শিরোনাম
কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত গঙ্গাচড়ায় ফ্যাসিবাদের অপতৎপরতা রোধে যুবদল-স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

দৈনিক আলোকিত সকাল এ সংবাদ প্রকাশের পর সাথী আক্তারের চিকিৎসায় আর্থিক সহায়তা

প্রকাশিত:সোমবার ২০ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:সোমবার ২০ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা: টনসিলের সমস্যায় দীর্ঘদিন ভোগার পর মারাত্মক শারীরিক জটিলতায় আক্রান্ত হয়েছেন সাথী আক্তার (২৩)। টনসিল থেকে শুরু হওয়া সমস্যার কারণে তার কানের পর্দা ছিদ্র হয়ে গেছে এবং মাথায় সংক্রমণ দেখা দিয়েছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না এমন খবর "দৈনিক আলোকিত সকাল" পত্রিকায় প্রকাশিত হলে, এটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের সায়তনতলা প্যারিস সুইমিংপুলের মালিক মো. তাওহীদ ইসলাম সাথী আক্তারের চিকিৎসায় সাহায্যের হাত বাড়ান। তিনি সাথীকে ২০,৪০০ টাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন ১৫০০ টাকাসহ ২১৯০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। 

সোমবার (২০ জানুয়ারি) সকালে এই অর্থ সাথীর হাতে তুলে দেন দৈনিক আলোকিত সকালের প্রতিবেদক আজিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ প্রতিদিনের ফুলবাড়ীয়া প্রতিনিধি মির্জা মঞ্জুরুল হক, প্রতিদিনের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. মোবারক হোসেনসহ স্থানীয়রা।

সাথী আক্তারের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের কমলাপুর (দিঘিরপাড়) গ্রামে। তার বাবা মো. আ. রহমান দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে গেছেন। পরিবারের দায়িত্ব নিতে তার ভাই গার্মেন্টসে চাকরি করেন। 

আর্থিক সহায়তা পেয়ে সাথী আক্তার  আবেগে আপ্লুত হয়ে বলেন, "আমার চিকিৎসার জন্য প্যারিস সুইমিংপুলের মালিক মো. তাওহীদ ইসলাম ২০,৪০০ টাকা পাঠিয়েছেন তা ছাড়াও আরেক ভাই ১৫০০ টাকা। আমার গ্রামের মানুষও আমাকে সহযোগিতা করেছেন। সাংবাদিক ভাইয়ের মাধ্যমেও এই সাহায্য পেয়েছি। আমার প্রতিবেশী  মোঃ ফরহাদ  চিকিৎসার ব্যাপারে নিয়মিত খোঁজখবর রাখছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ।"

বর্তমানে সাথী আক্তারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা জটিল হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত চিকিৎসা না করালে তার অবস্থা আরও খারাপ হতে পারে।

ব্যক্তি উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে মো. তাওহীদ ইসলাম একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি শুধু সাথীর জন্য নয়, এর আগেও ইউনিয়নের  গাড়াজান গ্রামের নজরুল ইসলামসহ অনেক অসহায় মানুষকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন। তিনি বলেন, "সাহায্যের হাত বাড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আমি সর্বদা চেষ্টা করি অসহায় মানুষের পাশে থাকতে।"

"দৈনিক আলোকিত সকাল"-এর সংবাদটি সমাজে যে ইতিবাচক পরিবর্তন আনতে পেরেছে তা অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের সংবাদ মানুষের মধ্যে মানবিক বোধ জাগিয়ে তুলবে এবং সমাজে সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলবে।

সাথী আক্তারের চিকিৎসার জন্য গ্রামের মানুষও সাধ্যমতো সহযোগিতা করছে। প্রতিবেশীরা জানিয়েছেন, সাথী তাদের গ্রামের অত্যন্ত দরিদ্র। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন প্রতিকূলতার মধ্যে বড় হয়েছেন।

বর্তমানে সমাজের এই সহযোগিতার মাধ্যমে সাথীর চিকিৎসা সহজ হচ্ছে। তবে তার পুরোপুরি সুস্থতার জন্য আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। আশা করা যায়, সমাজের আরও দানশীল মানুষ তার পাশে দাঁড়াবেন।


আরও খবর




কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত

অপপ্রচার ও শিষ্টাচারবর্হিভূত রাজনীতির বিরুদ্ধে রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল

ছাতকে ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ

নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও ছাএলীগের নাশকতার প্রতিবাদে সুনামগঞ্জে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে আল-কুরআন একাডেমিক স্কুলে অর্ধ-বার্ষিক পরিক্ষা শুরু

মুরাদনগরে মাধ্যমিক শিক্ষা বিভাগের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত