
রাকিবুল হাসান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:
দুনিয়ার মজদুর-এক হও লড়াই করো ‘চাই নিরাপদ কর্মপরিবেশ‘ সুস্থ্য শ্রমিক ও উন্নত দেশ‘ এই স্লোগানে নীলফামারী জেলার ডোমারের চিলাহাটিতে ভোগডাবুরী-কেতকীবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের পাশাপাশি তাদের সাথে সম্মিলিত হয়ে চিলাহাটি মাইক্রোবাস,জীপকার,পিক-আপ উপ কমিটি, বাংলাদেশ রিক্সা ভ্যান মিথিলা শ্রমিক ইউনিয়ন ভোগডাবুরী ও কেতকীবাড়ী শাখার আয়োজনে মহান মে দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (১ মে বৃহঃবার) সকাল ১১টা ৩০ মিনিটে একটি বর্ণাঢ্য র্যালি চিলাহাটি চৌরাস্তা হতে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলা মাঠে এসে শেষ হয় অতঃপর আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোজনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ রেয়াজুল ইসলাম (কালু) সভাপতি ডোমার উপজেলা বিএনপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম (কাজলা) সভাপতি ভোগডাবুরী ইউনিয়ন বিএনপি, আব্দুর রউফ, লতিফুর হায়দার (সবু) সহ,বাংলাদেশ রিক্সা ভ্যান মিথিলা শ্রমিক ইউনিয়ন ভোগডাবুরী ও কেতকীবাড়ী শাখার কমিটি বৃন্দ, চিলাহাটি মাইক্রোবাস,জীপকার,পিক-আপ উপ কমিটির সদস্য বৃন্দ অঙ্গসংগঠনের সদস্য বৃন্দ এবং ভোগডাবুরী ও কেতকীবাড়ী ইউনিয়নের শ্রমিকরা।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাজিমুল হক নাজিম সভাপতি ভোগডাবুরী ইউনিয়ন শ্রমিক দল, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলমগীর হোসেন লিখন সাধারণ সম্পাদক ভোগডাবুরী ইউনিয়ন শ্রমিক দল।
বর্ণাঢ্য র্যালিতে মহান মে দিবস উপলক্ষে সকলকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এবং শ্রমিকদের মজুরি এবং শ্রমিক নির্যাতন করা না হয় তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ।পাশাপাশি শ্রমিক দল কর্তৃক র্যালি হতে তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন সাহেবের মুক্তির দাবিতে র্যালিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।





























