
রাকিবুল, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারী জেলার ডোমার উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।তিনি পশ্চিম বোড়াগাড়ি চান্দিনাপাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে ডোমারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে বোড়াগাড়ি ইউনিয়নের বটতলী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলামের গাড়িবহরে হামলা ও ভাঙচুর এর মামলা নং-২০(১০)২৪ এর এজাহারনামীয় আসামী মো: তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে নীলফামারী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





























