শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

দিনাজপুরে আ.লীগের নির্বাচনী গান বাজিয়ে ইকবালুর রহিমের বাড়ি ভাঙচুর

প্রকাশিত:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:শনিবার ০৮ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



আলমগীর হোসেন খানসামা দিনাজপুর প্রতিনিধি:আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র–জনতা।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যের প্রতিবাদে দিনাজপুরে আওয়ামী লীগের কয়েকটি দলীয় কার্যালয় ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা। এ ছাড়া শহরের হাসপাতাল মোড় এলাকায় দিনাজপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ ইকবালুর রহিমের বাড়ি ভাঙা হয়।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে পাকেরহাট শাপলা চত্বর জড়ো হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিলসহ বিক্ষুব্ধ ছাত্ররা পাকেরহাটস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌঁছান। এ সময় তাঁরা শেখ হাসিনা ও আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। তখন সাউন্ড বক্সে বিভিন্ন গান বাজিয়ে আনন্দে মাতেন। সড়কে এ সময় উৎসুক জনতার ভিড় ছিল।


এরপর রাত ১০টার দিকে শহরের হাসপাতাল মোড় এলাকায় ইকবালুর রহিমের বাড়ি এক্সকাভেটর দিয়ে ভাঙা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে শহরের বাসুনিয়াপট্টি এলাকায় জেলা আওয়ামী লীগ ও শহর আওয়ামী লীগের কার্যালয়ও একই এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

‘জয় বাংলা, জিতবে এবার নৌকা’ গানের তালেতালে ইকবালুর রহিমের ভবনের দেয়ালে এক্সকাভেটর দিয়ে আঘাত করে। দুমড়ে-মুচড়ে ভেঙে পড়ে প্রাচীর, ভবনের খুঁটি ও দেয়াল। উৎসুক জনতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন।


ভবন ভাঙার সঙ্গে সঙ্গে ইট, লোহার গ্রিল, দরজা–জানালা, প্রাচী‌রের ওপ‌রে তারকাঁটা যে যার মতো ভ্যা‌নে তু‌লে নি‌য়ে যে‌তে দেখা গে‌ছে স্থানীয়‌দের।

এর আ‌গে গত ৪ আগস্ট বি‌কে‌লে ইকবালুর রহিমের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়ে‌ছিল। প‌রের‌ দিন অর্থাৎ সরকার পতনের দিন বি‌কে‌লে আওয়ামী লীগ দলীয় কার্যাল‌য় ভাঙচুর ও অ‌গ্নিসং‌যোগ করা হয়ে। দলীয় দু‌টি কার্যালয় প‌রিত্যক্ত অবস্থায় প‌ড়ে থাক‌লেও মাস দু‌–এক আ‌গে ইকবালুর র‌হি‌মের বা‌ড়ি‌র জায়গায় তারকাঁটাসহ সুউচ্চ প্রাচীর দিয়ে জায়গাটি ঘিরে রাখা হয়। সেই প্রাচীর‌টি গুঁড়ি‌য়ে দি‌য়ে দ্বিতীয়বা‌রের মতো ইটসহ অন্যান্য সামগ্রী নি‌য়ে যায় স্থানীয়রা।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবার নিয়ে আত্মগোপনে চলে যান সাবেক হুইপ ইকবালুর রহিম। যাওয়ার পর থেকে স্থানীয় নেতা–কর্মীদের সঙ্গে তিনি কোনো যোগাযোগ করেননি বলে জানা গেছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৫ আগস্ট প্রথম দফায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। দ্বিতীয় দফায় ৬ ফেব্রুয়ারি রাতে এই স্থাপনাগুলো গুঁড়িয়ে দেন তাঁরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খানসামা উপজেলার অন্যতম ছাত্র প্রতিনিধি রহিদুল ইসলাম রাফি দৈনিক আলোকিত সকাল পত্রিকাকে বলেন, স্বৈরাচার হাসিনা এত ছাত্র–জনতাকে হত্যার পরেও ভারতে বসে ষড়যন্ত্র করছেন। এটা ছাত্র-জনতা মেনে নেবে না, তাই ফ্যাসিবাদী আওয়ামী লীগের সব চিহ্ন মুছে দিতেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা এমন প্রতিবাদ করেছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ভাবকী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ও গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্ররা


আরও খবর
মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ