
ধুনট (বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার বথুয়াবাড়ী জামে মসজিদের ইমাম আব্দুল বারির নিকট চেকের পাতা জমা দিয়ে কর্যকৃত অর্থ আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ধুনট উপজেলার বতুয়াবাড়ি গ্রামের আব্দুল বারী (ঈমাম)।
অভিযোগ সূত্রে জানা যায়, এলাঙ্গী ইউনিয়নের নবীনগর গ্রামের তাসের আলীর ছেলে আব্দুস সোবাহান (৪০) পূর্ব পরিচয়ের সূত্র ধরে বাদীর কাছে বিবাদীর নিজ নামীয় স্বাক্ষরিত ঢাকা ব্যাংকের ৪,৬০,০০০/-(চার লক্ষ ষাট হাজার) টাকার ০৩টি চেকের পাতা প্রদান করে ধার হিসেবে ৪,৬০,০০০/-(চার লক্ষ ষাট হাজার) টাকা কর্জ হিসেবে সংগ্রহ করে বিবাদী সোবাহান।
পরবর্তী ১৫ (পনের) দিনের মধ্যে তার নিকট হইতে কর্জ নেওয়া ৪,৬০,০০০/-(চার লক্ষ ষাট হাজার) টাকা ফেরত দিবে মর্মে অঙ্গীকার করে। কিন্তু উক্ত বিবাদী কর্তৃক প্রার্থনাকৃত সময় অতিবাহিত হওয়ার পর বাদি আব্দুল বারী বিবাদী সোবাহান এর নিকট পাওনা টাকা ফেরত চাইলে সে দিব দিচ্ছি বলে দীর্ঘ ৪ বছর টালবাহানা করে অতিবাহিত করে।
২১
বিষয়টি বুঝতে পেরে বাদী ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আব্দুল বারি জানান, তিনি একজন পরিচিত ব্যক্তিকে বিশ্বাসের ওপর ভিত্তি করে ৪,৬০,০০০ টাকা ধার দিয়েছিলেন। নিরাপত্তার জন্য তিনি শুধু ওই ব্যক্তির দেওয়া ০৩ টি চেকের পাতাকে জামানত হিসেবে রেখেছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে টাকা ফেরত না পেয়ে তিনি বিপাকে পড়েন।
এ বিষয়ে ধুনট থানার এসআই হারুনর রশীদ জানায়, অভিযোগ গ্রহণ করা হয়েছে, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





























