গ্রামের হাজী মোঃ ওয়ারিদ আলীর পুত্র আব্দুল মজিদ (৩৩) এর বাড়িতে তল্লাশি ও যৌথবাহিনী অভিযানে, তার রান্নাঘরের সামনে ইটের স্তূপের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলভার উদ্ধার করা হয়। ছাতক থানার নতুন যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান শফিক জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





























