শিরোনাম
লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার ২০ সেপ্টেম্বর ২০২৬

ঢাবিতে জুলাই অভ্যুত্থান নিয়ে তরুণ লেখক ফোরামের তথ্য চিত্র প্রদর্শনী

প্রকাশিত:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের উদ্যোগে 'সংবাদ মাধ্যমের পাতায় পাতায় জুলাই গনঅভ্যুত্থান' শীর্ষক দুই দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে দুপুর ১২টার দিকে প্রদর্শনীটির উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। এসময় আরও উপস্থিত ছিলেন, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ড. সাজ্জাদ সিদ্দিকী, সেন্টার ফর বেঙ্গল স্টাডিজের মাসুদুর রহমান, লেখক ফোরামের উপদেষ্টা ফয়সাল আহাম্মদ, সাবেক সাধারণ সম্পাদক আনারুল ইসলামসহ ফোরামের কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার সদস্যরা। সেন্টার ফর বেঙ্গল স্টাডিজের সহযোগিতায় অনুষ্ঠিত এই প্রদর্শনী চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত।

সারাদেশে চলা ৩৬ জুলাই ব্যাপী (২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট অবধি) গণঅভ্যুত্থান সংক্রান্ত পত্রিকার সংবাদ, ছবি ইত্যাদির কাটিং এতে প্রদর্শিত হয়েছে। ঢাকাসহ প্রতিটি জেলায় সংগঠিত জুলাই বিপ্লবের স্থিরচিত্রও স্থান পেয়েছে প্রদর্শনীতে। প্রদর্শনীতে প্রথম আলো, মানবজমিন, নিউ ন্যাশন, দেশ রূপান্তর, যুগান্তর, সংগ্রাম, নয়া দিগন্ত, ইত্তেফাক, সমকাল, ইনকিলাবসহ একাধিক মূলধারার সংবাদপত্রে প্রকাশিত জুলাই বিপ্লবের সময়ের উল্লেখযোগ্য সকল খবর স্থান পেয়েছে। 

এ বিষয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের প্রচার সম্পাদক ও এই কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবিদ হাসান রাফি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সংবাদ মাধ্যমগুলোর গুরুত্বগুলো নিয়ে পাবলিক পরিসরে আলাপ হচ্ছে না। যখন ইন্টারনেট শাট ডাউন ছিল তখন পত্রিকা থেকেই আমরা আন্দোলনের সার্বিক বিষয়ে জানতে পারতাম। পত্রিকাগুলো এই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পত্রিকাগুলোর এই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্যই মূলত আমাদের এ আয়োজন।

ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন বলেন, জুলাইকে ডকুমেন্টেশনের আওতায় বনার জন্য আমাদের এই উদ্যোগ। মানুষ যেন এগুলো থেকে তাদের জুলাইয়ের স্মৃতিকে চাঙ্গা করতে পারে তারই চেস্টা করা হয়েছে। সংবাদের পাশাপাশি আমরা হৃদয়কাড়া ছবিও প্রদর্শন করছি। 

কেন্দ্রীয় সভাপতি আমজাদ হোসেন হৃদয় বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে জাতীয় পত্রিকাগুলো পরিস্থিতি জানার অন্যতম মাধ্যম ছিল। সেসময়ের পত্রিকায় জুলাইয়ের অনেক স্মৃতি  সংগৃহীত আছে। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে কোন সংবাদমাধ্যম কী প্রচার করছে, কীভাবে প্রচার করছে, এর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ উঠে আসবে এই প্রদর্শনীর মাধ্যমে। জুলাইয়ের স্মৃতিকে অম্লান রাখতেই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এমন আয়োজন করেছে।

এ বিষয়ে ঢাবি প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, অনেকে অভ্যুত্থান বলে আমি বলি বিপ্লব। এখানে শুধু ক্ষমতা নয় একটা ধারার পরিবর্তন হয়েছে। এটাকে আমি নতুন বাংলার রেঁনেসা বলি। আমাদের প্রজন্ম এটার সাথে যত খাপ খাওয়াতে পারবে ততই বিপ্লব সুসংহত হবে। আমাদের প্রজন্ম ও তরুণ প্রজন্মে একটা গ্যাপ আছে। আমরা তরুণদের ভাবনাকে বুঝতে পারছি না। এ ধরনের আয়োজন যত বেশি হবে তত আমাদের জন্য তরুণদেরকে বুঝা সহজ হবে। আর এই আয়োজন ডকুমেন্টশন এর কাজ করে। একটা ইতিহাসকে বাঁচিয়ে রাখে। এ ধরনের আয়োজন ব্যতীত বিপ্লব বেহাত হয়ে যাবে।

আরও খবর




লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি

শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ

অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া

আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

নালিতাবাড়ীতে চিরকুট লিখে প্রাণ দিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী

সাত দফা দাবিতে নীলফামারীতে দলিল লেখকদের সমাবেশ

লাকসামে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

থানায় বিচার চাইতে গিয়ে ৭ ঘণ্টা নির্যাতন! মোহনপুরের ওসির বিরুদ্ধে ব্যবসায়ীর অভিযোগ

চট্টগ্রাম ৮ আসনের এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

গাইবান্ধায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা

কুমিল্লায় চাঞ্চল্যকর হত্যার শিকার অপ্রীতম এর দাফন সম্পন্ন

ফুলপুরে মহিলা পরিষদের নতুন কমিটি গঠন

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা

বাবা-মায়ের ভুলে সন্তান ডিভাইসে আসক্তিততে .নীরব মহামারি. হিসেবে দেখা দিয়েছে

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

রাতেও বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট : জ্বালানিমন্ত্রী

তারেক রহমানের ‘ট্রিলিয়ন ডলার’ ভিশনে বিশ্বাসী মার্কিন ব্যবসায়ীরা: অতুল কেশপ

গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের বৈঠক