শিরোনাম
প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬
মঙ্গলবার ২৩ জুন ২০২৬

চুরি আড়ালে!মামলা সামনে কাটিয়ায় প্রকৃত অভিযুক্ত অধরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১০ জানুয়ারী ২০২৬ | হালনাগাদ:শনিবার ১০ জানুয়ারী ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


আরাফাত আলী,স্টাফ রিপোর্টার :

সাতক্ষীরা শহরের কাটিয়া রেজিস্ট্রি অফিসপাড়া এলাকায় এক মাদকাসক্ত যুবকের ধারাবাহিক চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে একের পর এক চুরির অভিযোগ থাকলেও প্রকৃত অভিযুক্তের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কওছার আলী (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে এলাকায় একাধিক চুরির অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত অবস্থায় তিনি বিভিন্ন বাড়িতে চুরি করে আসছেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

সর্বশেষ গত ২০ ডিসেম্বর ভোরে কওছার আলী স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের বাড়িতে ঢুকে কচু ও কলা চুরির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। এ সময় রফিকুল ইসলামের স্ত্রী নূর জাহান বাধা দিলে তাকে ধাক্কা দেওয়া হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে অভিযুক্তকে আটক করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। তবে পুলিশের উপস্থিতির আগেই কওছার আলী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তবে অভিযোগ রয়েছে, পরবর্তীতে চুরির বিষয়টি আড়াল করে ঘটনাটিকে মারপিটের মামলা হিসেবে রূপান্তর করা হয় এবং পাল্টা এজাহার গ্রহণ করা হয়। ওই মামলায় ঘটনাস্থলে উপস্থিত না থেকেও এক সাংবাদিকসহ পাঁচজন নিরীহ ও সম্মানিত স্থানীয় বাসিন্দাকে আসামি করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, প্রকৃত অভিযুক্ত প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করলেও তার বিরুদ্ধে কোনো দৃশ্যমান আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। বরং নিরপরাধ ব্যক্তিদের মামলায় জড়িয়ে দিয়ে হয়রানির শিকার করা হচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভয়, আতঙ্ক ও চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, “চুরি করতে গিয়ে ধরা পড়া ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা চোর ধরেছে, তাদেরই আসামি করা হয়েছে। এতে আমরা সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।”

সচেতন এলাকাবাসী ঘটনার নিরপেক্ষ ও পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রকৃত অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তারা।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সাতক্ষীরা জেলার পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।


আরও খবর




প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা

চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল অনুষ্ঠিত

নতুন রূপে জনতা ব্যাংকের ড্রেজার সংস্থা শাখা

লাকসামে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

লালমোহনে পল্লী বিদ্যুতের এর ভুতুড়ে বিল ! অফিসে হয়রানির অভিযোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার

শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী

রাণীনগরে ইউনিয়ন ভূমি ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও

শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল