শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

দেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বাড়লেও কমানো হয়েছে বরাদ্দ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২৫ জুন ২০২৫ | হালনাগাদ:বুধবার ২৫ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জলবায়ু পরিবর্তনজনিত কারণে দেশে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি বেড়েছে। বিগত ৩০ বছরে দেশে প্রাকৃতিক দুর্যোগ ১০ থেকে ১৫ শতাংশ বেড়েছে। প্রাকৃতিক দুর্যোগের আঘাতে প্রতিবছর ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও তা মোকাবেলায় প্রত্যাশিত হারে বরাদ্দ বাড়েনি। বরং নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ কমছে। বাজেটে জলবায়ু সম্পর্কিত ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য ৪১ হাজার ২০৮ কোটি টাকা, যা জিডিপির মাত্র ০.৬৭ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে এ খাতে ৪২ হাজার ২০৬ কোটি টাকা বরাদ্দ ছিল। অর্থাৎ প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দ কমছে। এমনকি বিগত বছরগুলোতেও ধীরে ধীরে কমানো হয়েছে জলবায়ু বাজেট। পরিবেশবিদদের সূত্রে এসব তথ্য জানা যায়।


সংশ্লিষ্ট সূত্রে মতে, দেশে বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ। মূলত জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে পড়ছে। ফলে প্রতিবছরই ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাস, বন্যা ও খরায় মানুষের ঘরবাড়ি, কৃষি ও জীবন-জীবিকা বিপর্যস্ত হচ্ছে। কিন্তু দুর্যোগ মোকাবেলায় জাতীয় বাজেটে বরাদ্দ প্রতিবছরই কমানো হয়েছে। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জিডিপির মাত্র ০.৬৭ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে। তাছাড়া জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডে মাত্র ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। যদিও বিশেষজ্ঞরা সুপারিশ করেছেন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় অন্তত জিডিপির ৩ শতাংশ বরাদ্দের।


সূত্র জানায়, ছোট-বড় অন্তত ৩৩টি ঘূর্ণিঝড় বিগত ৬০ বছরে এ দেশে আঘাত হেনেছে। শেষ ১৫ বছরে অন্তত ৯টি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ব্ন চলতি বছরের ২৯ মে ঘূর্ণিঝড় শক্তি ও ২০২৪ সালের ২৭ মে ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানে। এর আগে ২০২৩ সালে ঘূর্ণিঝড় মোখা, ২০২২ সালের ২৫ অক্টোবর ঘূর্ণিঝড় সিত্রাং, ২০২১ সালের ২৪ মে ঘূর্ণিঝড় ইয়াস, ২০২০ সালের ২০ মে ঘূর্ণিঝড় আম্ফান, ২০১৯ সালের ১১ নভেম্বর ঘূর্ণিঝড় বুলবুল, ২০০৯ সালে আইলা, ২০০৭ সালে সিডর উপকূলীয় এলাকায় আঘাত হানে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।


এদিকে  জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা (বিসিসিএসএপি-২০০৯) অনুযায়ী, অভিযোজন খাতে বছরে আট হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ প্রয়োজন। বদ্বীপ পরিকল্পনা-২১০০ অনুযায়ী ২০৩০ সালের মধ্যে প্রয়োজন ৩৮ বিলিয়ন ডলার এবং জাতীয় অভিযোজন পরিকল্পনায় (ন্যাপ) বছরে বরাদ্দ লাগবে ৮.৫ বিলিয়ন ডলার। কিন্তু জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গৃহীত দীর্ঘমেয়াদি পরিকল্পনার পদক্ষেপ বাস্তবায়নে যে বাজেট বরাদ্দের প্রয়োজন, বার্ষিক বাজেটে তার কোনো প্রতিফলন নেই। বিশেষজ্ঞদের মতে জলবায়ু খাতের জন্য বাজেট বরাদ্দ পর্যাপ্ত নয়। ঝুঁকি মোকাবেলায় জলবায়ু পরিবর্তন খাতে জিডিপির ৩ শতাংশ অর্থ বরাদ্দের সুপারিশ করেন তাঁরা।


অন্যদিকে জাতীয় বাজেটে টেকসই উন্নয়ন জলবায়ু অর্থায়ন বাজেট প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে বরাদ্দ হয় ৩২ হাজার ৪৮ কোটি টাকা (জিডিপির ০.৭২ শতাংশ) এবং ২০২৩-২৪ অর্থবছর দেয়া হয় ৩৭ হাজার ৫১ কোটি টাকা (জিডিপির ০.৭৩ শতাংশ)। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আগামী অর্থবছরের বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাজেট ঘোষণায় অর্থ উপদেষ্টা জানান, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় নারীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, উপকূলীয় ইকোসিস্টেম মূল্যায়ন, জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম নেয়া হচ্ছে। তাছাড়া জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে বায়ু, পানি ও মাটি দূষণ প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন, জলবায়ু পরিবর্তনে প্রশমন, স্বাস্থ্য খাতে সক্ষমতা বাড়ানো হচ্ছে।



আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা