শিরোনাম
দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ বাছাইকৃত অগ্রসর কর্মী বৈঠক ২০২৬ অনুষ্ঠিত
শুক্রবার ১৯ জুন ২০২৬
শুক্রবার ১৯ জুন ২০২৬

একই বাজেট, ভিন্ন খাবার: নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালে বৈষম্যের অভিযোগ

প্রকাশিত:শুক্রবার ২৭ মার্চ ২০২৬ | হালনাগাদ:শুক্রবার ২৭ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জে সরকারি হাসপাতালগুলোতে একই বাজেট থাকা সত্ত্বেও বিশেষ দিনে রোগীদের খাবার পরিবেশনে বৈষম্যের অভিযোগ উঠেছে। বিশেষ করে শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ ও ঠিকাদারের বিরুদ্ধে এ অভিযোগ বেশি জোরালো।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি হাসপাতালগুলোতে রোগীদের জন্য বিশেষ খাবার পরিবেশন করা হয়। তবে বিভিন্ন হাসপাতালে সেই খাবারের ধরন ও পরিমাণে বড় ধরনের পার্থক্য দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই দিন রোগীদের পোলাও, মুরগির রোস্ট, সিদ্ধ ডিম ও এক টুকরা মাছ দেওয়া হয়। অন্যদিকে, খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে মাছ বাদ দিয়ে দুই পদে খাবার পরিবেশন করা হয়।

এ নিয়ে রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা গেছে। হাসপাতালের একাধিক রোগী বলেন, “একই সরকারি টাকায় অন্য হাসপাতালে বেশি ভালো খাবার দেওয়া হলে এখানে কম কেন? আমরা তো কম রোগী না, আমাদেরও একই অধিকার আছে।” 

আরেক রোগীর স্বজনের ভাষ্য, “বিশেষ দিনে একটু ভালো খাবার পাব; এই আশা থাকে। কিন্তু এখানে তা হয়নি।”

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাবিবুর রহমান বলেন, বিশেষ দিন উপলক্ষে ঠিকাদারকে মানবিক হওয়ার অনুরোধ করা হয়েছিল। “তাদের বলেছি, সবসময় তো ব্যবসা করেন, অন্তত এদিন রোগীদের জন্য একটি পদ বাড়ান। তারা সেটি রেখেছে এবং সামনে পহেলা বৈশাখেও ভালো খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে,” বলেন তিনি।

অন্যদিকে, ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সুপার ডা. আবুল বাশার দাবি করেন, নির্ধারিত বাজেটের মধ্যেই তিন বেলা খাবার দিতে হয় এবং সেই বাজেট থেকে ভ্যাট-ট্যাক্স কেটে রাখা হয়। তাঁর মতে, অন্য কোথাও বেশি পদ দেওয়া হলে সেটি বাইরের সহযোগিতায় হতে পারে।

তবে এ বক্তব্যের সঙ্গে একমত নন সংশ্লিষ্ট ঠিকাদার মারুফ। তিনি বলেন, “সাধারণত যেসব বিশেষ খাবার দেওয়ার কথা, সেগুলোই দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ যদি আলাদাভাবে অনুরোধ করত, তাহলে অতিরিক্ত পদ রাখা সম্ভব ছিল।”

এদিকে জানা গেছে, ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ঠিকাদারকে জ্বালানি খরচ বহন করতে হয় না। বিপরীতে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ঠিকাদারদের খাবারের পাশাপাশি জ্বালানি ব্যয়ও বহন করতে হয়। তবুও সেখানে বেশি পদে খাবার দেওয়া হওয়ায় প্রশ্ন উঠেছে; একই বাজেটে কেন এই বৈষম্য?

স্থানীয়দের মতে, বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে সব সরকারি হাসপাতালে রোগীদের জন্য সমমানের খাবার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।



আরও খবর




দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক তিন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার

প্রেমের বিয়ে,সাত মাসের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আবদুল্লাহপুরে মোঃ শফিক নামে এক যুবক খুন

গঙ্গাচড়ায় স্কুল মাঠে মাদক সেবনে বাধা দেওয়ায় পরিচালকের ভাইকে কুপিয়ে আহতের অভিযোগ

লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস,এ যেন এক টুকরো বাংলাদেশ

বাছাইকৃত অগ্রসর কর্মী বৈঠক ২০২৬ অনুষ্ঠিত

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

দক্ষিণ আইচা ইলেকট্রনিক্স ব্যবসায়ী সমিতির নির্বাচনে কামরুল-সালাউদ্দিন বিজয়ী

বগুড়ার ধুনটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কেশবপুরে পুলিশের উপর হামলা,নড়েচড়ে বসেছে প্রশাসন

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উন্নয়ন প্রকল্প নিয়ে মত বিনিময় সভা ও হুইল চেয়ার বিতরন

প্রয়াসে সুস্থতা অর্জনকারীদের বর্ষপূর্তি উদযাপন

ধর্মপাশায় নবাগত আহবায়ক কমিটি জাতীয় নাগরিক পাটি (এনসিপি) পরিচিতি সভা ও আনন্দ শোভযাত্রা

মুরাদনগরে ড্রেজার বসিয়ে অবৈধভাবে কাটা হচ্ছে ফসলী জমির মাটি

সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে নিজস্ব অর্থায়নে ২৮২টি গাছের চারা রোপণ

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু

সাতক্ষীরায় পৃথক তিন স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার